Showing posts with label হ্যাকিং. Show all posts
Showing posts with label হ্যাকিং. Show all posts

Friday, May 14, 2010

দুনিয়া কাঁপানো সব সাইবার অপরাধী

হ্যাকিং বর্তমানে সারা পৃথিবী জুড়েই একটা পরিচিত শব্দ। বেশির ভাগ সময়ই দেখা যায় যে, হ্যাকাররা সুরক্ষিত সব কম্পিউটার নেটওয়ার্ক আর কম্পিউটার সিস্টেম হ্যাক করে কোন আর্থিক লাভের জন্য নয়, স্রেফ “দেখিয়ে দিলাম, আমরাও পারি” এই ধরনের উপলব্ধি থেকে।এরা সাধারণত খুব অহংকারী, দুর্বিনীত, এবং মেধাবী হয়। তো…. আসুন সে রকম কয়েকজন হ্যাকারের সাথে আজ আমরা পরিচিত হই…….

জন ড্রেপার

Jhon Draper
হ্যাকার নামটা সর্বপ্রথম প্রদান করা হয়েছিল এরকম হাতেগোনা মানুষের মধ্যে জন ড্রেপার অন্যতম। তাকে বলা হয় হ্যাকিংএর আদি পিতা। ১৯৭০ দশকে আমেরিকাতে ক্যাপ’ন ফ্রেঞ্চ নামে একটা খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। একবার ক্যাপ’ন ফ্রেঞ্চের নির্মাতারা তাদের পন্যের প্রচার কৌশল হিসেবে এর প্যাকেটের ভিতরে একটি খেলনা হুইসেল দেয়া শুরু করে। আর ড্রেপার এই হুইসেল দিয়েই তার কার্য সিদ্ধি করে। ড্রেপার খেয়াল করেছিল যে, একটি সক্রিয় টেলিফোন কল শেষ হলে টেলিফোন এক্সেঞ্জ থেকে যে স্বয়ংক্রিয় শব্দটি প্রদান করা হয় তার সাথে এই হুইসেলের হুবহু মিল আছে। সে কল করার পর নির্দিষ্ট একটি সময়ে ওই হুইসাল দিয়ে শব্দ করতো যা থেকে এক্সেঞ্জ মনে করতো কলটি বোধয় শেষ হয়েছে। কিন্তু যেহেতু কলটি ছিল ড্রেপারের বানানো তাই বাস্তবে কলটি শেষ হত না। তাই হুইসেল বাঁজাবার পরে ড্রেপার ইচ্ছে মত কথা বলতে পারতো এবং এর জন্য তাকে বাড়তি কোন বিল দিতে হত না। কিন্তু বিধি বাম….. বছর দুই এভাবে চলার পর অবশেষে ধরা পড়ে ড্রেপার আর, সাজা হিসেবে তাকে দুই মাস জেলে কাটাতে হয়।

কেভিন মিটনিক

kevin mitnick দুনিয়া কাঁপানো সব সাইবার অপরাধী | Techtunes
হ্যাকিং এর জগতে অন্যতম বিখ্যাত হ্যাকার হচ্ছে কেভিন মিটনিক। ১৯৮১ সালে মাত্র ১৭ বছর বয়সে হ্যাকিং এর ভূবনে পদার্পন করে মিটনিক। প্রথমে টুকটাক হ্যাকিং করলেও সিরিয়াসলি হ্যাকিং শুরু করে ১৯৮৩ সালের দিকে। সে সময়ে ইউনিভার্সিটি অব সাউথ ক্যালোলিনার ছাত্র ছিল সে। একদিন ইন্টারনেটে পূর্বসুরি আরপানেটে অ্যাকসেস পেয়ে যায় মিটনিক আর আরপানেট যেহেতু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি নেটওয়ার্ক ছিল সেহেতু মন্ত্রনালয়ের সকল স্পর্শকাতর সকল ফাইল দেখার সুযোগ পেয়ে যায় কেভিন মিটনিক। তবে সে কখনো এই ফাইল গুলোর অপব্যাবহার করে নি। পেন্টাগনের গোপন ফাইলে ঘুরে বেড়ানো ছিল তার শখের মতোই। কিন্তু এভাবে আর বেশিদিন চলে নি, আরপানেট-এর সিস্টেম এ্যাডমিন-রা টের পেয়ে যায় মিটনিকের অস্তিত্ব। অবৈধ ভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করার অপরাধে গ্রেফতার করা হয় তাকে এবং পাঠানো হয় সংশোধন কেন্দ্রে। কিন্তু মিটনিক পুরোপুরি সংশোধিত হয় নি। হ্যাকিং তার কাছে ছিল নেশার মত, আর এ কারণেই পরবর্তিতে তাকে বেশ কয়েকবার লাল দালানের ভাত খেতে হয়েছে।

রবার্ট মরিস

morris2004 দুনিয়া কাঁপানো সব সাইবার অপরাধী | Techtunes
হয়তো দুনিয়া জোড়া বিখ্যাত হবার চিন্তা করেই হ্যাকিং শুরু করেছিল মরিস। ১৯৮৮ সালে কর্নেল ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় ৯৯ লাইনের একটা কোড লিখে ছেড়ে দিয়েছিল বিভিন্ন নেটওয়ার্কে। যা খুব দ্রুত শত শত কম্পিউটারকে আক্রমন করে। পরবর্তিতে এই কোড মরিস ওয়ার্ম নামে পরিচিতি লাভ করে। ধরা পরার পর মরিস আত্মপক্ষ সমর্থন করে বলে, সে কোন খারাপ কাজ করে নি। কোড ছাড়ার মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেটের সাথে কতগুলো কম্পিউটার সংযুক্ত আছে তা বের করা। শত শত কম্পিউটারকে আক্রমন করার অপরাধে ১৯৮৯ সালে গ্রেফতার হয় মরিস। পরে অবশ্য ১০ হাজার ডলার জরিমানা দিয়ে মুক্ত হয় সে।

