Showing posts with label ওয়েব. Show all posts
Showing posts with label ওয়েব. Show all posts

Tuesday, June 15, 2010

ধারাবাহিক SEO টিপস

SEO কি?


SEO এর পুরো রূপ হল Search Engine Optimization। অর্থাৎ আপার সাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিশন (প্রদান) করাকেই SEO বলা হয়। এতে আপনার সাইটে অনেকেই সার্চ করে খুজে পাবে।

SEO কেন?

আপনি অনেক কষ্ট করে একটি ওয়েবসাইট বানালেন। কিন্তু সেটা কেউ জানতে পারল না। আপনি প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করে যাচ্ছেন। সেটা আড়ালেই থেকে যাচ্ছে। আপনার পোস্ট/তথ্য গুলো কেউ জানতে পারছে না। তাহলে কি আপনার পরিশ্রম সার্থক হবে? উত্তর আসবে “না”। কারন ওয়েবসাইট তৈরির পরই আপনার কাজ হবে আপনার সাইটকে সবার মাঝে পরিচিত করা। বিভিন্নভাবে আপনার সাইটকে আপনি SEO করতে পারবেন। এই SEO করার কিছু কিছু টিপস অবলম্বন করতে হয়। তাহলে আপনার সাইট সম্পর্কে সবাই জানতে পারবে। সেই টিপসগুলোই আশাকরি আপনাদের মাঝে দিতে পারব নিয়মিত।



কিভাবে SEO করব?

বিভিন্ন পদ্ধতি আছে SEO করার জন্য। তার মধ্যে কিছু ভাল ভাল পদ্ধতি আমি তুলে ধরলাম
টুইটার: টুইটার একটি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সিস্টেম। এখানে আপনি ১৪০ অক্ষরে ব্লগিং করতে চান। একটু ভাল করে টুইটারকে ব্যবহার করে টুইটার থেকে আপনি অনেক ভিজিটর পাবেন। আপনার সাইট যদি ব্যক্তিগত ব্লগ হয় তাহলে আপনি আপনার নামে একটি টুইটার একাউট তৈরি করুন। যদি আপনার সাইটটি্একটি প্রজেক্ট এর নামে বা অন্য কোন ধরনের (যেমন ক্রিকেট, ফুটবল, কোন স্থানের পোর্টাল) হয় তাহলে সাইটের নামে টুইটার একাউন্ট তৈরি করুন। আপনার সাইটের পোস্টের লিংকসহ টুইটারে শেয়ার করুন। উল্লেখ্য টুইটারে ১৪০ শব্দের বেশী লেখা যায় না। তাই লিংক বড় হলে কোন URL শর্টেনার ব্যবহার করতে পারেন।

সোশ্যাল বুকমার্ক ব্যবহার করা: আপনার সাইটের পোস্টগুলো সবসময় সোশ্যাল বুকমার্কের ওয়েবসাইটে শেয়ার করুন। এখান থেকেও আপনি ভিজিটর পাবেন।

ওয়েব ডাইরেক্টরীতে সাবমিট: ইন্টারনেটে প্রচুর ফ্রি ওয়েবডাইরেক্টরী পাওয়া যায়। এখানে আপনার সাইট বর্ণনা দিয়ে আপনার সাইট সাবমিট করুন। এখান থেকেও ভিজিটর পাবেন আশাকরি।

লিংক আদান প্রদান: আপনার বন্ধুর কোন সাইটের সাথে লিংক এক্সচেঞ্জ করতে পারেন। এটার অর্থ হল আপনি আপনার বন্ধুর সাইটের লিংক আপনার সাইটের রাখবেন এবং আপনার বন্ধু আপনার সাইটের লিংক রাখবেন। এভাবে দুইজনই ভিজিটর পাবেন।

ব্যাক লিংক: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সার্চ ইঞ্জিন আপনার সাইটের RANK নির্ধারণের জন্য ব্যাকলিংককে প্রাধান্য দেয়। ব্যাক লিংক হল অন্য সাইটে আপনার সাইটের লিংক থাকা। বিভিন্ন ওয়েবসাইটে আপনার সাইটটি সম্পর্কে পরিচিত করে তুলুন। মন্তব্যের সাথে লিংক দিন। তবে এ কাজটি সাবধানে করবেন। কারন অতিরিক্ত মন্তব্যের সাথে লিংক দিলে স্প্যাম হিসেবে গণ্য হতে পারেন।

Thursday, April 29, 2010

পিএইচপি শেখার জন্য বাংলায় কিছু টিউটোরিয়াল

ronybest 1252801164 1 logo পিএইচপি শেখার জন্য বাংলায় কিছু টিউটোরিয়াল | Techtunes
প্রজন্ম ফোরামে একজনের দেওয়া লিঙ্ক ধরে কিছু লেখা পেলাম। সম্ভবত কাজের। ( আমি নিশ্চিত না, কারণ আমি পিএইচপি জানি না। ) পরে সময় পেলে পড়ব বলে সংগ্রহে রেখেছিলাম। শেয়ার করলাম।
অধ্যায়- ১ : পিএইচপির ইতিহাস
অধ্যায়- ২ : ইনস্টলেশন
অধ্যায়- ৩ : বেসিক পিএইচপি
অধ্যায়- ৪ : অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি
অধ্যায়- ৫ : স্ট্রিং
অধ্যায়- ৬ : অ্যারে লাইব্রেরী ফাংশনস
অধ্যায়- ৭ : রেগুলার এক্সপ্রেশন
অধ্যায়- ৮ : সিকিউরিটি

