Showing posts with label হার্ডওয়্যার. Show all posts
Showing posts with label হার্ডওয়্যার. Show all posts

Monday, May 3, 2010

হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান : সিস্টেম ইউনিট

কম্পিইটারের যাবতীয় যন্ত্রাংশ এই অংশে একসাথে যুক্ত অবস্থায় থাকে। এটি একটি বাক্স আকারে থাকে। কোন কোন ক্ষেত্রে এই বাক্সটি লম্বালম্বি আকারে পাওয়া যায় আবার  কোন কোন ক্ষেত্রে এই বাক্সটি আড়াআড়ি থাকে।
http://lyricsdemon.files.wordpress.com/2010/02/system-unit.gif
এই বাক্সটির অভ্যন্তরে থাকে কম্পিউটারকে পরিচালনা করার যাবতীয় সরঞ্জাম। মাদারবোর্ড, যাবতীয় Ram, পাওয়ার সাপ্লাই ইউনিট, হার্ড ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, সিডি ড্রাইভ সহ সাইন্ড সিস্টেমের যান্ত্রিক সরঞ্জামসমূহ একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে। এগুলোর কোন একটি নষ্ট বা খারাপ হয়ে গেলে কম্পিউটার অচল হয়ে পড়তে পারে। এই সিস্টেম ইউনিটে একমাত্র মাদারবোর্ড সংযুক্ত বিশেষ কয়েকটি ইলেকট্রনিক সার্কিট ছাড়া আর সব অংশই বিচ্ছিন্ন করা যায়। প্রয়োজনে সেগুলো Replace করাও সম্ভব।
সিস্টেম ইউনিটের অভ্যন্তরস্থ কোনো হার্ডওয়্যার নষ্ট হয়ে গেলে প্রথমে সেগুলোর মধ্যে কোনটি নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে আপনার কাছে যদি আরেকটি ভাল কম্পিউটার থাকে, তবে সেই কম্পিউটারে উক্ত সিস্টেম ইউনিটের নষ্ট হয়ে যাওয়া অংশগুলোকে লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।

এবার নিজেই সমাধান করে ফেলুন আপনার কম্পিউটারের সমস্যা !

আমাদের প্রায়ই কম্পিউটারের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়… দেখা যায় মাঝে আপনার কম্পিউটারের C drive এর ফাইল Error দেখাচ্ছে। অস্বাভিক আচরন করছে আপনার কম্পিউটার, এক সময় পরাজয় মেনে নিয়ে আবার সেটআপ দিতে হয় নতুন করে তখন অনেক কিছুই হারাতে হয়। :( আপনারা যারা উন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাদের জন্য চমৎকার একটি সফটয়্যার হলো XP Repair Pro। এই সফটয়্যার দিয়ে আপনি কম্পিউটারের Error ফাইলগুলো দেখতে পাবেন এবং তা সহজেই রিপায়ার করতে পারবেন। রেজিষ্টি সমস্যা দূর করতে পারবেন।
k7sqo এবার নিজেই সমাধান করে ফেলুন আপনার কম্পিউটারের সমস্যা ! | Techtunes
সফটয়্যারটি মাএ ৮ মেগাবাইট। নিচের লিঙ্ক থেকে আরো বিস্তারিত জেনে নিন এবং ডাউনলোড করে নিন দারুন কার্যকরী এই সফটয়্যারটি…
ImageImage

আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে?????