কেভিন পোলসেন

kevin poulsen দুনিয়া কাঁপানো সব সাইবার অপরাধী | Techtunes
১৯৮৯ সালে কেভিন পোলসেন মানের ২৪ বছর বয়সী এক যুবককে ফ্রেফতার করে এফবিআই। কম্পিউটার ও টেলিফোন সার্ভারে গোপনে প্রবেশের দায়ে গ্রেফতার করা হয় তাকে। কিন্তু গ্রেফতার করে বেশীদিন আটকে রাখা যায়নি তাকে। বিচার শুরুর আগেই কৌশলে জেল থেকে পালিয়ে যায় সে। এর মধ্যে সে একটি ঘটনা ঘটায় লস এঞ্জেলেসে। সেখানকার একটি রেডিও স্টেশন একবার ঘোষণা দেয়, একটি নির্দিষ্ট দিনে তাদের কাছে যত কল আসবে তার মধে ১০৩ নম্বর কলারকে দেয়া হবে একটি দামী পোর্শে গাড়ি। পোলসনও তার কাজের ধারা অনুযায়ী রেডিও স্টেশনের টেলিফোন সুইস বোর্ড লাইন হ্যাক করে বনে যান ১০৩ নম্বর কলার। তারপর দাবি করে পোর্শে গাড়িটি। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয় নি। দ্রুতই সব ফাঁস হয়ে যায়। অবশেষে পালিয়ে যাবার ১৭ মাসের মাথায় পুনরায় গ্রেফতার হয় পোলসন।

ভ্লাদিমির লেভিন

Vladimir Levin
কুখ্যাত হ্যাকার ভ্লাদিমির লেভিনের মূল টার্গেট ছিল বিখ্যাত সিটি ব্যাংক। কয়েকটি কর্পোরেট ইউজারের পাসওয়ার্ড হ্যাক করে তাদের একাউন্ট থেকে সে সরিয়ে ফেলে ১০.৭ মিলিয়ন ডলার। এসব টাকা সরিয়ে ফেলে সেগুলো পাঠিয়ে দেয় যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ইসরায়েল ও জার্মানির কয়েকটি ব্যাংক একাউন্টে। এ কাজ অবশ্য লেভিন একা করে নি, তার সহযোগী ছিলো আরো চার-পাঁচজন। তার সঙ্গী সাথীদের কয়েকজন বিভিন্ন দেশের ওই গোপন একাউন্টগুলো থেকে টাকা তুলতে গিয়ে ধরা পড়ে। লেভিন নিজেও ধরা পড়ে ১৯৯৫ সালে। বিচারে তার ৩ বচরের জেল ও ২.৫ লাখ ডলার জরিমানা করা হয়। আর খোয়া যাওয়া ডলারে ৪ লাখ বাদে বাকি সব অর্থই উদ্ধার করা সম্ভব হয়।

ডেভিড স্মিথ

david smith দুনিয়া কাঁপানো সব সাইবার অপরাধী | Techtunes
ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া সর্বপ্রথম ভাইরাসটির শ্রষ্টা হতে চেয়েছিল স্মিথ। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে বসে চুরি করা একটি এওএল (আমেরিকা অনলাইন) একাউন্ট থেকে একটি ওয়ার্ম ছেড়ে দেয় ইন্টারনেটে। ওয়ার্মটির নাম ছিল মেসিলা। যা পরবর্তিতে ইন্টারনেটে ঢুকে ব্যাপক ক্ষতি সাধন করে এবং প্রায় ৩০০টি বড় বড় কর্পোরেট প্রতষ্ঠানের নেটওয়ার্কে হামলা চালায়। এর মধ্যে মাইক্রোসফট, ইন্টেল, লুসেন্ট টেকনোলজির মত কোম্পানিও ছিল। গোটা আক্রমনট প্রায় ৮০ মিলিয়ন ডলারের সমপরিমান ক্ষতি সাধন করে। তবে কাজটি করে বেশিদিন শান্তিতে থাকতে পারেনি স্মিথ। বিচারে তার লম্বা মেয়াদের কারাবাস হলেও পরে তা কমিয়ে নিয়ে আসা হয় মাত্র ২০ মাসে।