Wednesday, April 21, 2010

বিনা খরচে তৈরী করুন ব্যাক্তিগত ওয়েব সাইট

নিজের একটা ওয়েব সাইট থাক কে না চাই। সারা বিশ্বের সামনে নিজেকে তুলে ধরতে এর চেয়ে সহজ পথ আর আছে বলে মনে হয়না। বিনা খরচেও আপনি আপনার ওয়েব সাইট তৈরী করে সারা বিশ্বের কাছে আপনাকে তুলে ধরতে পারেন। তাইতো ওয়েব সাইটের দিকে সবার এতটা ঝোক। ইন্টারনেট সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানই ই-মেইলের মতো বিনামূল্যে ওয়েব সাইট তৈরীর সুযোগ (সাবডোমেইন বা ফোল্ডার) দিয়ে থাকে। ওয়েব সাইট তৈরী করতে হলে তিনটা বিষয় জানতে হবে ১. ওয়েব পেজ ডিজাইন, ২. ডোমেইন (সাবডোমেইন) রেজিষ্ট্রেশন ও ৩. ওয়েব পেজ হোষ্টিং। বিনামূল্যে এসব ওয়েব সাইটে ওয়েব পেজ হোষ্টিং এর জন্য ফাইল ম্যানেজার (ওয়েব) ব্যবহার করতে হয় কারণ বেশীর ভাগ সাইটই (বিনামূল্যে ওয়েব স্পেস দানকরী প্রতিষ্ঠান) এফটিপি সার্ভার ব্যবহার করতে দেয় না এবং ফাইল ম্যানেজার ব্যবহার করে গ্রাহকদের সহজে ওয়েব পেজ আপলোড করতে দিয়ে থাকে। কম্পিউটারে যারা অল্প পারদর্শী মূলত তাদের জন্যই এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে আসা যাক কিভাবে ওয়েব পেজ তৈরী করবেন। সল্প পরিসরে ওয়েব পেজ তৈরীর বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। ইতিপূর্বে দৈনিক আমার দেশ পত্রিকাতেও ওয়েব পেজ তৈরীর পদ্ধতি প্রকাশিত হয়েছে। তাছাড়া ভাল ও আকর্শনীয় ভাবে ওয়েব পেজ তৈরী করতে পারদর্শী কারো পরামর্শ নিতে পারেন। এখানে শুধুমাত্র মূল একটি পেজ তৈরীর পদ্ধতি আলোচনা করা হবে হোষ্টিং এর সুবিধার্থে।
যেভাবে ওয়েব পেজ তৈরী করবেন: আপনার ওয়েব সাইটে যা দেখতে চান তা মাক্রোসফ্ট ফন্টপেজ ওপেন করে টাইপ করুন। চাইলে আপনার ছবি বা অন্য কোন বিষয় সংযুক্ত করুন মাক্রোসফ্ট ওয়ার্ডে যেভাবে কাজ করেন। এছাড়া ডানে এইচটিএমএল এ ক্লিক করে কোড এবং প্রিভিউ এ ক্লিক করে দেখে নিতে পারেন কেমন হচ্ছে আপনার ওয়েব পেজ। এবার নির্দৃষ্ট একটা ফোল্ডারে index.html নামে সেভ করুন (সেভ করার সময় উপরে Change Title ক্লিক করে আপনার পছন্দের টাইটেল টাইপ করুন কারণ এই টাইটেলই ওয়েব পেজের টাইটেল বারে প্রদর্শিত হবে)। আপনি যদি ছবি বা ওয়ার্ড আর্ট ব্যবহার করে থাকেন সেভ করার সময় Save Embedded Files আসবে এখানে ওকে করলে উক্ত ফোল্ডারে নতুন ফাইল বা প্রয়োজনে সাবফোল্ডার তৈরী হবে। এছাড়া ফন্টপেজের বই এর সাহায্য নিয়ে আরো ভালোভাবে ওয়েব পেজ তৈরী করতে পারেন। এখানে মনে রাখতে হবে আপনার কম্পিউটারে তৈরী করা ওয়েব পেজের জন্য যেসব সাবফোল্ডার ও ফাইল তৈরী হয়েছে বা যেভাবে আছে সার্ভারে একই ভাবে একই নামে এক এক করে আপলোড করতে হবে।
বিনামূল্যে রেজিষ্ট্রেশন: বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে থাকে, যেমন কিছু কিছু ওয়েবের স্পেস বেশী দিয়ে থাকে, কিছু দিচ্ছে সাবডোমেইন আর কিছুবা ফোল্ডার এবং কিছু কিছু বিজ্ঞাপন হিসাবে, ব্যানার, পপআপ বা টেক্সট লিংক অন্যান্য কিছু থাকে ফলে আপনি বেছে নিন কোনটি আপনার প্রয়োজন। নিচে এমনই কিছু ওয়েব সাইটের বিষয়ে আলোচনা করা হয়েছে।
www.50webs.com
৫০ মেগাবাইট পরিমান ওয়েব স্পেস দিয়ে এবং খুব সহজেই আপলোড করার সুযোগ থাকছে এই ওয়েব সাইটে। এখানে আপনাকে দেওয়া হবে ফোল্ডার এই সাইটে কোন বিজ্ঞাপন নেই। এখানে আপনি সাব-ডোমেইন পাবেন। আপনি mehdiakram নামে রেজিষ্ট্রেশন করলে ওয়েব সাইট হবে mehdiakram.50webs.com|
www.geocities.com
ওয়েব স্পেস পেতে এখানেও সার্ভারে ফোল্ডার থাকছে যাদের ইহাহুতে মেইল এ্যাকাউন্ট আছে। আপনার যদি ইহাহুতে এ্যাকাউন্ট না তাকে তাহলে আপনি চাইলে ইহাহুতে একটি ফ্রি এ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আপনার মেইল আইডি যদি mehdiroyal হয় তাহলে, আপনার ওয়েব সাইটের এড্রেস হবে www.geocities.com/mehdiroyal| এখানে আপনাকে ২৫ মেগাবাইট পরিমান ওয়েব স্পেস দিবে। তবে বিজ্ঞাপন হিসাবে থাকবে ওয়েবসাইটের ডানে একটি উইন্ডো যা ওয়েব সাইট ব্রাউজ করার সময় বন্ধ করা যাবে। এখানে ৫ মেগাবাইটের বড় কোন ফাইল আপলোড করা যাবে না।
www.50megs.com
এখানে আপনি পাবেন ৫০ মেগাবাইট ওয়েব স্পেস। এখানে সাবডোমেইন দেওয়া হবে এবং ফাইল ম্যানেজার ব্যবহার করে সহজে ফাইল আপলোড করা যাবে। এখান থেকে তিন ধরণের সাবডোমেইন পাবেন i8, 5u বা 50megs| অর্থাৎ mehdiakram নামে রেজিষ্ট্রেশন করে আপনি যদি 5u সাবডোমেইনটি পছন্দ করেন তাহলে আপনার ওয়েব সাইট হবে www.mehdiakram.5u.com| তবে এখানে রোজিষ্ট্রেশনের ৭ দিন পর থেকে ওয়েব পেজের উপরে ব্যানার আকারে থাকবে ওয়েব সাইটটির বিজ্ঞাপন।
www.inbangladesh.com
এখানেও www.50megs.com এর মতই একই ভাবে রেজিষ্ট্রেশন ও অনান্য সুবিধা পাওয়া যাবে। তবে এখানে একটাই সাবডোমেইন আছে ফলে এখানে আপনার ওয়েব সাইট তৈরী করলে ওয়েব সাইটের ঠিকানা হবে www.yourname.inbangladesh.com|
এরকম আরো অনেক ওয়েবসাইট আছে ফ্রি হোস্টিং এর জন্য।
যেভাবে আপলোড করবেন: যেহেতু এসব ফ্রি ওয়েব সাইটে একই রকমের ফাইল ম্যানেজার থাকে সুতারাং একটি ওয়েব সাইটের ফাইল ম্যানেজার নিয়ে আলোচনা করলেই যথেষ্ট হবে। প্রথমে আপনি www.50webs.com এ লগইন করুন এবং আপলোড ফাইল এ পপআপ মেনু থেকে আপলোড সিঙ্গেল ফাইলে ক্লিক করে index.html টি আপলোড করুন যদি এর সাথে অন্য কোন ফাইল থাকে তহালে তাও আপলোড করুন। আর যদি কোন ফোল্ডার থাকে তাহলে নিউ ডাইরেক্টরিতে ক্লিক করে একই নামে ফোল্ডার তৈরী করুন এবং উক্ত ফোল্ডারের উপরে ক্লিক করে ওপেন করে কম্পিউটারে থাকা একই নামের ফোল্ডারের ফাইলগুলো আপলোড করুন। অবশেষে ব্রাউজ করে দেখুন কেমন হলো।
ওয়েব এড্রেস সক্ষিপ্ত করুন: আপনার বিনামূল্যে তৈরী করা ওয়েব সাইট দীর্ঘ্য হতে পারে কারন সাবডোমেইন বা ফোল্ডারের কারনে যা অন্যের মনে রাখা কষ্টকর। আপনি চাইলে এই সাইটকে ছোট করতে পারেন www.dot.tk ওয়েব সাইটের মাধ্যমে। এখানে আসলে কোন ওয়েব স্পেস পাওয়া যাবে না। এই ওয়েব সাইট আপনার ওয়েব সাইটের শটকার্ট হিসাবে কাজ করবে। অর্থাৎ আপনার তৈরী করা মূল ওয়েবসাইট যদি http://mehdiakram.50webs.com হয় এবং এখানে আপনি mehdi-akram নামে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনার ওয়েব সাইট হবে http://mehdi-akram.tk বা www.mehdi-akram.tk| সুতারাং এই সাইটের মাধ্যমে আপনার তৈরী করা বড় ওয়েব এড্রেসকে ছোট করতে পারবেন, যা অন্যের মনে রাখার সুবিধা হবে। এখানে রেজিষ্ট্রেশনের ৭২ ঘন্টা পরে আপনার এই ওয়েব সাইট এ্যকটিভ হবে এবং ৯০ দিনে কমপক্ষে ২৫ বার এই ওয়েব সাইট ব্রাউজ করতে হবে নইলে রেজিষ্ট্রেশন বাতিল হবে। তবে মজার বিষয় হচ্ছে আপনার ওয়েব সাইটের অধীনে ৫টি কাল্পনিক ই-মেইল এড্রেস খুলতে পারবেন। যেমন আপনার ওয়েব সাইট যদি www.mehdi-akram.tk হয় তাহলে আপনি চাইলে আপনার ই-মেইল এড্রেস info[at]mehdi-akram.tk নামে খুলতে পারেন যা শুধুমাত্র আপনার মেইলকে ফরওয়ার্ড করার সুবিধা দিবে (এই এড্রেসে ই-মেইল করলে লিংক করা আসল ই-মেইলে মেইল পাঠাবে এই ওয়েবসাইট), কোন ই-মেইল বা স্পেস দেবে না। অতএব, আর দেরী না করে নিজের জন্য তৈরী করুন একটি ওয়েব সাইট এবং বিশ্বকে জানিয়ে দিন আপনার পরিচয়।