http://i.ehow.com/images/a04/b8/gv/test-computer-power-supply-multitester-200X200.jpg
পিসির সকল প্রাণকেন্দ্র পাওয়ার সাপ্লাই। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নষ্ট একটা কমন সমস্য। তাই আজ আমি পাওয়ার সাপ্লাই বিষয়ে দুটো কথা নিয়ে হাজির হয়েছি। আমাদের বাংলাদেশের যে সকল পাওয়ার সাপ্লায় পাওয়া যায় সেগুলোতে কোন ওয়ারেন্টি থাকে না। আমি প্রথমে আপনাদের এমন কিছু তথ্য জানাচ্ছি যেটা জানা থাকলে আপনি সহজেই বুজতে পারবেন আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা।
  • পিসিতে পাওয়ার না আসা।
  • পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘোরে কিন্তু কোন কাজ হয় না।
  • প্রসেসরের ফ্যান ঘোরে কিন্তু কোন কাজ হয় না।
  • পিসি মাঝে মাঝে রির্স্টাট হয়
    psconnshort আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে????? | Techtunes মাদারবোর্ডের লাইট জ্বলে কিন্তু পাওয়ার সাপ্লাই ও প্রসেসরের ফ্যান ঘোরে না।
  • পিসির কাছ থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়না।
এবার দেখে নিন কিভাবে পরীক্ষা করবেন।
প্রথমে আপনাকে একটা নতুন পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে হবে আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা।
আর যদি আপনার কাছে কোন নতুন পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে একটা ভোল্ট মিটার ম্যানেজ করুন এবং নিচের তথ্য ও চিত্রানুযায়ী পরীক্ষা করুন।
Orange             +3.3v
Red                  +5v
Gray                 PWR_OK
Purple              VSB +5v
Yellow             +12v
White               -5v
0 Zqn1hy58 power supply5 s  আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে????? | Techtunes
Black               GND
প্রয়োজনে এই লিংক থেকে ভিডিও টি দেখে নিতে পারেন।

ATX Version 2.2 – 24 wire motherboard connector:
Pin 1 Pin 2 Pin 3 Pin 4 Pin 5 Pin 6 Pin 7 Pin 8 Pin 9 Pin 10 Pin 11 Pin 12
3.3V 3.3V Ground 5V Ground 5V Ground P_OK 5VSB 12V 12V 3.3V
Orange Orange Black Red Black Red Black Gray Purple Yellow Yellow Orange
Orange Blue Black Green Black Black Black White Red Red Red Black
3.3V -12V Ground P_ON Ground Ground Ground -5V 5V 5V 5V Ground
Pin 13 Pin 14 Pin 15 Pin 16 Pin 17 Pin 18 Pin 19 Pin 20 Pin 21 Pin 22 Pin 23 Pin 24

হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান: মাদারবোর্ড

মাদারবোর্ড
এটি সিস্টেম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সবসময় কম্পিউটারের সিস্টেম ইউনিট বক্সের ভেতর দৃঢ় ভাবে আটকে রাখা হয়। কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় যন্ত্রাংশ এই মাদারবোর্ডের সাথে বিভিন্ন তার বা কেবলের সাহায্যে সংযুক্ত থাকে। যেমন: হার্ডডিস্ক, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন উপযোগী কার্ড থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় কার্যক্রমের সহযোগী যন্ত্রাংশ কোন না কোন ভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত। কম্পিটারের এইসব যন্ত্রাংশকে পূর্ণভাবে কার্যকর করার এই ইলেকট্রনিক সার্কিট বোর্ডটিকে বলা হয় মাদারবোর্ড। এক হিসাবে একে কম্পিউটারের প্রাণকেন্দ্রও বলা যায়।
নিচে একটি মাদারবোর্ডের চিত্র দেয়া হলঃ
http://lyricsdemon.files.wordpress.com/2010/02/motherboard.jpg?w=400
মাদারবোর্ড যুক্ত বিভিন্ন আলাদা আলাদা হার্ডওয়্যারগুলো কোন না কোন ভাবে ত্রুটিপূর্ণ হলে সেগুলো খুলে বদলে ফেলার ব্যবস্থা প্রতিটি কম্পিউটারেই আছে। তবে মূল মাদারবোর্ডে স্থায়ীভাবে সংযুক্ত বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট সমূহের কোনটি নষ্ট হলে সেই ক্ষেত্রে সরানোর কোনো ব্যবস্থা নেই। তখন সম্পূর্ণ মাদারবোর্ডটি বদলে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তবে আশার কথা হলো, এই মাদারবোর্ড বিশেষ কোনো কারণ ছাড়া নষ্ট হবার কোনো সম্ভবনা নেই

source:

Ram সমস্যা ও সমাধান – কী হলে কীভাবে কী করতে হবে?