হ্যাকিং করার পর হ্যাকাররা যেভাবে পাকড়াও হয়।

হ্যাকিং করাকে অনেকে সহজ মনে করে।তারা নিজেদেরকে অনেক চালাক ভাবে
হ্যাকারদেরকে অতি চালাক ভাবা হলেও তারাও কিন্তু অনেক সময় ফাঁদে পড়ে যায়। বিশেষ করে নবীন হ্যাকারদের ক্ষেত্রে এমনটি ঘটে থাকে। আমরা যখন ইন্টারনেট সংযোগ ব্যবহার করি তখন প্রত্যেকটি সংযোগের পেছনেই কাজ করে একটি করে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস। অর্থ্যাৎ যখনই আপনি ইন্টারনেটে সংযুক্ত হচ্ছেন তখন এই আইপি এড্রেসের মাধ্যমে একটি বিশেষ নেটওয়ার্কের আওতাভুক্ত আপনি। তাই ওই নেটওয়ার্কের পথ ধরে আপনাকে খুঁজে পাওয়া সম্ভব।
হ্যাকারদের প্রধান হাতিয়ারই হলো ইন্টারনেট। তাই তারাও এই বিশেষ নেটওয়ার্কের আওতার বাইরে নয়। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয়ে থাকে তা হয় ইউনিক। অর্থ্যাৎ একই আইপি অ্যাড্রেস একাধিক থাকে না। একে বলা হয় স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। এটাকে তুলনা করা যেতে পারে একটি আইএসডি টেলিফোন/মোবাইল নাম্বারের সাথে। সাধারণত ইন্টারনেটে সংযুক্ত থাকা যে কোন কম্পিউটার থেকেই এই স্ট্যাটিক আইপিকে খুঁজে পাওয়া যায়। ইন্টারনিক নামক একটি প্রতিষ্ঠান এই আইপি অ্যাড্রেস বন্টন করে থাকে। বিশ্বের প্রত্যেকটি দেশের জন্যই রয়েছে আলাদা আলাদা আইপি অ্যাড্রেসের বান্ডিল। তাই আইপি অ্যাড্রেসের রেঞ্জ দেখলেই বলে দেওয়া সম্ভব এটি কোন দেশের আইপি। যাহোক ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার সময় প্রত্যেকটি আইএসপি একাধিক আইপি এড্রেস পেয়ে থাকে। আর আইএসপিগুলো তাদের গ্রাহকদের মধ্যে তা বন্টন করে থাকে। অনেক আইএসপি আবার আইপি স্বল্পতার কারণে গ্রাহকদের প্রাইভেট আইপিও (যেটা ইউনিক নয়) দিয়েও থাকে। প্রাইভেট আইপি ইউনিক নয়, একই আইপি একাধিকজন ব্যবহার করতে পারেন। কিন’ ইন্টারনেটের মাধ্যমে বাইরে থেকে এই আইপিকে খুঁজে পাওয়া যায় না। তবে যে আইপি অ্যাড্রেসই হোক না কেন ইন্টারনেটে সংযুক্ত হওয়ার জন্য যে কোন একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এর মাধ্যমেই যেতে হয়।
যখন একজন হ্যাকার কোন একটি সার্ভারে প্রবেশ করে তখন তারা উক্ত সার্ভারে কোন আইপি থেকে কোন সময় প্রবেশ করলো তার সব তথ্যই সেখানে থাকে। একে বলা ‘এক্সেস লগ’। এবং সেই তথ্য অনুযায়ী খুঁজে বের করা হয় হ্যাকারকে।
তবে চালাক হ্যাকারদের ক্ষেত্রে এই টেকনিক খুব বেশি ফলপ্রসু হয় না। কারণ ঐসব হ্যাকাররা তাদের কাজ শেষে সার্ভার থেকে বের হওয়ার সময় উক্ত ‘এক্সেস লগ’ মুছে দেয়। ফলে কোন তথ্যই অবশিষ্ট থাকে না। আবার চালাক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররাও তাদের এই এক্সেস লগ এবং সার্ভিস পোর্টগুলোকে এমনভাবে সাজিয়ে নেয় যেখানে চালাক হ্যাকারদের চালাকিও কাজ করে না।
কাজেই হ্যাকিং রোধে সার্ভারের নিয়ন্ত্রণ কর্তাদেরও হতে হয় হ্যাকারদের মতোই অভিজ্ঞ।
আসুন সহজ পদ্ধতিতে একটি আইপি এড্রেস এর অবস্থান কীভাবে খুঁজে বের করা যায় তা দেখি-
পরীক্ষামূলকভাবে যে কোন একটি স্ট্যাটিক আইপি এড্রেস নির্বাচন করুন। এবার www.whatismyipaddress.com সাইটটিতে যান ip lookup লিঙ্কে ক্লিক করুন। এবার নির্বাচিত আইপি এড্রেসটি বসিয়ে lookup ip address এ ক্লিক করুন। অল্প সময়ের মধ্যেই হাতে পেয়ে যাবেন উক্ত আইপি এড্রেসের অবস্থান এমনকি এর ব্যবহারকারির ঠিকানাও।
হয়তো কেউ নিজেকে চালাক মনে করে ভাবতে পারে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করলে হয়তো তা সনাক্ত করা সম্ভব হবে না। এটাও একটি ভ্রান্ত ধারণা। অনেক সময় ভাবতে পারেন কোন ভুয়া ঠিকানায় সীম কার্ড রেজিস্ট্রেশন করে সেই সীমের মাধ্যমে হ্যাকিং করবেন। এখানেও ধরা পড়ে যাবে সব চালাকি! মোবাইলের নাম্বার ট্রেসআউট করে খুঁজে বের করা হবে অপরাধীকে। ভাবছেন ঐ সীমটিই ফেলে দিবেন? আশা করি অন্তত মোবাইল সেটটি তো আর ফেলবেন না! এরপর যে প্রতিষ্ঠানের সিম কার্ডই ব্যবহার করা হোক না কেন ঐ সেটটি চালু করলেই অপরাধী ধরা পড়ে যেতে পারে। কারণ প্রত্যেকটি মোবাইল সেটেই থাকে একটি বিশেষ প্রোডাক্ট নাম্বার যাকে বলা হয় IMEI নাম্বার। সাধারণত একটি সেটের IMEI নাম্বারের সাথে আরেকটির নাম্বার মিলে না। তদন-কারীরা অপরাধী সনাক্ত করার জন্য এই আইএমই নাম্বারটি দিয়ে দিতে পারে সবগুলো টেলিফোন প্রোভাইডার প্রতিষ্ঠানে। আর যখনই উক্ত আইএমই যুক্ত সেটটি চালু তৎক্ষণাত তাকে খুঁজে বের করা সম্ভব হবে কাহার দ্বারা হ্যাকিং করা হইয়াছিল।অতএব হ্যাকিং করার সময় বুঝিয়া শুনিয়া হ্যাকিং করিয়েন।আশা করি টিউনটি ভালো লেগেছে।ধন্যবাদ সবাইকে।ভালো থাকবেন।

হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)

হ্যাকিং নিয়ে সবারই খুব আগ্রহ। এমনকি টেকটিউন্সে সব চেয়ে বেশি সার্চ করা হয় হ্যাকিং নিয়ে। আর আমার আজকের টিউন হ্যাকিং কিভাবে শিখতে হয় বা কিভাবে হ্যাকিং করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়। আমি যে PDF ফাইল গুলা দিচ্ছি তা সব ইংরেজিতে। আর এসব টিউটোরিয়াল বুঝতে হলে অবশ্যই ইংরেজি ভাল জানতে হবে। সাথে ছবি সহ বুঝিয়ে দেয়া হয়েছে। তাই ভাল মতো চেষ্টা করলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। এবার বেছে নিন আপনার পছন্দের বই।

Hack School For Beginners

Hack School For Beginners হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)  | Techtunes

এটাতে যা পাবেনঃ

  • Lesson 1: Being A hacker
  • Lesson 2: Basic Commands in Linux And Windows
  • Lesson 3: Ports and Protocols
  • Lesson 4: Services And Connections
  • Lesson 5: system Identifications
  • Lesson 6: Malware
  • Lesson 7: Attack Analysis
  • Lesson 8: Digital Forensics
  • Lesson 9: E-mail Security
  • Lesson 10: Web Security And Privacy
  • Lesson 11: Passwords
  • Lesson 12: Internet Legalities And Ethics

ডাউনলোড লিঙ্কঃ

Hack School For Beginners
password: www.dl4all.com

Hack Proofing Your Web Applications

263ao0j হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)  | Techtunes

এটাতে যা পাবেনঃ

  • Chapter 1 Hacking Methodology
  • Chapter 2 How to Avoid Becoming a ???Code Grinder???
  • Chapter 3 Understanding the Risks Associated with Mobile Code
  • Chapter 4 Vulnerable CGI scripts
  • Chapter 5 Hacking Techniques and Tools
  • Chapter 6 Code Auditing and Reverse Engineering
  • Chapter 7 Securing Your Java Code
  • Chapter 8 Securing XML
  • Chapter 9 Building Safe ActiveX Internet Controls
  • Chapter 10 Securing ColdFusion
  • Chapter 11 Developing Security-Enabled Applications
  • Chapter 12 Cradle to Grave: Working with a Security Plan

ডাউনলোড লিঙ্কঃ

Hack Proofing Your Web Applications

Learn how to hack the hackers underground handbook

2ebvleg হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)  | Techtunes
How will the skills uncovered in this handbook affect me?
- You will learn all the hackers underground tricks and learn to apply them in real world situations.
- You will be put into a hackers mindset and learn to think like one.
- By Learning how a hacker thinks and acts, you will be able to protect yourself from future hack attacks.
- You will aquire knowledge nonexistant to 99.9% of the people in the world!
- This Underground handbook may get you interested in pursuing a career as an Ethical Hacker.