http://biggani.com/content/view/503/134/

Wednesday, April 14, 2010

ওয়েব ডেভলপমেন্ট টুলস

preview_of_internet_set_by_carvetia











প্রাগৈতিহাসিক যুগের পাথর ঠুকে আগুন জ্বালানো মানুষ আজ কি সাবলীল ভাবেইনা লাইটার দিয়ে সিগারেট ধরায়। যোগাযোগের জন্য সংবাদ বাহক পাখি ব্যবহার কারী মানুষ এখন কত পদের যোগাযোগ ব্যবস্থাইনা ব্যবহার করে। চিঠিপত্র, টেলিফোন, মোবাইল, ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি নানবিধ যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবনকে করে দিয়েছে সহজ, আর সেই সাথে সুযোগ ঘটিয়ে দিয়েছে একজন মানুষের বিশাল পরিব্যপ্তিতে কাজ করার। ধণ্য মানব জন্ম। ইন্টারনেট আবিষ্কার করার পর কেউ চিন্তা করেননি যে এটি এতটাই পরিব্যাপ্ত এবং বিবিধমূখী হবে যে খবরাখবর আদান প্রদান থেকে ব্যবসা বানিজ্য, শিক্ষা দীক্ষা সব এর মাধ্যমে শুরু হবে। ব্যবহার যাই হোক ওয়েব বা ইন্টারনেট কে ঘিরে গড়ে উঠেছে কর্মব্যস্ত মানুষের বিশাল এক সমাবেশ। আর তাই ওয়েব কে সচল রাখতে ওয়েব ডেভলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং এসব হয়ে উঠেছে অপরিহার্য।
মনোহরিতা বনাম কার্যকারিতা:
একটি বানিজ্যিক ওয়েব সাইট কতটা মনোহর সেটা যেমন জরুরী বিষয় তেমনি জরুরী বিষয় সেটা কতটা কাজের তা লক্ষ্য রাখা। এ যেন দোকান সাজিয়ে রাখা এবং ভাল সাহায্য প্রদান করা এই দুয়ের সংমিশ্রন। সৌন্দর্যের ব্যাপারটি ফুটিয়ে তুলতে একজন ডেভলপারের প্রয়োজন নান্দনিক দৃষ্টি, সেইসঙ্গে যে ধরনের ওয়েবসাইট সেই বিষয়ের সাথে সমপৃক্ততা। আর ওয়েরসাইটের কার্যকারীতা যোগ করতে একজন ওয়েব ডেভলপারের থাকা চাই ভাল যুক্তি জ্ঞান, ইন্টারনেট আর্কিটেকচার সম্বন্ধে স্বচ্ছ ধারনা, ব্যবহারকারীর সুবিধা প্রদান সম্বন্ধে পরিষ্কার ধারনা, সেই সংঙ্গে ইন্টারনেট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা সম্বন্ধে দক্ষতা। এই লেখাটিতে ওয়েব প্রোগ্রামিং এর অংশটাকে ফোকাসে নিয়ে আসা হয়েছে।
ওয়েবসাইট ডেভলপমেন্ট টুল:
ওয়েবসাইট তৈরী এবং তার সৌন্দর্য বর্ধন এসব কাজে বেশ কিছু ভাল ভাল টুলস পাওয়া যায়। এদের মধ্যে সবগুলোর উইন্ডোজের ভার্সন সহজলভ্য। গ্রাফিক্সের কাজে ব্যবহৃত হয় এডোবি ফটোশপ, কোরেল ড্র, এডোবি ইলাস্টেটর ইত্যাদি। এনিমেশনের কাজে ব্যবহৃত হয় জিআইএফ এনিমেটর, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ ইত্যাদি। আরও রয়েছে বিভিন্ন সাহায্যকারী ছোট বড় অসংখ্য প্রোগ্রাম।
ওয়েব প্রোগ্রামিং:
ওয়েব প্রোগ্রামিং বা নেটওয়ার্ক ভিত্তিক প্রোগ্রামিংকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এদের এক ধরন হচ্ছে ব্রাউজার ভিত্তিক - যা ইন্টারনেট ব্রাউজার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদির মাধম্যে সাধারন ওয়েব পেইজের আকারে কাজ করে। প্রায় সবগুলো বানিজ্যিক কার্যক্রম সাধারনত এই ধরনের শক্তিশালী ওয়েব পেইজের মাধ্যমে হয়ে থাকে। আবার কিছু প্রোগ্রাম আছে যেগুলো নিজেরা নেটওয়ার্কের মধ্যবর্তী যোগাযোগ সাধন করে এবং বিভিন্ন কাজ সম্পাদন করে। ব্রাউজার, ই-মেইল ক্লায়েন্ট (আউটলুক এক্সপ্রেস, ইউডোরা ইত্যাদি), এমএসএন ম্যাসেঞ্জার ইত্যাদি প্রোগ্রামগুলো এধরনের।
সহজ ওয়েব আর্কিটেকচার:
সহজ ভাষায় বলতে গেলে ওয়েব হচ্ছে এক বিশাল সংখ্যক ক্লায়েন্ট/সার্ভারের সমন্বয়। আমরা যারা সাধারন কম্পিউটার ব্যবহারকারী তারা হচ্ছি ক্লায়েন্ট আর অপরপক্ষে কোন একটি অফিসে বা কোন এক জায়গায় বসানো তুলনামূলক ভাবে একটু দ্রুতগতি সম্পন্ন কোন একটি কম্পিউটার হচ্ছে সার্ভার। সার্ভারের কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা কোন না কোন ইউজারের অনুরোধ মতো কাজ করা। ধরুন কোন একজন ইউজার বা ব্যবহারকারী কোন ভাবে - ফোন লাইন বা টুইস্টেড পেয়ার ক্যাবলের মাধ্যমে, কোন একটি সার্ভারের সাথে সংযুক্ত। এখন ইউজারটি ব্রাউজার নামক একটি web_diagramসফটওয়্যারের মাধ্যমে একটি অনুরোধ পাঠালো - ‘‘প্রিয় সার্ভার আমাকে index.html ফাইলটি দাও''। সার্ভার নামক যে কম্পিউটারটি ছিল তাতে এধরনের অনুরোধ শোনার এবং সে অনুযায়ী কাজ করার জন্য একটি সফটওয়্যার রান করছিল। প্রোগ্রামটি এই অনুরোধ মতো সেই ফাইলটি সেই ব্রাউজারের কাছে পাঠিয়ে দিল। ব্রাউজার তাকে সঠিক ভাবে প্রদর্শনের ব্যবস্থা করল এবং ব্রাউজারের সামনে বসে থাকা মানুষটি তখন সেই ফাইলটির ভিতরকার জিনিসটি দেখতে পেল। এর মধ্যে বেশ কয়েকটি জটিল ধাপ এবং পদ্ধতি রয়ে গেছে। এই ধরনটি ছাড়াও আরো অনেক ধরনের সার্ভার বনাম ক্লায়েন্ট যোগাযোগ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিকে বলা হয় এইটিটিপি বা হাইপারটেকস্ট ট্রান্সফার প্রটোকল। এই প্রোটোকল
ব্যবহার করেই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এবং আদান প্রদান চলে।