আপনার কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো Ram এ সমস্যা থাকলে উক্ত Ram স্লটটি মাদারবোর্ড থেকে খুলে অন্য অন্য একটি Ram স্লট লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা।
http://lyricsdemon.files.wordpress.com/2010/02/ram.jpg?w=300&h=300
Ram স্লট খোলার জন্যে আপনি আপনার দুই হাত ব্যবহার করবেন। দুই হাতের তর্জনী আঙুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন। Ram স্লট সুন্দরভাবে খুলে আসবে।
ত্রুটিপূর্ণ Ram সিপিউতে লাগিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কারেণ Ram স্লটের দাম খুব একটা বেশি না। সুতরাং কোনো Ram ত্রুটিপূর্ণ হয়েছে বুঝতে পারার সাথে সাথে সেটি বদলে ফেলাই ভালো। নতুবা, পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে আপনার দামী মাদারবোর্ডে। কিংবা অন্য কোনো যন্ত্রাংশের উপর।

source:

হার্ডডিস্কে সমস্যা ও সমাধান – কীভাবে কী করবেন

22 হার্ডডিস্কে সমস্যা ও সমাধান   কীভাবে কী করবেন | Techtunes আপনার হার্ডডিস্কটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা ত্রুটি দেখা দিতে পারে। ছোটখাট ত্রুটিগুলো আপনি যেকোনো Disk First Aid Tool Kit দিয়ে সেরে নিতে পারেন। তবে বড় আকারের কোনো ত্রুটি হলে সেটাকে কোনো ক্রমেই মেরামত করা যায় না। সেই স্থলে একটা নতুন হার্ডডিস্ক লাগাতে হয়।
আপনার হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে কম্পিউটার চালানোর সময় ডস প্রম্পটে নিচের লেখা দিতে পারেঃ
NO SYSTEM DISK IS FOUND
3 হার্ডডিস্কে সমস্যা ও সমাধান   কীভাবে কী করবেন | Techtunes অর্থাৎ, আপনার কম্পিউটার চালানোর জন্যে সিস্টেম ডিস্কটি খুঁজে পাচ্ছে না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। অবশ্য, সবসময় হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলেই যে এই ধরনের মেসেজ দিবে তা কিন্তু নয়। অনেক সময় ডসে কোনো ফাইলে ত্রুটি থাকলে এমনটি ঘটতে পারে। তাছাড়া আপনার Ram স্লটে কোনো সমস্যা থাকলে কিংবা পাওয়ার ইউনিটে বা মাদারবোর্ডে সমস্যা থাকলেও এমনটি ঘটতে পারে। সর্বোপরি আপনার হার্ডডিস্কের কেবল ঠিকমতো লাগানো না থাকলে বা ঠিলা হয়ে থাকলে এইধরনের ঘটনা ঘটতে পারে।
আপনার হার্ডডিস্কে সত্যিকার অর্থে জটিল কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে হলে আপনাকে আরো একটু সতর্ক হতে হবে।
24 হার্ডডিস্কে সমস্যা ও সমাধান   কীভাবে কী করবেন | Techtunes কম্পিউটারের স্টার্ট সুইচ চাপ দিয়ে যখন কম্পিউটার চালু হতে থাকবে তখন সিস্টেম ইউনিটের কাছে আপনার কান নিয়ে যান।
হার্ডডিস্কে বড়ো আকারের কোনো সমস্যা থাকলে এইসময় “ঢং ঢং, টিট টিট, পিপ পিপ” এই ধরনের কিছু ব্যড সাউন্ড হবে। এছাড়া ফ্লেক্সিবল ঘূর্ণায়মান ঝির ঝির শব্দ থেমে থেমে হতে পারে। এমনটি ঘটলে বুঝে নিতে হবে আপনার হার্ডডিস্কে বড় আকারের কোনো ত্রুটি দেখা দিয়েছে।
29 হার্ডডিস্কে সমস্যা ও সমাধান   কীভাবে কী করবেন | Techtunes যদি এমনটি না হয় তাহলে বুঝতে হবে কম্পিউটারের সমস্যা অন্য কোনো জায়গায়। এই অবস্থায় আপনার সিস্টেম ইউনিট বাক্সটা খুলে হার্ডডিস্কে কেবলগুলো ঠিকমতো লাগানো আছে কিনা চেক করে নিন। Ram স্লটগুলো ঠিক জায়গা মতো আছে কিনা চেক করে নিন। পাওয়ার কানেকশন ঠিকমতো মাদারবোর্ডে আছে কিনা চেক করে নিন। সবকিছু ঠিক থাকলে তারপর বক্সটির কভার লাগিয়ে সিপিইউ এর সুইচ অন করুন।
1 হার্ডডিস্কে সমস্যা ও সমাধান   কীভাবে কী করবেন | Techtunes আশাকরি এবার আপনার কম্পিউটার ঠিকঠাক মতো অন হয়ে যাবে। এটা না হলে বুঝতে হবে আপনার হার্ডডিস্কে বা মাদারবোর্ডে সমস্যা আছে। এইসব ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অন্যকোন অ্যাকটিভ  কম্টিউটারে আপনার হার্ডডিস্ক সেট করে চেক করে নেয়া- এটা সত্যি নষ্ট হয়েছে কিনা।
যদি সত্যি সত্যি তা নষ্ট হয়ে থাকে তবে সেটা পাল্টে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।