ডাউনলোড লিঙ্কঃ

Learn how to hack the hackers underground handbook

Hack into your Friends Computer Made Easy

2vcxbq1 হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)  | Techtunes
Includes step by step tutorials, hacking tips,computer hacking software and tools. It was made specifically for the beginners who really want to get into. It is easy and it does not reset the password. Hack into a computer running … your entire computer and system files using backups that you have made previously

ডাউনলোড লিঙ্কঃ

Hack into your Friends Computer Made Easy

Hackers Secrets

zk28nm হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)  | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

Hackers Secrets
আশা করি সবার কাজে আসবে।

বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking সফটওয়্যার।

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কিছু Hacking এবং Cracking সফটওয়্যার দিব। এসব সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কোন সফটওয়্যার Crack বা ব্যক্তিগত কারও প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না।

PDF Password Remover

@lmas 1

Windows XP Admin Password Remover

 বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking  সফটওয়্যার। ( মেগা টিউন ) | Techtunes

Zip File Password Cracker

@lmas 3

Microsoft Office Password Remover

 বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking  সফটওয়্যার। ( মেগা টিউন ) | Techtunes

Windows Vista Admin Password Recovery

@lmas 5

RAR File Password Cracker

@lmas 6

EXE File Password Recovery

@lmas 7

Windows 7 Password Cracker

@lmas 8

MSN Password Recovery

@lmas 9

Mozilla Firefox Password Cracker

@lmas 10
(সময় সল্পতার কারনে ১০টি সফটওয়্যারের নাম ও ছবি দিলাম।)
dyktqq বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking  সফটওয়্যার। ( মেগা টিউন ) | Techtunes
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন )

বিদ্রঃ এই টিউনটি বা সফটওয়্যার গুলো দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না। তবে কেউ যদি কোন ভাবে সামান্য তম ক্ষতিগ্রস্থ হয় তবে এই টিউনটি নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করা হবে।
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি সফটওয়্যার দিব। আমরা কম বেশী সবাই জানি কীলগারের কাজ কি। কীলগার সাধারনত হার্ডওয়্যার এবং প্রোগ্রাম, এই দুই ভাবেই হয়ে থাকে। হার্ডওয়্যার কীলগার পিসির কী-বোর্ডের সাথে লাগানো হয়। একটি হার্ডওয়্যার কী-লগার দেখতে AA ব্যাটারির মতন। অন্য দিকে প্রোগ্রামিং কী-লগার ব্যবহারে কিছুটা সহজ এবং নিরাপদ। এসব কী-লগার সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কারও ব্যক্তিগত প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না।
টেকটিউনস এবং আপনাদের অনুমতি পেলে সামনে জিমেইল/Gmail হ্যাকিং টিউন করতে পারি। যদিও ১৭এপ্রিল আমার পরীক্ষার জন্য টিউন বৃহস্পতি ও শুক্রবার করি BUT আজ এক স্যারের প্রাইভেট বন্ধ থাকার কারনে খুব অল্প সময়ে টিউনটি করলাম।
_____________________________________________________________________________________
1. REFOG Free Keylogger:
Almas IV
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
2. Revealer Keylogger Free Edition:
Almas V
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
3. Quick FREE Keylogger:
Almnas III
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
4. Actual Keylogger:
Almas I
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
5. 007 Keylogger:
Almas II
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes

একটি মাল্টিপল হ্যাকিং টুলস এখুনি একদম ফ্রী ডাউনলোড করুন (I am back)

সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ
এই টিউনটি বা সফটওয়্যার গুলো দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না। তবে কেউ যদি কোন ভাবে সামান্য ক্ষতিগ্রস্থ হয় তবে এই টিউনটি নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করা হবে।
—মাইক্রোহ্যাকার আলমাস

এখন ভাংতে হবে ভোর মাউসে রেখে হাত
ফেলে আসা টিউন বন্দি করে রেখে এসে;
জাগতে হবে রাত পিসি চালু রেখে উৎসবের উৎসাহে…
বিস্তীর্ন টেকটিউনসে একলা হয়ে গেলে
চিনিয়ে নিব পথ টিউন একেঁ একেঁ;
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পারি দিব পথ টপ টিউনার সারি থেকে নেমে এসে…………………… :D
 আজ আমি আপনাদেরকে একটি প্রফেশনাল হ্যাকিং সফটওয়্যার সম্পর্কে আপনাদের জানাবো। বলতে পারেন এটি একধরনের হ্যাকিং টুল + কীলগার মেকার (অত্যাধনিক FUD বিশিষ্ট) + পিসার মেকার। অর্থাৎ একটি মাল্টিপল প্রোফেশনাল হ্যাকিং সফটওয়্যার। আমি এই সফটওয়্যারটি দিয়ে আমাদের গাইবান্ধার একটি জনপ্রীয় সাইট হ্যাক করেছি এবং পরর্ততে তা স্বীকারও করেছি এবং নতুন পাসওযার্টও দিয়েছি এক জন ভদ্র মাইক্রোহ্যাকার হিসাবে। এখন কাজের কথায় আসি… প্রথমে এখান থেকে STAR TOOLS নামক সফটওয়্যারটি ডাউনলোড করুন। এটি একটি পোটেবল সফটওয়্যার তাই কেবল Star tools.exe টি ডাবল ক্লিক করুন। সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ আসবে।
 একটি মাল্টিপল হ্যাকিং টুলস এখুনি একদম ফ্রী ডাউনলোড করুন (I am back) | Techtunes
(যদি সফটওয়্যারটি চালু না হয় তবে মাইক্রোসফটের ফেমওযাক টি এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন)
সফটওয়্যারটি থেকে কীলগার তৈরির জন্য Tools থেকে Keylogger ক্লিক করে আপনার জিমেইল আইডি এবং পাসওযার্ড দিন এবার বিল্ট বোতামে ক্লিক করুন। এখন একটি Server.exe তৈরি হবে এবং আপনার রিমটি কীলগারটি পুরোপুরি প্রস্তুত। এই কী লগারটি যদি কোন এন্টিভাইরাস ধরে ফেলে তবে File Pumper থেকে কীলগারটির জায়গা 1MB থেকে 10 MB এর মত করে দিন। জায়গা বেশি হলে সন্দেহর মাত্রা কম হয় এবং সাধারন মানুষ কোন অন্য সফটওয়্যার বলে মনে করেন। সন্দেহর মাত্রা কম আরও কম করার জন্য Icon Changer থেকে .exe ফাইলটির Icon পরিবর্তন করে দিন। এখন আপনার তৈরি কীলগারটি মেইল করে বা অন্য কোন ভাবে আপনর কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন এবং আপেক্ষায় থাকুন যদি আপনর কাঙ্খিত ব্যক্তির এটি ক্লিক করে তবে কেল্লা ফতে… প্রতি ১০ মিনিট পর পর আপনাকে রিমটি কীলগারটি সকল কীওয়ার্ড মেইল করে পাঠিয়ে দিবে।
সমনে মাসের প্রথম দিকে কিছু দিনের জন্য ঢাকায় আসছি। একটি হ্যাকিং গ্রুপ করতে চাই, তাই যদি কারও এ ব্যাপারে ইচ্ছা থাকে তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারন। অথবা এমনিতেও যোগাযোগ করতে পারেন। আপনাদের সাথে দেখা হলে খুশি হবো :P
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রতি অনুরোধ রইলো এর অপব্যবহার না করবার।

Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও হ্যাকিং করার টিপস-১

প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনাকে বের করতে হবে Domain টি কোন Domain Regster কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা হয়েছে।আর তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই লিঙ্ক ।এর পর আপনি আপনার পছন্দের সাইটের নাম সাবমিট করুন।ব্যাস পেয়ে যাবেন সেই সাইটের সকল গোপন তথ্য । ধরুন, আমরা ইয়াহু! ডট কমের বিভিন্ন তথ্য খুঁজে বের করবো। এজন্য প্রবেশ করুন http://www.internic.com/whois.html । who is Search এর ঘরে টাইপ করুন yahoo.com এবং এন্টার দিন। লক্ষ্য করলে দেখবেন ইয়াহু! ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছে ১৯৯৫ সালের ১৮ জানুয়ারি, আপডেট করা হয়েছে ২০০৫ সালের ২২ জুলাই এবং ডোমেইনটির মেয়াদ শেষ হবে ২০১২ সালের ১৯ জানুয়ারি।
haking Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও  হ্যাকিং করার টিপস ১ | Techtunes
এর পর আপনি এসকল তথ্য এর মধ্যে পাবেন Whois Server এর নাম।
যেমন ধরুন www.amaderadda.com ওয়েব সাইটের Whois Server এর নাম হল whois.dynadot.com মানে এটি dynadot.com নামের ওয়েবে নিবন্ধন করা হয়েছে। এখন এর Whois Server এর নামটি কপি করে web browisng adress এ past করে চলে যান এর পেজে।
polx Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও  হ্যাকিং করার টিপস ১ | Techtunes
এখানে আপনি Domain Name এর জাগায় amaderadda.com ও এর কোড দিয়ে সাবমিট করুন
একটু পরেই আপনি পেয়ে যাবেন সকল গোপন তথ্য
monfw Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও  হ্যাকিং করার টিপস ১ | Techtunes

শাহী মির্জা,যেভাবে হ্যাকিং করেছিল র‌্যাবের ওয়েব সাইট।

কে এই শাহী মির্জা

Shahee+Mirza  শাহী মির্জা,যেভাবে হ্যাকিং করেছিল র‌্যাবের ওয়েব সাইট। | Techtunes
শাহী মির্জার আসল নাম হল আবু মুর্জা কামরুজ্জামান শাহী। শাহী মির্জার বাড়ি হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ এ।সে মিরপুর-৬ নম্বর সেকশনে অবস্থিত বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজির কম্পিউটার সায়েন্সের ৪র্থ সেমিস্টারের ছাত্র।এ পর্যন্ত সে দেশ-বিদেশের ১৮ টি ওয়েবসাইট করেছে।তার হ্যাকিংয়ের তালিকায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব সাইট, সরকারের পরিকল্পনা কমিশনেরওয়েব সাইট ও অনলাইন বিডি নিউজের ওয়েব সাইট।

যেভাবে হ্যাকিং করা হয় র‌্যাবের ওয়েব সাইট।

শাহী মির্জা ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৮ সময়ে সে র‌্যাবের ওয়েব সাইটের প্রবেশ করে।প্রথমে সে লিনাক্স নামে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইনে।ওয়েব সাইট হ্যাকিং এর জন্য প্রথমেই খুঁজে বের করে র‌্যাবের ওয়েব সাইটের বিভিন্ন তথ্য যেমন, ওয়েব সাইটটি কোথায় হোস্টিং করা আছে, এর মালিক কে, কতদিন মেয়াদ আছে ইত্যাদি। পরে সবগুলো তথ্য নেবার পরে সে তার আইপি না পরিবর্তন কই প্রবেশ করে gov.bd সার্ভারে।এর জন্য সে ব্যবহার করে ৩টি গুরুত্বপূর্ণ হ্যাকিং সফটওয়্যার।অবশ্য সেগুলো সম্পর্কে র‌্যাবে কিছুই বলে নি।
নিচে হ্যাকিং করা র‌্যাবের ওয়েব সাইটের অবস্থা
hak
GOVERNMENT DOES NOT TAKE ANY STEP FOR ICT DEVELOPMENT.
BUT PASSED A LAW ABOUT ANTI-CYBER CRIME.
YOU DOES NOT KNOW WHAT IS THE CYBER SECURITY OR
HOW TO PROTECT OWNSELF.
LISTEN..HACKERS R NOT CRIMINAL , THEY R 10 TIME BETTER THAN YOUR EXPERT.
……………………….WE ARE GINIOUS THAN YOU CANT THINK………………………………..
MAIL: SHAHEEMIRZA [AT] YAHOO.COM

যেভাবে গ্রেফতার হয় শাহী মির্জা

র‌্যাব তদন্ত করে দেখতে পায়,বাংলাদেশের আইপি নম্বর থেকে এই হ্যাকিং করা হয়েছে। তারা হ্যাকিং করা ইন্টারনেটের আইপি নম্বর সংগ্রহ করে।পরে তা ফিল্টারের মাধ্যমে জানতে পরে ঢাকার মিরপুর থেকে হ্যাকিং করা হয়েছে।র‌্যাব তদন্তে করে শনিবার রাতে মিরপুর থেকে শাহী মির্জাকে গ্রেফতার করে।হ্যাকিং করার ক্ষেত্রে সে নিজের ইন্টারনেট লাইন ব্যবহার করেছে। হ্যাকিংয়ে সে নিজের পরিচয় গোপন করেনি।ফলে মাত্র ১২ ঘন্টায় গ্রেফতার হয় শাহী মির্জা।তবে তার হ্যাকিং এর ঘটনার পর সবার মাথার টনক নড়ে উঠে।সবাই বুঝতে পারে বাংলার হ্যাকারা ও কমে ছাড়ে না। তাদের ও মেধা আছে হ্যাকিং করার মত।

হ্যাকিং কি,কেন ,কিভাবে হয় ?