এইচ.টি.এম.এল:
এইচ.টি.এম.এল যার পুরো মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচ.টি.এম.এল এর নিজের মধ্যে আসলে কোন প্রোগ্রামিং নেই, কেবল সাধারন লেখাকে এমন ভাবে ‘‘মার্কিং আপ'' মানে ‘‘চিহ্নিত করা'' যাতে সেটাকে সাজিয়ে গুছিয়ে এবং গুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে প্রর্দশন করতে পারা যায়। আমরা অনেক সময়ই কোন বই পড়তে গিয়ে গুরুত্বপূর্ণ অংশ গুলো হলুদ রঙের মার্কার দিয়েহাইলাইট করে থাকি, যাতে করে পরবর্তীতে পড়তে গিয়ে গুরুত্বপূর্ণ অংশটি আগে চোখে পড়ে। যেহুতু এ ব্যাপারটি মোটামুটি পৃথিবীর সব ছাত্রের একটি সাধারন ব্যাপার তাই কোন একটি বই হাতে নিয়ে আমরা এধরনের হাইলাইটেড অংশগুলো ঘেঁটে দেখলে বিষয়টি সম্বন্ধে ভাল ধারনা লাভ করতে পারি। ঠিক একই কারনে কিছু লেখাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করতে কতিপয় মার্কআপ আপ ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে। এইচ.টি.এম.এল তাদেরই একটি। এটি আসলে এসেছে এস.জি.এম.এল (স্ট্রাকচারড জেনারেলাইজড্‌ মার্কআপ ল্যাঙ্গুয়েজ) এর একটি ছোট এবং সহজ ভার্সন হিসেবে। ইন্টারনেটে বিভিন্ন বিষয় প্রদর্শন করতে এবং অন্যান্য আরও সুবিধাদি প্রদান করতে এটি একেবারে গোড়ার বিষয় হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি সাধারন টেকস্ট ফাইল যাকে "html" বা "htm" এক্সটেনশনে সেভ করা হয় এবং বিশেষ কিছু সিনটেক্স এর ভিত্তিতে ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হয়। অবশ্য আজকাল সহজে এইচ.টি.এম.এল ডকুমেন্ট তৈরী করার জন্য বিভিন্ন সাহায্যকারী প্রোগ্রাম পাওয়া যায়। এদের কয়েকটি হল: মাইক্রোসফট ফ্রন্টপেজ, এডোবি পেজমেকার, ফ্রেম মেকার, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি।