source:

Monday, April 26, 2010

পিসি সমস্যা, সমাধান, ধাপে ধাপে

যখন পিসিতে স্বাভাবিক কাজ করি, তখন কোনো সমস্যা সৃষ্টি না হলে ভালোই লাগে। কিন্তু কমপিউটার সবসময় যে স্বাভাবিক আচরণ করে, তা নয়। কখনো কখনো এর ব্যতিক্রম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। যেমন- ইন্টারনেট সার্ফিং, ডকুমেন্ট তৈরি করা এবং ই-মেইল পাঠানোর ক্ষেত্রে। যখন কমপিউটারে সব ধরনের কাজ প্রায় ধীরগতিতে চলতে থাকে, তখন আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি, কমপিউটারে বিপর্যয় ঘটবে।

যদি ইন্টারনেট সংযোগের কারণে সমস্যা হয়, যা হঠাৎ করে চলমান প্রোগ্রামকে অদৃশ্য করে অথবা আপনার প্রোগ্রাম কোন সমস্যার কারণে সবধরনের কাজ করতে প্রত্যাখ্যান করছে। কিন্তু কেনো করছে? এসব সমস্যার সমাধান কিভাবে নিজে নিজে করতে পারবেন, এজন্য কিভাবে এগুতে হবে তাই ধরা হয়েছে এ লেখায়। মূলত সাহস, আত্মবিশ্বাস এবং যথাযথ বুদ্ধিদীপ্ত পদক্ষেপের মাধ্যমে ইন্টারনেট, ভাইরাস এবং প্রোগ্রামসংশ্লিষ্ট যেকোনো সমস্যার কারণ নিরূপণ ও সমাধান নিজে নিজেই অনায়াসে করতে পারবেন নিচে উলি­খিত পদক্ষেপগুলো অনুসরণ করে।





এ কথা সত্য, কমপিউটার ও কমপিউটারসংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের ট্রাবলশূটিংয়ের বিভিন্ন উপায় থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাবলশূট করা যায় প্রায় একইভাবে বা একই নিয়মে। যেমনটি মেকানিক্যাল ডিভাইসের ক্ষেত্রে করা হয় কিছু লজিক প্রয়োগ করে। ব্যবহারকারীদের উদ্দেশে এ লেখায় ব্যাখ্যা করা হয়েছে কয়েকটি সহজ ইউনিক ট্রাবলশূট গাইডসহ অ্যাডভান্সড ট্রাবলশূট গাইড, যার মাধ্যমে পেতে পারেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধান।