হ্যাকিং কি ?

কম্পিউটার দুনিয়ার শুরুতে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার নিরাপত্তা বিষয়ে অতি দক্ষদের বলা হতো হ্যাকার তারা বিভিন্ন প্রোগাম,ওয়েবসাইটের বা কম্পিউটারের ফাক ফোকর বের করত এবং এগুলো বন্ধের জন্য ব্যবস্হা গ্রহণ করত । কিন্তু এর কিছুদিন পর পাল্টে যায় অবস্হা , কম্পিউটিংয়ে দক্ষ কিছু লোক তাদের জ্ঞানকে ভালো কাজে না লাগিয়ে বরং বিভিন্ন নিরাপত্তা সিস্টেমের দুবলর্তাকে কাজে লাগিয়ে ক্ষতিকার কাজে ব্যবহার করা শুরু করে আর তারপর থেকেই হ্যাকার এর সংজ্ঞা পুরোটাই বদলে গেছে এখন অধিকাংশ মানুষই হ্যাকিং বলতে অতি জ্ঞানীদের ডিজিটাল চুরি আর হ্যাকার বলতে অতি জ্ঞানী ডিজিটাল চোর ভাবে । তবে এই ধারনাতে ভুল আছে ।

হ্যাকারদের ধরন

আমরা সাধারনত ভাবি সব হ্যাকারই এক ধরনের কাজ করে । অনলাইনে টাকা চুরি করা বা বিভিন্ন মানুষের আইডি চুরি করা বা ওয়েবসাইটের তথ্য চুরি করা ইত্যাদি ইত্যাদি ।কিন্ত ধারণাটা সর্ম্পূর্ন ভুল হ্যাকারদেরকে তিনটি ভাগে ভাগ করা যায় হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট ও গ্রে হ্যাট।
হোয়াইট হ্যাটওয়ালারা হল ভদ্র মানুষ এরা কারো কোন ক্ষতি করেনা । সাধারণত বিভিন্ন কোম্পানিতে চাকুরীরত সিকিউরিটি প্রফেশনালরা এই দলভুক্ত। এদের হ্যাকিং ও হ্যাকারদের টুল সম্বন্ধে প্রচুর জ্ঞান এবং তা কাজে লাগিয়ে তারা সিস্টেমের দুর্বলতা বের করে প্রতিরোধ ব্যবস্হা গড়ে তোলে যেমন মনে করুন মাইক্রোসফট,গুগল সহ বড় বড় প্রতিষ্টানে এরা চাকুরি করে এবং তাদের সিস্টেমের বিভিন্ন দুর্বলতা খুজে বের করে এবং তা বন্ধ করার ব্যবস্হা করে
ব্ল্যাক হ্যাটদের কথা সবদিকেই শুনা যায় । এদের প্রোগ্রামিং স্কিল খুব ভালো কিন্তু তারা সেটা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে। এরা সাধারণত ডেটাবেজ সিস্টেম, রিমোট মেশিনের নিরাপত্তা ভেঙে দেয়া, ক্রেডিট কার্ডের নম্বর চুরি করা, অবৈধ অনলাইন ট্রানজেকশান , আইডি চুরি করা, তথ্য চুরি করা ,বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা ইত্যাদি অপকর্ম করে থাকে এবং মাঝে মাঝে এরাই পুলিশের হাতে ধরা পড়ে এবং এদের নাম ধামই আমরা বেশি শুনি ।তবে ব্ল্যাক হ্যাট হ্যাকারদের অনেকেই বলে ক্র্যাকার
হোয়াইট ও ব্ল্যাক এই দুই দলের মাঝখানে রয়েছে গ্রে হ্যাটরা। এরা হচ্ছে সুবিধাবাদী হ্যাকার। অবস্হা বুঝে এরা ব্যবস্হা নেয় কথনো এরা হোয়াইট কখনো আবার ব্ল্যাক । অনেক সময় এরা বিভিন্ন প্রতিষ্টানের দুবলর্তা ধরিয়ে দেবার বিনিময়ে টাকা নেয় বা সুযোগমত এরা এর ব্যবহার করে ।

কিভাবে হয় এই হ্যাকিং

অনেক সময় পেপার পত্তিকায় দেখা যায় হ্যাকাররা কম্পিউটারে বসে কোনো ব্যাংকের বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট থেকে টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিয়ে নিয়েছে বা পাসওয়ার্ড চুরি করে সিস্টেমটি নিজেদের ইচ্ছামতো চালাচ্ছে বা ওয়েবসাইট হ্যাক করে নিজস্ব মেসেজ বসিয়ে দিচ্ছে এ ক্ষেত্রে বিভিন্ন কৌশল ও টুল ব্যবহার করে তারা পাসওয়ার্ড চুরি করে। পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের দ্রুততম কৌশল হচ্ছে ডিকশনারি অ্যাটাক। এই কৌশলে ডিকশনারির সব শব্দ একটি টেক্সট ফাইলে লোড করা হয় । তারপর এই ফাইলটি পাসওয়ার্ড ক্র্যাকিং অ্যাপ্লিকেশন বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন L0phtCrack-এ লোড করে ইউজার অ্যাকাউন্টের বিপরীতে চালনা করা হয় ।
আরেক ধরনের কৌশল হচ্ছে হাইব্রিড অ্যাটাক। ডিকশনারি শব্দের সাথে নম্বর বা সিম্বল যোগ করে এ্যাটাক করে । এই দুই কৌশলে যখন কাজ হয় না, তখন হ্যাকাররা ব্যবহার করে ব্রুটফোর্স পদ্ধতি। পাসওয়ার্ড খুব বেশি জটিল হলে এই ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয় । আরো দুটি জনপ্রিয় কৌশল হল উইনগেট ও শেল অ্যাকাউন্টের ব্যবহার । উইনগেট একধরনের প্রক্সি যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। এই কৌশলে হ্যাকারের আইপি ঠিকানা চিহ্নিত করা যায় না। শেল অ্যাকাউন্টের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার এক্সেস করা যায় এবং যেকোনো কমান্ড দেয়া যায়। এ ছাড়া ব্যাকডোর, ট্রোজান, রুটকিট, এক্সপ্লয়েন্ট, বাফার ওভারফ্লো, এসকিউএল ইনজেকশান ইত্যাদি কৌশলেও হ্যাকাররা হ্যাকিং করে।