এক্স.এম.এল:
এইচ.টি.এম.এল এর মতই আরো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো এক্স.এম.এল - এক্সটেনসিবল্‌ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কাজও করে প্রায় একই পদ্ধতিতে, তবে এটি এইচ.টি.এম.এল এর চেয়ে আরো অনেক বেশী শক্তিশালী - সেই সাথে জটিলও। এইচ.টি.এম.এল এ যেমন আগে থেকে ঠিক করা কিছু ট্যাগ বা চিহ্ন রয়েছে এক্স.এম.এল এ তেমনটি নেই। বরং আপনাকে নিজের মতো করে নিজস্ব ট্যাগ বা চিহ্ন তৈরী করে নিতে হবে এবং তার কাজও ঠিক করে দিতে হবে। আর তাই এটি নিজেই আরো বহু ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজের উদ্ভব ঘটাতে পারে। এই বিশেষ ক্ষমতাটির জন্য একে মেটা-মার্কআপ ল্যাঙ্গুয়েজও বলা হয়। যদিও এর ক্ষমতা বহুবিদ এর জটিলতার জন্য একে বেশীরভাগ ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়।
জাভাস্ক্রিপ্ট:
মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরও এক ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এদের অন্যতম। এটি প্রথম নেটস্কেপ ডেভেলপ করে। এটি ক্রস প্লাটফরম - যার মানে হচ্ছে ইউনিক্স. লিনাক্স, ম্যাক বা উইন্ডোজ যাই হোক না কেন জাভাস্ক্রিপ্ট সার্পোটেড ব্রাউজার একে প্রর্দশন করতে পারবে। আর অন্য যেকোন আধুনিক ল্যাঙ্গুয়েজের মতো এতে রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেশনের ক্ষমতা। অনেকে অবশ্য জাভা এবং জাভা স্ক্রিপ্টকে একই বলে প্রায়ই ভুল করে থাকেন। আসলে জাভাস্ক্রিপ্ট হচ্ছে জাভার মতো করে তৈরী করা একটি সহজ ভার্সন, যেটাকে কম্পাইল করার প্রয়োজন নেই, সরাসরি ইন্টারপ্রেট করা হয়, অনেক সহজ এবং উপরন্তু বেশ দ্রুত কাজ করতে পারে। আর এর দুটো ধরন রয়েছে - একটি ক্লায়েন্ট সাইডেড অপরটি সার্ভার সাইডেড। এই দুটো ধরন ব্যবহার করে অনেক শক্তিশালী ওয়েব পেজ তৈরী করা সম্ভব। নেটস্কেপ যখন জাভাস্ক্রিপ্ট আবিষ্কার করল এবং তাদের ব্রাউজারে এটি ব্যবহারের ক্ষমতা সংযুক্ত করল তখন ইন্টারনেট জগতে বেশ একটা সাড়া পড়ে গিয়েছিল। এর পরবর্তীতে মাইক্রোসফট্‌ তড়িঘড়ি করে বের করে ইন্টারনেট এক্সপ্লোরার যেটিতে জেস্কিপ্ট (জাভাস্ক্রিপ্ট নয়) এর সাপোর্ট সংযুক্ত করা হয় - যেটি জাভাস্ক্রিপ্ট এর অনেক ব্যাপার সম্পন্ন করতে পারতো না। সে যাইহোক জাভাস্ক্রিপ্ট এখনও বেশ জনপ্রিয় এবং ওয়েব পেইজে বিভিন্ন কর্মক্ষমতা যুক্ত করার কাজে খুব ব্যবহৃত হয়।
ভিবিস্ক্রিপ্ট:
নেটস্কেপ যেমনি জাভার ক্ষমতা এবং চমৎকারীত্ত্ব ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট বের করে তেমনি মাইক্রোসফট্‌ ভিজুয়াল বেসিকের জনপ্রিয়তা এবং সহজবোধ্যতাকে পুঁজি করে ব্রাউজারে ব্যবহার করার জন্য বের করে ভিবিস্ক্রিপ্ট। এতে ভিজুয়্যাল বেসিকের প্রোগ্রামিং স্টাইল এবং অন্যান্য ফিচার রয়েছে যাতে করে একজন ভিজুয়্যাল বেসিক প্রোগ্রামার খুব সহজে গড়ে নিতে পারেন ভিবিস্ক্রিপ্ট দিয়ে তৈরী করা কার্যকরী ওয়েবসাইট। তবে নেটস্কেপ সহ অন্যান্য ব্রাউজার কিন্তু এটি সাপোর্ট করে না। ফলে একজন ডেভলপার অনেক ক্ষেত্রে ব্যাপারটি মাথায় রেখে ভিবিস্ক্রিপ্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে। একারনে ভিবিস্ক্রিপ্ট ওয়েব মার্কেটে অতটা ভাগ বসাতে পারেনি।
পি.এইচ.পি.:
পিএইচপি - অফিসিয়্যালি ‘‘পিএইচপি: হাইপারটেক্সট প্রিপ্রসেসর'', হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে ব্যবহৃত, সার্ভারের প্রান্তে চালিত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সাধারন এইচটিএমএল এর মধ্যে বিশেষ ট্যাগ বা চিহ্ন ব্যবহার করে নিদিষ্ট শব্দের বাঁধনে পি.এইচ.পি প্রোগ্রাম করতে হয়। যখন ব্রাউজারের মাধ্যমে একটি পিএইচপি পেইজ অনুরোধ করা হয় তখন সার্ভারে রক্ষিত একটি প্রোগ্রাম পিএইচপিতে প্রোগ্রাম করা অংশটি থেকে সঠিক আউটপুট নিয়ে তাকে এইচটিএমএলে পরিনত করে এবং এই অংশটিকে ব্রাউজারের কাছে পাঠায়। যেহেতু ব্রাউজার একে শেষতঃ এইচটিএমএলের মত দেখতে পারে তাই তাকে প্রদর্শন করতে কোন সমস্যাই হয়না। একারনে যে ব্রাউজারই হোক না কেন সবটাতেই পিএইচপি পেইজ চলতে পারে। তদুপরি এটি যথেষ্ট গতি সম্পন্ন। এই ধরনের সার্ভারের মধ্যে থেকে কাজ করে এমন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটিই সবচেয়ে গতিশীল এবং বেশী ব্যবহৃত। উপরন্তু মোটামুটি সব ধরনের প্লাটফরমে এটি পাওয়া যায় বলে উইন্ডোজ এনটি বা লিনাক্স সব ধরনের সার্ভারেই এটি চলতে পারে। এর জনপ্রিয়তার আর একটি কারন হল এর ল্যাঙ্গুয়েজের গঠন অনেকটাই সি এর মত। তাই বেশীরভাগ সি ইউজাররা এর দিকে ঝুঁকে পড়েন।
এ.এস.পি:
এটিও মাইক্রোসফটের আরেকটি সৃষ্টি। অনেকটা পিএইচপির মতো এটিও সার্ভারে রান হয় এবং তার আউটপুট ব্রাউজারে পাঠানো হয়। জেস্ক্রিপ্ট বা ভিবিস্ক্রিপ্ট যাই হোক না কেন সেটি সার্ভারে বসিয়ে রাখা একটি প্রসেসরের মাধ্যমে চালিত হবার পর ব্রাউজারের প্রদর্শনের উপযুক্ত অবস্থায় ব্রাউজারে প্রেরন করা হয় এবং প্রদর্শিত হয়। যেহেতু এটি মাইক্রোসফটের তৈরী তাই এটি মাইক্রোসফটের সবধরনের কনট্রোল ব্যবহার করতে সক্ষম। তদুপরি একটিভ এক্স সহ আরো অন্যান্যআরো টেকনোলজি এতে সহজে ব্যবহার করা যায়। আর সার্ভারে রান করে বলে ক্লায়েন্ট কি প্লাটফরম ব্যবহার করছে সেটি গুরুত্বপূর্ণ নয়। তাই সব ধরনের প্লাটফরমে এটি চলে। কিন্তু সার্ভারটিকে অবশ্যই উইন্ডোজ এনটিতে রান করতে হবে। যাই হোক এএসপি এখন যথেষ্ট ব্যবহৃত হচ্ছে।
সি.জি.আই.:
সিজিআই হচ্ছে কমনগেইটওয়ে ইন্টারফেস - বাংলায় বললে এমন একটি পদ্ধতি যাতে করে সার্ভারে রক্ষিত কোন একটি প্রোগ্রাম যা কিনা ব্রাউজার কর্তৃক কোন একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে রান হয় এবং কোন একটি নির্দিষ্ট ইনপুটের জন্য একটি আউটপুট ব্রাউজারে ফেরত পাঠায়। মনে করুন একটি ওয়েব ওয়েব পেইজ কোন ইউজারের পূরন করা ওয়েব ফরম থেকে

webতথ্যাদি সার্ভারে রক্ষিত কোন ডাটাবেইজে সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেখান থেকে তথ্যাদি নিয়ে প্রদর্শন করে বা অন্য কোন কাজ করে। এক্ষেত্রে অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাংঙ্গুয়েজ যদিও কাজটি করতে পারে - সিজিআই এর মাধ্যমে সার্ভারে রক্ষিত যেকোন ল্যাঙ্গুয়েজে তৈরীকৃত প্রোগ্রাম কাজটি সম্পন্ন করে তার আউটপুট ব্রাউজারে পাঠাতে পারে। অনেক সময় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের অনেক সীমাবদ্ধতা থাকে, যেমন অনেক কাজ সিকিউরিটির জন্য করতে দেয়া হয়না। এধরনের ক্ষেত্রে সার্ভারে রক্ষিত প্রোগ্রামটির কোন বাধ্যবাধকতা নেই - তাই যে কোন কাজের ক্ষেত্রে সেটি স্বাধীনভাবে সম্পন্ন করতে পারে। এই টেকনোলজি ব্যবহার করে তাই ওয়েব সাইট ডেভলপ করা তাই এখন বেশ সাধারন। এক্ষেত্রে সবচেয়ে বেশী যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয় তা হচ্ছে পার্ল। তবে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি++ ইত্যাদিও ব্যবহৃত হতে পারে।
জাভা আ্যপলেট:
জন্ম লগ্ন থেকে জাভা কম্পিউটার প্রোগ্রামার, ইন্টারনেট কমিউনিটি এবং ওয়েব ডেভলপারের বিস্ময় দৃষ্টি কেড়েছে। জাভা প্রোগ্রামের পাশাপাশি এমন কয়েকটি টেকনোলজি বের করেছে যাতে করে ওয়েব ডেভলপমেন্টে এসেছে নতুন ছোঁয়া। এরকমই একটি টেকনোলজি হচ্ছে জাভা
আ্যপলেট। জাভা আ্যপলেট আসবার আগে এবং এ পর্যন্ত কোন টেকনোলাজি বাউজারের মধ্যেই এ ধরনের কর্মক্ষমতা যোগ করতে পারেনি। জাভা আ্যপলেট হচ্ছে সম্পূর্ণ ভাবে একটি পুরোপুরি সক্ষম জাভা প্রোগ্রাম যেটি ওয়েব ব্রাউজারের মধ্যেই চলতে পারে। ব্যবহারকারীর নেয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে এটি বিষেশ কোন কাজেও সিদ্ধহস্ত। তবে সিকিউরিটির কারনে এতে ফাইল ব্যবহার করা সহ বেশকিছু ফিচার বন্ধ রাখা হয়েছে। ইদানীং কালে অবশ্য জাভার এই ক্ষমতা ব্যবহার করে খুব চমৎকার কিছু আ্যপলেট যেগুলো দৃষ্টিনন্দন এবং আকর্ষনীয় তাদের ওয়েব সাইটের আকষর্নীয় বিষয় হিসেবে ব্যবহার হচ্ছে। তৈরী করা হচ্ছে ছোট ছোট গেম যেগুলো ওয়েব পেইজেই খেলতে পারা যায়। খারাপ দিকগুলোর মধ্যে এর বিশাল আকৃতি যা ধীর গতির ইন্টারনেটে অভিশাপের মত এবং অতিরিক্ত মেমোরীর প্রয়োজন উল্লেখযোগ্য। তবে জাভা আ্যপলেট রান করতে জাভা প্লাগইন সমৃদ্ধ ব্রাউজার প্রয়োজন হয়। নেটস্কেপ নেভিগেটরের সর্বশেষ ভার্সন এবং ইন্টারনেট এক্সপ্লোরারের ভার্সন ৫ পর্যন্ত জাভার সার্পোট রয়েছে। কিন্তু মাইক্রোসফট সমপ্রতি তাদের সর্বশেষ ব্রাউজারের জাভার সাপোর্ট রাখেনি - এতে ধারনা করা হচ্ছে কম্পিউটার জগতে বড় পরিবর্তন আসতে পারে।
জাভা সার্ভলেট এবং জেএসপি:
সার্ভলেট এবং জেএসপি (জাভা সার্ভার পেইজ) হচ্ছে সিজিআই এর প্রতি জাভা টেকনোলজির উত্তর। সার্ভলেট হচ্ছে সার্ভারে রক্ষিত জাভা প্রোগ্রাম যা কিনা সিজিআই পদ্ধতিতে কোন জেএসপি পেইজের মাধ্যমে চালিত হয়ে কোন আউটপুট তৈরী করে এবং ব্রাউজারের মাধ্যমে প্রদর্শিত হয়। যেহেতু সিজিআই প্রোগ্রাম যতবার ব্রাউজার কর্তৃক অনুরোধ করা হয় ততবার রান হয়, অপরপক্ষে সার্ভলেট একবারই সার্ভারে লোড হয়ে থাকে এবং রান হয় বলে এটি তুলনামুলক ভাবে গতিসমৃদ্ধ থাকে। আর একজন জাভা প্রোগ্রামার সিজিআই ব্যবহার করার জন্য নতুন করে অন্য কোন ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন কেন - এক্ষেত্রে তার প্রথম পছন্দ সার্ভলেট। আর জাভার শক্তি এবং সেই সঙ্গে বিভিন্ন প্লাটফরমে বহনযোগ্যতা এতে নতুন মাত্রা যোগ করেছে।