আতঙ্কিত না হওয়া

যখনই কোনো সমস্যা দেখা দেবে, তখন কোনো অবস্থায় বিচলিত বা আতঙ্কিত হওয়া উচিত হবে না। যখন কোনো প্রোগ্রাম বা ডিভাইসের চালু বা কার্যকর হবার সব চেষ্টা ব্যর্থ হয়, তখন বাজে সেটিং দিয়ে পিসি বা ডিভাইসকে সক্রিয় করার চেষ্টা অনর্থক সময় নষ্ট করা ছাড়া কোনো কাজ তো করেই না, বরং নতুন নতুন সমস্যার সৃষ্টি করে।

সুনির্দিষ্টভাবে কোনো কিছু না জেনে না বুঝে অনুমানের ওপর ভিত্তি করে সমস্যা সমাধানের চেষ্টা না করে বরং সামান্য কিছু লজিক প্রয়োগ করে সমস্যার কারণ নিরূপণের চেষ্টা করা উচিত। সাধারণ ব্যবহারকারীর কাছে কমপিউটার ও কমপিউটার নেটওয়ার্ককে মনে হতে পারে স্বেচ্ছাচারী হিসেবে, আসলে তা নয়। এগুলো মূলত সিঙ্গেল সেট প্রোগ্রাম করা নির্দেশাবলী মেনে চলে। সুতরাং আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি, গতকাল যে কমপিউটারটি স্বাভাবিক নিয়মে যে কাজগুলো সম্পাদন করতে পেরেছিল কোনো বাধাবিপত্তি ছাড়াই, আজও সেই কাজগুলো কোনো বাধা-বিপত্তি ছাড়া এই কমপিউটার স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে। যদি এই কমপিউটার স্বাভাবিকভাবে সেসব কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি ইতোমধ্যে ওই কমপিউটারে কোনো পরিবর্তন সংঘটিত হয়েছে বলেই কমপিউটার এমন আচরণ করছে।

এ বিষয়টিকে বিবেচনায় রেখেই আমাদেরকে প্রথমেই দেখতে হবে, কমপিউটারে সর্বশেষ কাজ করার পর সিস্টেমে বা প্রোগ্রামে কোনো ধরনের পরিবর্তন করা হয়েছিল কি না? কমপিউটারে নতুন কোনো হার্ডওয়্যার বা পেরিফেরাল ডিভাইস ইনস্টল করেছিলেন কি না? কিংবা কমপিউটারে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করেছেন কি না? যদি এ ধরনের কোনো কাজ করে থাকেন, তাহলে খুব সঙ্গত কারণে ধরে নিতে পারেন, সমস্যা সৃষ্টির জন্য এটিই মূলত দায়ী। সুতরাং যে পরিবর্তন আনার জন্য এ সমস্যাটি হয়েছিল, তা আনডু করে দেখুন সমস্যাযুক্ত ডিভাইস বা প্রোগ্রামটি আগের মতো স্বাভাবিকভাবে কাজ করছে কি না?

পরস্পর সম্পর্কযুক্ত ধারাবাহিক সমস্যা

আপনার সিস্টেমে কোনো পরিবর্তন আনার ফলে যে সমস্যা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন, যদি সে সমস্যা খুব সহজে সমাধান করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী ধাপ বা পদক্ষেপ হিসেবে বিবেচনায় আনতে হবে, আপনার সিস্টেমের সাথে সংশ্লিষ্ট সব ভিন্ন ভিন্ন ডিভাইস ও প্রোগ্রাম, যা এই উদ্ভূত সমস্যার সাথে সম্পর্কযুক্ত হতে পারে। এ বিষয়টিকে সহজবোধ্য করার জন্য উদাহরণ টেনে বলা যেতে পারে, মেকানিক্যাল ডিভাইস আস্থার সাথে নির্ভর করে বিভিন্ন উপাদানের মধ্যে আন্তেসংযোগের ওপর এবং এসব উপাদানের মধ্যে যদি কোনো একটি ডিভাইস পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত হয়ে ঠিকমতো কাজ না করে, তাহলে পুরো সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। অনুরূপভাবে বলা যেতে পারে, কমপিউটার প্রোগ্রাম এবং নেটওয়ার্ক সিস্টেম অকার্যকর হয়ে যেতে পারে, যদি পরস্পর সম্পর্কযুক্ত কম্পোনেন্টগুলোর মধ্যে কোনো একটি সমস্যা সৃষ্টি করে।