হ্যাকিংয়ের কখন শুরু হয়

১৯৬০ সালে এআইটি ল্যাবের কিছু ছাএ একটি প্রোগ্রামের কিছু শটকার্ট বের করেন তারপর থেকে তখন তাদের কে হ্যাকার বলা হত । এরপর ১৯৭০ সালে জন ড্রেপার টেলিফোন সিস্টেম হ্যাক করে বিনামূল্যে প্রচুর টেলিফোন করেন আর তখন থেকেই মুলত হ্যাকিং ব্যাপারটা জোরে শোরো শুরু হয় এই হ্যাকিংয়ের জন্য তাকে Captain Crunch নামে উপাধি দেয়া হয়েছিলো । Captain Crunch নামে খ্যাত জন ড্রেপার বেচারা হ্যাকিংয়ের দায়ে ওই বছরই গ্রেপ্তার হন ।
তবে হ্যাকিংয়ে উৎসাহ দেয়ার জন্য ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত Wargames মুভিটিকে অনেকেই দায়ী করেন । ১৯৮৩ সালে ৪১৪ নামে ছয়জন টিনএজ আমেরিকার বিভিন্ন প্রতিষ্টানের সিস্টেম অকেজো করে দেয় তবে তারা খুব তাড়াতাড়িই পুলিশের হাতে ধরা খান এবং wargames মুভিটি দেখে তার উৎসাহ পান বলে স্বীকার করেন ।
১৯৮৪ সালে প্রথমবারের মতো প্রকাশ হয় হ্যাকারদের ম্যাগাজিন ২৬০০।
১৯৮৬ সালে University of California এর অধিকাংশ হিসেবে ভুল আসার পর তদন্ত করে দেখা যায় এটা হ্যাকার দের কাজ পরবর্তীতে University of California তে হ্যাকিং এর দায়ে ৫ জন জামার্নকে গ্রেপ্তার করা হয় ।
১৯৮৬ সালে আমেরিকায় হ্যাকিংয়ের বিরুদ্ধে আইন করা হয়। ১৯৮৭ সালে হার্বাট জিন নামের ১৭ বছর বয়সী হাইস্কুল ছাত্রকে ১৯৮৬ সালের হ্যাকিং আইনে গ্রেফতার করা হয় এটিঅ্যান্ডটি ল্যাবের তথ্য চুরির অভিযোগে।১৯৮৮ সালে Cornell University এর রবার্ট মরিস একটি ইন্টারনেট ওয়ার্ম এর সাহায্যে ৬০০০ নেটওয়ার্ককে থামিয়ে দেয় তবে তিনি খুব দ্রুত গ্রেপ্তার হন এবং তাকে ৩ বছরের জেল সাথে ১০০০০ ডলার জরিমানা করা হয় ।
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস একটি রেডিও স্টেশন একটি প্রতিযোগিতার আয়োজন করে যেখানে বলা হয় ১০২তম ফোনকারীকে তারা গাড়ি পুরস্কার দেবে। ফেভিন পলসেন রেডিও স্টেশনের টেলিফোন সিস্টেমে হ্যাক করে এমন ব্যবস্খা করেন যাতে তার ফোন ছাড়া অন্য কারো ফোন যেন রিসিভ না হয়। ফলাফল তিনি ঠিকই গাড়ি জিতে নেন। কিন্তু পরে গ্রেপ্তার হয়ে খাটতে হয় ৫১ মাসের জেল।
এছাড়া
Kevin Poulsen, Ronald Austin and Justin Peterson এই তিনজন মিলেও ফোন লাইন সিস্টেম হ্যাক করে ২০০০০ ডলার জিতে নেয় তবে বেচারারাও পরে ধরা খায়।
১৯৯৪ সালে Richard Pryce ১৬ বছর বয়সী , যাকে alias Datastream Cowboy নামে জানা হয় সে প্রায় ১০০ কম্পিউটারের সিকিউরিটি সিস্টেম ভেংগে ফেলে যার মধ্যে নাসা,কোরিয়ান পারমিণবিক সংস্হা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন সংস্হার নেটওয়ার্ক ছিল।
এছাড়া হ্যাকিং জগতে অন্যতম বড় ব্যাংক ডাকাতি করেন রাশিয়ান গণিতবিদ ভাদিমির লেভিন। তিনি নিউইয়র্কের সিটি ব্যাংক থেকে কাস্টামারদের ১০ মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। ১৯৯৫ সালে তিনি ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেফতার হন এবং তিন বছর জেল খাটেন।সব টাকাই ফেরত পাওয়া যায় তবে ৪০ লাখ ডলার পাওয়া যায়নি।

হ্যাকার দুনিয়ার গুরু যারা

ব্লাক হ্যাকারদের মাঝে কেভিন মিটনিককে বলা হয় হ্যাকারদের গুরু ।তার হ্যাকিং বিদ্যার জন্য তাকে গ্লেন কেজ উপাধি দেওয়া হয়।এই বিখ্যাত হ্যাকিং গুরুর বিরুদ্ধে যে সব অভিযোগগুলো প্রমাণিত হয়েছিলো তা হল
  • Los Angeles এর বাস সিস্টেম হ্যাকিং করে ফ্রী ভ্রমণ