জাভা আর.এম.আই.:
জাভা আর একটি টেকনোলজি যেটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর ক্ষেত্রে একটি মাইল ফলক। আরএমআই শব্দটির বিস্তারন হচ্ছে রিমোট মেথড ইনভোকেশন। এটির ব্যবহারের ফলে এন্টারপ্রাইজ ভিত্তিতে জাভা ভিত্তিক আ্যপলিকেশন তৈরী সহজতর হয়।
ফ্ল্যাশ:
বর্তমান সময়ে অত্যধিক জনপ্রিয় ওয়েব আ্যনিমেশনের এই টুলটি ম্যাক্রোমিডিয়া কোম্পানীর একটি উদ্ভাবন। এটির মাধ্যমে খুব সহজে বেশ আকর্ষনীয় আ্যনিমেশন তৈরী করা যায়। কিছু প্রোগ্রামিং পদ্ধতি ব্যবহার করা হয় বলে ফ্ল্যাশ আ্যনিমেশন ইউজার এর সিলেকশন এর ভিত্তিতে বিশেষ কিছু কাজ করতে পারে। বিভিন্ন প্লাটফরমে এর প্লাগইন পাওয়া যায় বলে এটি খুব দ্রুত সর্বজন স্বীকৃত হয়ে উঠছে। তবে এর ফাইল সাইজ সাধারনত বেশ বড় হয়ে থাকে বলে ধীরগতির ইন্টারনেটের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
সিদ্ধান্ত :
আপনি নিশ্চয়ই বেশ অনিশ্চয়তায় পড়ে গেছেন ঠিক কোনটি আপনি আয়ত্ব করতে পারেন ওয়েব ডেভলপার হিসেবে নিজেকে প্রতিষ্টা করতে। আসলে বেশীরভাগ ক্ষেত্রে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের যেকোনটিই আপনার চাহিদা মেটাতে পারে। এইচটিএমএল খুব সহজ এবং একেবারে গোঁড়ার বিষয় - তাই এর উপর সামান্য কিছু জ্ঞান থাকা অব্যশই দরকার। আর কার্যকরী বানিজ্যিক ওয়েব সাইট দাঁড় করাতে চাইলে পিএইচপি, এএসপি ইত্যাদির কোন একটি বেছে নিতে পারেন। আর আকর্ষনীয় কিছু করতে ফ্ল্যাশ বা জাভা আ্যপলেটের যেকোন একটি। যদি আপনার এমন কোন প্রয়োজন এসে দাঁড়ায় যেখানে সাধারন স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে তেমন সাহায্য করতে পারছে না বরং সার্ভারে অবস্থিত কোন একটি প্রোগ্রাম কাজটি করে দিতে পারছে তখন সাহায্য নিন সিজিআই এর। বিশাল কোন এন্টারপ্রাইজ ভিত্তিক কাজ না করলে জাভার টেকনিক্যাল জটিলতায় না যাওয়াই শ্রেয়। তবে তেমন বড় কোন কাজ হলে জাভার কোন বিকল্প নেই।
শেষের কথা:
ওয়েব প্রোগ্রামিং এবং কার্যকর ওয়েব সাইট একটি বিশাল বিষয়। এই সল্প পরিসরে এই বিশালত্বের শুধুমাত্র আন্দাজটাই পাওয়া যায়। কোন একজনের পক্ষে সবকিছু আয়ত্বে আনা প্রায় অসম্ভব। তাই ওয়েব প্রোগ্রামার হতে চাইলে কোন একটি বেছে নিয়ে এখনি শুরু করে দিন। কেননা ‘এমন মানব জনম আর কি হবে? মন যা চায় ত্বরায় কর এই ভবে'। শুভ কামনায়।

(লেখাটি বছর কয়েক আগে সি-নিউজ নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।)
একই সাথে বিজ্ঞানী.কমে প্রকাশিত

বির্বতিত ওয়েব সার্চের ভিতর জেনেটিক এলগোরিদম

ইন্টারনেটের বড় বড় সার্চ ইঞ্জিন যেমন গুগল কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আলোচনা করতে বসিনি। আমরা সাধারন মানুষের দৈনিক কাজে যেভাবে সার্চ ইঞ্জিন ব্যবহার করি সেটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির সাথে বেঁধে ফেলতে এই লেখার উৎপত্তি। এতে করে ঐ বিষয়ে যে সমস্ত জানা ব্যাপার আছে সেগুলো খুব সহজে আমরা ব্যবহার করতে পারব।

বির্বতিত ওয়েব সার্চ বিষয়টা শুনতে যতো খটোমটো লাগছে আসলে ততটা খটোমটো নয়। আপনি হয়ত এমনিতেই এই পদ্ধতিতে সার্চ করে থাকেন। একটা লেখা লিখেছিলাম কিভাবে লিটারেচার সার্চ করতে হয় তার উপর। সেই পদ্ধতি যেকোনো ক্ষেত্রে প্রযোজ্য বলে অনুবাদ করে দিচ্ছি এখানে:

"ধরুন আমাকে একটি সমস্যা সমাধান করতে দেয়া হল। আমি সমস্যাটা থেকে কতগুলো কিওর্য়াড বাছাই করি এবং সেটা দিয়ে গুগলে সার্চ করি। তাতে যে ফলাফলগুলো পাই সেখান থেকে আমি নতুন কিওর্য়াড বাছাই করি এবং সেগুলো দিই। এভাবে যতক্ষন না ভালো কিছু পাই ততক্ষন চালাতে থাকি আমার সার্চ।"

এই পদ্ধতি কিভাবে জেনেটিক এলগোরিদমের সাথে যায়? জেনেটিক এলগোরিদমের মূল কিন্তু আমাদের সভত্যা এবং প্রানী জাতির বির্বতনের সাথে জড়িয়ে আছে। আপনি হয়ত 'survival of the fittest' কথাটি শুনে থাকবেন। এর অর্থ হচ্ছে প্রকৃতি দূর্বল সন্তান পছন্দ করে না। তাই প্রতি জেনারেশনে দূর্বল প্রানীরা ঝরে পড়ে এবং উন্নততর প্রজাতি টিকে যেতে থাকে। এখন বলুন বির্বতিত ওয়েব সার্চের সাথে মিলটা ধরতে পেরেছেন?