কখনো কখনো কোনো কোনো সমস্যা শনাক্ত করা বেশ সহজ। উদাহরণ হিসেবে প্রিন্টার প্রসঙ্গে বলা যেতে পারে। একটি প্রিন্টার চমৎকারভাবে কাজ করছে, যা ইউএসবি হাবের মাধ্যমে কমপিউটারের সাথে যুক্ত। কিন্তু, বর্তমানে এটি কাজ করছে না। তাই স্বাভাবিকভাবে প্রথমে চেক করা উচিত, যে হাবের মাধ্যমে প্রিন্টারটি সাথে যুক্ত ছিল তা ঠিক আছে কি না। এরপর দেখা উচিত, কমপিউটার এবং হাবের মধ্যে সংযোগ ঠিক আছে কি না? কোনো কোনো সিস্টেম অবশ্য একটু জটিল প্রকৃতির। ধরা যাক, আপনার সিস্টেমটি ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে যুক্ত এবং এটি বর্তমানে কাজ করছে না। এক্ষেত্রে সমস্যা নিরূপণের জন্য প্রথমে চেক করা দরকার কমপিউটারের প্রান্তে এবং এরপর রাউটারের প্রান্তে অথবা উভয় প্রান্তে।

যদি নেটওয়ার্কিং ইক্যুইপমেন্ট নিয়ে কাজ করেন, তবে সেক্ষেত্রে গুরুত্বের সাথে মনে রাখতে হবে, চেইন প্রোডাক্টের লিঙ্ককে অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত পণ্য সামগ্রীকে কখনো কখনো অবশ্যই যথাযথ নিয়মে সংযক্ত থাকতে হবে। বিশেষ করে বেশিরভাগ হোম নেটওয়ার্কের ক্ষেত্রে দেখা যায়, অনেক ডিভাইস একটি সিঙ্গেল রাউটারের সাথে সংযুক্ত। সাধারণত প্রতিটি ডিভাইসকে রিস্টার্ট করলে সাধারণ সমস্যাগুলো ফিক্সড হয়ে যায় সচরাচর। তবে যেহেতু অন্যান্য ডিভাইস সব রাউটারের ওপর নির্ভরশীল তাদেরকে নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়ার জন্য। সুতরাং সাধারণ সমস্যা ফিক্স করার জন্য প্রথমে রিস্টার্ট করাটা জরুরি।

যদি সাধারণ রিস্টার্টের মাধ্যমে কাজ না হয় কিংবা নেটওয়ার্ক চেইনের অর্থাৎ নেটওয়ার্কের অন্তের্গত প্রতিটি ডিভাইসকে পুনঃসংযোগ স্থাপনের মাধ্যমেও কাঙ্ক্ষিত ফল পাওয়া না যায়, তাহলে ইলিমিনেশন প্রসেস প্রয়োগ করে দেখুন। যদি সমস্যাটি হয় ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত প্রিন্টারের, সেক্ষেত্রে আপনাকে প্রথমে চেক করে দেখতে হবে, অন্যান্য ডিভাইস যথাযথভাবে কানেক্টেড কি না। যদি সেখানে কোনো সমস্যা না থাকে অর্থাৎ সংযুক্ত ডিভাইসগুলো যথাযথভাবে সংযুক্ত থাকে, তাহলে ধরে নিতে পারেন, এ সমস্যাটি মূলত হতে পারে প্রিন্টার সেটিংসংশ্লিষ্ট।