  • DEC সিস্টেম হ্যাকিং যার কারনে তাদের ১৬০০০০ ডলার ক্ষতি হয়েছিলো

  • Motorola, NEC, Nokia, Sun Microsystems and Fujitsu Siemens সিস্টেম হ্যাকিং

  • এফবিআই এর সিস্টেমে হ্যাকিং এর চেষ্টা

  • IBM এর মাইক্রোকম্পিউটার প্রজেক্টে এ্যাটাক kevinmitnicke হ্যাকিং কি,কেন ,কিভাবে হয় ? হ্যাকার দুনিয়ার ময়নাতদন্ত Exclusively @ সাবটাইটেল মামুন | Techtunes
    এছাড়াও শত শত নেটওয়ার্ক হ্যাকিংয়ের চেষ্টা ,ফ্রী কল করার হ্যাকিং ,বিভিন্ন মেইল সিস্টেম হ্যাকিং চেষ্টার শত শত অভিযোগ ছিল তবে তা প্রমাণ করা যায় নি।
    তাকে জেলে পাঠানো হয় ২০০০ সালে কেভিন মুক্তি পান, তবে শর্ত ২০০৩ সালের আগে তিনি কোনো কম্পিউটার, সেল ফোন এবং ইন্টারনেটযুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। মিটনিকের ব্যতিক্রমী এবং শক্তিশালী হ্যাকিং কৌশলের জন্য হ্যাকার জেনারেশনের আদর্শ হয়ে আছেন। বর্তমানে তিনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তার ওয়েবসাইট http://mitnicksecurity.com/
    হ্যাকিং দুনিয়ার আরেকজন গুরু হল গ্যারি ম্যাককিনন। ধরা হয়, একটি মিলিটারি সিস্টেমে হ্যাক করে এ পর্যন্ত সবচেয়ে বড় হ্যাকিংটি তিনিই করেছেন। ২০০০ ও ২০০১ সালে তিনি নাসা ও পেন্টাগনের ইনফরমেশন সিস্টেমে অ্যাটাক করেন। বর্তমানে তার ইন্টারনেটযুক্ত কোনো কম্পিউটার ব্যবহার নিষেধ। এছাড়াও Adrian Lamo, Jonathan James , Robert Tappan Morris , Kevin Poulsen কেও হ্যাকিং দুনিয়ার বস বলা হয় ।
    হোয়াইট হ্যাট হ্যাকারদের মধ্যে অন্যতম গুরু বলা হয় সুতুমু শিমুমোরা। ১৯৯৪ সালে সানডিয়েগো সুপার কম্পিউটার সেন্টারে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সময় একজন হ্যাকার তার কম্পিউটার থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ ফাইল চুরি করেন। সেই হ্যাকারটি ছিল কেভিন মিটনিক।
    000699176 হ্যাকিং কি,কেন ,কিভাবে হয় ? হ্যাকার দুনিয়ার ময়নাতদন্ত Exclusively @ সাবটাইটেল মামুন | Techtunes
    এরপর ১৯৯৫ সালে ট্রেস ডায়ালিং কৌশল এবং টেলিফোন লুপ সিগন্যাল ব্যবহার করে মিটনিকের অবস্হান চিহ্নিত করে এফবিআই’র হাতে ধরিয়ে শিমুমোরা প্রতিশোধ নেন।
    [ভবিষ্যতে হ্যাকার গুরোদের নিয়ে বিস্তারিত পোস্ট দেব ইনশাল্লাহ ]

    শাহী মিজার্র হ্যাকিং এবং বাংলাদেশ

    শাহী মির্জার নাম আমরা অধিকাংশরাই জানি । র‌্যাবের ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে শাহী মির্জা আলোতে আসেন। তাহলে চলুন দেখি শাহী মির্জার হ্যাকিং কি ধরনের । শাহি মির্জাকে সহজ অর্থে হ্যাকার বলা যায় না । তবে তাকে Script kiddie হ্যাকার বলা যায় । Script kiddie রা অন্যের তৈরি করা হ্যাকিং টুল বা স্ক্রিপ্ট ব্যবহার করে হ্যাক করে থাকে যেমন কী লগার ব্যবহার করে হ্যাকিং । এধরনের হ্যাকিং প্রকৃত হ্যাকিং হতে অনেক সহজ ।
    শাহী মির্জাও অন্যের তৈরী টুল ব্যবহার করে মুলত হ্যাকিং করেছিলো । এজন্য শাহী মির্জাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছিলো ততটা দেওয়ার দরকার ছিলোনা ।তবে শাহী মির্জা নিজের বোকামির জন্যই ধরা পড়েছিলো । কারণ হ্যাকারদের সিস্টেম সম্বন্ধে অগাধ জ্ঞান থাকতে হয় না হয় জেলের ভাত নিশ্চিত ।
    এছাড়া মাঝে মাঝে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটগুলো হ্যাকিংয়ের খবর আসে । কিছুদিন আগে সেনাবাহিনী , নৌবাহিনীর ওয়েবসাইট হ্যাকিং হয়েছিলো । আবার ইরানের কিছু হ্যাকার মানারাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকিং করেছিলো আবার আজকে দেখলাম সরকারের কিছু ওয়েবসাইট ইন্ডিয়ান হ্যাকার দ্বারা হ্যাকিং এর শিকার হয়েছ নমুনা দেখতে এখানে ক্লিক করুন । তবে একথা দিনের আলোর মত সত্য যে সরকারী ওয়েবসাইগুলোর নিরাপত্তা একেবারেই নিচু পর্যায়ে । জেলা পোটার্লগুলো মুলত ফ্রী জুমলা দিয়ে তৈরী করা হয়েছে । তবে সিকিউরিটি প্যাচ গুলো আপডেট করা হয়নি এজন্যই মুলত বাচ্চা হ্যাকাররা ছোটকালে শেখানো হ্যাকিং পদ্ধতি দিয়ে হ্যাকিঙ করেছে । সেদিক হতে বাংলাদেশে কোন ভালো হ্যাকার বা হ্যাকিং গ্রুপ গড়ে উঠে নাই বলেই আমার ধারনা। বাংলাদেশের ছেলেরা এখনও ফেইসবুক নিয়ে ব্যস্ত বলে তারা হ্যাকিংয়ের দিকে মনোযোগ দিতে পারে নাই । ইনশাল্লাহ ফেইসবুক জ্বর মাথা হতে যাওয়ার পরই হ্যাকিংয়ে মনোযোগ দিবে ইনশাল্লাহ ।

    হ্যাকিং থেকে বাঁচতে সতর্কতা

    হ্যাকারদের আক্রমণ হতে বাচতে পিসিতে ভালো এন্টিভাইরাস ব্যবহার করুন । ফায়ারওয়াল ব্যবহার করুন ।যেকোন একাউন্টের পাসওয়ার্ড দেওয়ার সময় অক্ষর,সংখ্যা,প্রতিকের মিশ্রণে পাসওয়ার্ড দিন। যতটা সম্ভব কঠিন পাসওয়ার্ড দিন। সন্দেহ হলে মেইল এর এটাচমেন্ট খুলা হতে বিরত থাকুন ।
    আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস দিবেন । না দিলে টিউন কইরা মজা পাইনা । আর এই লেখাটির মুল আইডিয়াটি মাসিক একটি ম্যাগাজিন হতে পেয়েছি তারপর নিজের মত পরিবর্তন,পরিবর্ধন ফরম্যাটিং করে প্রকাশ করেছি।