জেনেটিক এলগোরিদম হচ্ছে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি যেটা উপরের এই প্রক্রিয়াকে অনুকরন করে। উইকিপিডিয়ায় এর উপর সুন্দর দুটি আর্টিকেল আছে, নাম জেনেটিক এলগোরিদম এবং জেনেটিক প্রোগ্রামিং।

এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে এই ওয়েব সার্চ জেনেটিক এলগোরিদমেরই একটি প্রয়োগ। আপনাদের সুবিধার্থে এখানে আরেকবার বির্বতিত ওয়েব সার্চের পদ্ধতি লিখে দিচ্ছি:

১। আপনার বিষয়বস্তুর সাথে সর্ম্পকিত কিন্তু হয়ত এলোমেলো এমন কিছু কিওর্য়াড বেছে নিন
২। এই কিওর্য়াডগুলোর জন্য সার্চ করুন
৩। যে সমস্ত ফলাফল পেয়েছেন তার মধ্যে থেকে ভালোগুলো বাছাই করুন। ভালো ফলাফল থেকে আবার কিছু কিওয়ার্ড বাছাই করুন।
৪। নতুন এই ভালো কিওয়ার্ড গুলো দিয়ে আবার সার্চ করুন যতক্ষন না ঠিক যা চাইছেন তাই পেয়ে যান
৫। যদি বেশ কিছুক্ষন ধরে খুঁজেও কিছু না পান তাহলে থামুন

জেনেটিক এলগোরিদমের মতো এর মধ্যেও কিছু সমস্যা আছে। আপনার শুরুর কিওয়ার্ড যদি ভালো না হয় তাহলে হয়ত কোনদিনই আপনার কাঙ্খিত জিনিস খুঁজে পাবেন না। আবার প্রতিবারে যদি কোন ফলাফলই আপনার পছন্দ না হয় তাহলে সারা জীবন খুঁজেও কিছু পাবেন না। উলটোটা হলে, অর্থাৎ সব ফলাফলই আপনার পছন্দ হলে শেষমেষ আপনার হাতে প্রচুর অপ্রয়োজনীয় তথ্য জমা হয়ে যাবে।

আপনি অবাক হয়ে যাবেন এই পদ্ধতি কত দ্রুত কাজ করতে পারে জেনে। আমার যতদুর মনে পড়ে আমাকে কখনো তিন বারের বেশী সার্চ করতে হয়নি একটা জিনিস খুঁজতে। প্রায়ই আমি যেটা করি সেটা হলো, দুতিনবার খুঁজে কিছু ফলাফল বেছে নিই। তারপর ভালো হোক মন্দ হোক আমি ওটা নিয়ে কাজ করতে থাকি। কিছুক্ষন কাজ করে সেটা সম্বন্ধ্যে ধারনা ভাল হলে, সমস্যাটা ভেঙ্গে উপসমস্যা থেকে নতুন কিছু কিওর্য়াড বাছাই করি এবং আবার সার্চ করা শুরু করি।

যদি আপনি উপরের সমস্যা গুলো সম্বন্ধ্যে অবহিত থাকেন তাহলে কিন্তু বির্বতিত ওয়েব সার্চ আপনার চলার পথের একটি ভাল পাথেয় হতে পারে।

এখন আপনি বলুন দেখি কিভাবে ওয়েব সার্চ করে থাকেন?



(ইংরেজী ব্লগে প্রকাশিত একটি লেখার অনুবাদ। বিজ্ঞানী.কমে প্রকাশিত)

Saturday, March 27, 2010

ওয়েব ডেভেলপার, ক্যারিয়ার, সার্টিফিকেশন,

ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে আজকাল অনেকের মধ্যেই দেখা যায়। আর ওয়েব ডেভেলপারদের মধ্যে রয়েছে অনেক ধরন। প্রতিটি ওয়েব ডেভেলপারেরই নির্দিষ্ট কিছু কারিগরি ও সৃজনশীল দক্ষতা থাকা দরকার। যদি ওয়েব গ্রাফিক্স, কমপিউটার প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন কিংবা কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা উপভোগ করে থাকেন, তাহলে একজন ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনা করতে পারেন। অনেক ওয়েব ডেভেলপারই পেশাগত জীবনে ইতিবাচক কিছু যোগ করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেশন করে থাকেন। কিন্তু এসব সার্টিফিকেশন করার আগে আপনাকে জানতে হবে, কোন সার্টিফিকেশন কী কাজে লাগে এবং কোনটি আপনার জন্য দরকার।

এ লেখায় একজন ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ার বিভিন্ন ধরন এবং ওয়েব সার্টিফিকেশনের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার :

ইন্টারনেট ক্যারিয়ার বা ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের অনেক দিকের মধ্যে কনটেন্ট রাইটার, ওয়েব ডিজাইনার, ওয়েব গ্রাফিক্স আর্টিস্ট, ওয়েব প্রোগ্রামার ইত্যাদি উল্লেখযোগ্য। উল্লিখিত এসব ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সব বিষয় নিয়ে এখানে কিছু আলোচনা করা হলো :

কনটেন্ট রাইটার :

ওয়েবসাইটগুলোর দরকার তথ্যসমৃদ্ধ টেক্সট। কনটেন্ট লেখকদের মূলত নিয়োগ দেয়া হয় বিভিন্ন ওয়েবসাইটের জন্য নিবন্ধ, মার্কেটিং টেক্সট বা অন্যান্য ধরনের তথ্য তৈরি করার জন্য। এই পদের জন্য সাধারণত প্রয়োজন হয় ইন্টারনেট টুলস, ওয়েবসাইট, ব্রাউজার, টেম্পলেট ইত্যাদি নিয়ে কাজ করার সামর্থ্য এবং এইচটিএমএল সম্পর্কিত কিছু জ্ঞান। একই সাথে দরকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কৌশল সম্পর্কিত গভীর জ্ঞান। ওয়েবে তাজা তথ্যের উপযোগিতার কারণে একজন কনটেন্ট লেখকের এটা জানা জরুরি, কীভাবে তাড়াতাড়ি কনটেন্ট তৈরি করা যায়। একই সাথে তাকে পরিবর্তনশীল প্রযুক্তি এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর যোগ্যতা অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের কনটেন্ট ডেভেলপমেন্ট টুল সম্পর্কে তার ধারণা থাকা দরকার। এ ধরনের কাজে ভালো বানান এবং ব্যাকরণের সাথে লেখালেখি করার যোগ্যতা থাকা জরুরি।

ওয়েব ডিজাইনার :

ওয়েব ডিজাইনাররা সব সময়ই একটি ওয়েবসাইটের সৌন্দর্য নিয়ে সচেতন থাকেন। ওয়েব ডিজাইনারের চাকরির জন্য সাধারণত সৃজনশীল ও কারিগরি দক্ষতাসম্পন্ন লোকের প্রয়োজন হয়। তাদেরকে বুঝতে হয়, কী কী বিষয় একটি ওয়েবসাইটকে গ্রহণযোগ্য করে তোলে এবং কী কী বিষয় একে ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এইচটিএমএল এবং সিএসএসের গভীর জ্ঞান এবং এসইও কৌশল সম্পর্কিত ধারণা থাকা একজন ডিজাইনারের জন্য দরকার। কিছু কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এবং ফ্ল্যাশের অভিজ্ঞতা সাহায্যকারী হয়।

ওয়েব গ্রাফিক্স আর্টিস্ট :

ওয়েব গ্রাফিক্স নিয়ে কাজ করার সময় ব্যবহার হওয়া ছবিগুলো সাধারণত সরাসরি মুক্তহসেত্ম অংকন প্রক্রিয়ায় কিংবা বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়। ওয়েব গ্রাফিক্স আর্টিস্টরা ইউজার ইন্টারফেসের উপাদান যেমন- আইকন, লোগো, বাটন ইত্যাদিও ডিজাইন করে থাকেন। যেসব ব্যক্তি এ পেশায় আসেন তাদেরকে সাধারণত শিল্পীসুলভ, পুঙ্খানুপুঙ্খ এবং সুবিন্যস্ত মনোভাবসম্পন্ন হতে হয়। কিভাবে ইমেজগুলো ওয়েবসাইটে দ্রুত লোড হতে পারে এ বিষয়টি তাদেরকে বুঝতে হয়। চাকরির অংশ হিসেবে ওয়েব গ্রাফিক্স আর্টিস্টের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ওয়েব ডিজাইন ও এসইও কৌশলের ধারণা থাকা ভালো।

ওয়েব প্রোগ্রামার :

একজন ওয়েব প্রোগ্রামার একটি ওয়েবসাইটের ফাংশনালিটি নিয়ে কাজ করে থাকেন। যেখানে একজন ওয়েব ডিজাইনার একটি সাইটের বাহ্যিক সৌন্দর্য নিয়ে চিন্তাভাবনা করেন, সেখানে একজন ওয়েব প্রোগ্রামার পরস্পর প্রতিক্রিয়াশীল (ইন্টারঅ্যাকটিভ) বিষয়বস্ত্ত যেমন- রিপোর্ট তৈরি, হিসেবনিকেশ, ই-কমার্স ট্রানজ্যাকশন, নিরাপত্তা কর্ম ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন। যেসব ব্যক্তি এ পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান তাদেরকে কমপিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন- জাভা, সি/সি++, পার্ল, পিএইচপি, ভিজ্যুয়াল বেসিক ইত্যাদি সম্পর্কে কারিগরি জ্ঞান রাখতে হয়। ওয়েব প্রোগ্রামারদের সব সময়ই যুক্তিগত (Logic) দক্ষতা থাকা উচিত। তাদেরকে বিশ্লেষণধর্মী হতে হয় এবং মৌখিক ও লিখিত উভয় দিক দিয়ে যোগাযোগের জন্য পারদর্শী হতে হয়।

ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেশন :

ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে সফলতার অংশ হিসেবে আজকাল অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেশন করে থাকেন। কিন্তু ক্যারিয়ারের জন্য কোন ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেশনটি সর্বোত্তম? এটা আসলে নির্ভর করে ওয়েব কনটেন্ট তৈরি বা ম্যানেজ করতে পছন্দ করেন কি না অথবা ডাটাবেজ এবং ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী কি না তার ওপর। এখানে কিছু ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেশন এবং সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো :

ওয়েব কনটেন্ট ডেভেলপার সার্টিফিকেশন :

ওয়েব কনটেন্ট ডেভেলপার সার্টিফিকেশন সাধারণত গ্রাফিক্স ডিজাইন, পেশাগত লেখালেখি, এসইও, ইন্টারনেট বাজারজাতকরণ বা মাল্টিমিডিয়া ডেভেলপমেন্টের ওপর বিশেষত্ব প্রদান করে থাকে। প্রোগ্রামটি এসব বিষয়ের কিছু একত্রিত করে বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর বিশেষত্ব দেয়। এক্ষেত্রে ওয়েব স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেজ প্রোগ্রামিংয়ে দক্ষতার দরকার হয় না।

ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার সার্টিফিকেশন :

ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার সার্টিফিকেশন প্রোগ্রামিংয়ে বিশেষত্ব দেয়। এজন্য পিএইচপি, জাভা, ডট নেট, পার্ল বা অন্যান্য ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকা দরকার হয়। যেসব অ্যাপ্লিকেশন ডাটাবেজ বা ওয়েব সার্ভার নিয়ে কাজ করে সেসব অ্যাপ্লিকেশনে অর্থাৎ সার্ভার সাইড (ব্যাক এন্ড)-এ কাজ করতে এ সার্টিফিকেশন সাহায্য করবে। আবার অ্যাপ্লিকেশনের ক্লায়েন্ট সাইড (ফ্রন্ট এন্ড) যা এইচটিএমএল/এক্সএইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য ট্যাগ স্টাইল কোডিং ব্যবহার করে ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ায়, সেসব জায়গায় কাজ করার জন্যও এই সার্টিফিকেশন সাহায্য করবে।

ওয়েব সার্টিফিকেশন প্রোগ্রাম পছন্দে যেসব বিষয় বিবেচ্য :

কোন ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেশন করবেন সে বিষয়ে সিদ্ধান্তের জন্য খরচ হচ্ছে প্রথম বিবেচ্য বিষয়। এর মধ্যে শুধু কোর্সের খরচই নয়, বরং শিক্ষার উপকরণও (বই, সফটওয়্যার ইত্যাদি) অন্তর্ভুক্ত। সময়ও একটি বিষয়, অর্থাৎ এ প্রোগ্রাম শেষ করতে কত সময় লাগবে? কোনো সার্টিফিকেশন প্রোগ্রাম বাছাইয়ের সময় চাকরির সাইটগুলো ঘাঁটাঘাঁটি করে দেখুন কোন চাকরির জন্য কোন সার্টিফিকেশন দরকার এবং কোন চাকরির বেতন কত? এ বিষয়টি আপনাকে অনেক সাহায্য করবে। যে প্রোগ্রামটি করতে চান, সেটি কি বিখ্যাত? সেই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানুন এবং দেখুন কোন কোন প্রতিষ্ঠান এসব সার্টিফিকেশনের লোক নেয়। এসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন, কোন সার্টিফিকেশনটি আপনার দরকার।

কেন ওয়েব সার্টিফিকেশন করবেন : বিশ্ব অর্থনীতির এ কঠিন সময়ে যদি কোথাও চাকরিতে ঢুকেন, তাহলে চাইবেন কিভাবে আপনার চাকরিটি টিকে থাকে। আপনার দক্ষতা যত বেশি হবে, আপনার প্রতিষ্ঠান আপনাকে তত বেশি ধরে রাখতে চাইবে। চাকরির পদমর্যাদার উন্নতির ক্ষেত্রেও ওয়েব সার্টিফিকেশন ভূমিকা রাখে।

কোত্থেকে ওয়েব সার্টিফিকেশন করবেন : বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের ওয়েব সার্টিফিকেশন দেয়ার জন্য বাংলাদেশে বেশ কিছু এজেন্ট আছে। এসব এজেন্টই আপনাকে ওয়েব সার্টিফিকেশন পাওয়ার ব্যাপারে সাহায্য করবে। দৈনিক বা মাসিক পত্রিকায় এবং ইন্টারনেটে এসব এজেন্টের বিজ্ঞাপন প্রায়ই দেখবেন অথবা সরাসরি ইন্টারনেটে সার্চ করেও এসব এজেন্টের খোঁজখবর নিতে পারবেন।
source:computer jagat