সফটওয়্যারসংশ্লিষ্ট সমস্যা ও সমাধান

হার্ডওয়্যার ডিভাইস যেভাবে খুব সহজে পরস্পরের সাথে যুক্ত অর্থাৎ ইন্টারকানেক্টেড হয়ে কাজ করতে পারে, সফটওয়্যারের ক্ষেত্রে ব্যাপারটা তত সহজ পরিলক্ষিত হয় না। অর্থাৎ হার্ডওয়্যারের মতো সফটওয়্যারের ক্ষেত্রেও সমস্যার কারণ পরস্পর সম্পর্কযুক্ত ধারাবাহিক বা চেইন অংশ একই রকম হলেও নিরূপণ করা সহজ নয় বরং বেশ জটিল। একটি সফটওয়্যার যেভাবে কাজ করে, তা একটু খতিয়ে দেখলেই বুঝতে পারবেন, পুরো প্রসেসে কোনো কিছুই আলাদাভাবে রান করে না।

বেশিরভাগ প্রোগ্রাম সুস্পষ্টভাবে কোনো না কোনোভাবে উইন্ডোজের ওপর নির্ভরশীল, যদি আপনি উইন্ডোজ ব্যবহারকারী হন। সুতরাং অপারেটিং সিস্টেমের কোনো ত্রুটি হয়ত আপনার সমস্যার কারণ হতে পারে। যদি আপনার ব্যবহৃত বিশেষ কোনো প্রোগ্রাম তার কার্যকারিতার জন্য বিশেষ কোনো পেরিফেরাল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে ধরে নিতে পারেন সেই ডিভাইসের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। যদি পেরিফেরাল ডিভাইসটি স্ক্যানার হয়ে থাকে এবং স্ক্যানিংয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করলে চেক করে দেখুন অপটিক্যাল ড্রাইভ উইন্ডোজে কাজ করে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, হার্ডওয়্যার ডিভাইস যথাযথভাবে রান করানোর জন্য ড্রাইভার সংশ্লিষ্ট সফটওয়্যার কাজ করে। যদি ড্রাইভার সফটওয়্যারটি যথাযথভাবে কাজ না করে, তাহলে ড্রাইভার সফটওয়্যারটি নিজেই প্রোগ্রামকে কাজ করতে বাধা দেয়।

হার্ডওয়্যারের সমস্যার সাথে সাথে সফটওয়্যারের কোন কোন অংশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা স্বতন্ত্রভাবে চেক করে দেখা উচিত। যদি প্রোগ্রাম শব্দ সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে এ শব্দ উইন্ডোজ সাউন্ড ড্রাইভারের সৃষ্টি। সুতরাং সাউন্ডসহ আরেকটি প্রোগ্রাম চালিয়ে দেখুন ঠিকমতো কাজ করছে কি না। যদি এটি ইন্টারনেট এক্সেসের ওপর নির্ভরশীল হয়, তাহলে ওয়েব ব্রাউজারকে চেক করে দেখুন যদি তা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। যদি পরীক্ষায় সমস্যা নিরূপণে ব্যর্থ হন, তাহলে ধরে নিতে পারেন অন্য কোনো প্রোগ্রাম এ সমস্যার জন্য দায়ী। সুতরাং অন্য সব প্রোগ্রাম বন্ধ করে ভাইরাস চেক করে দেখুন।

মাদারবোর্ড, সিপিইউ এবং র্যাোমের সমস্যা নিরূপণের ফ্লোচার্ট

কমপিউটারে উদ্ভূত সমস্যাগুলো যেমনি ইন্টারনেট, ভাইরাস, ওএস বা বিভিন্ন প্রোগ্রাম সংশি¬ষ্ট হয়ে থাকে, তেমনি কম বেশি হয়ে থাকে মাদারবোর্ড, সিপিইউ এবং র্যািমের কারণেও। মাদারবোর্ড, সিপিইউ ও র্যাভমের কারণে উদ্ভূত সমস্যাগুলো মূলত হার্ডওয়্যারসংশি¬ষ্ট এবং অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য। এসব সমস্যা সমাধানের জন্য হার্ডওয়্যার পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা উচিত। এসব সমস্যা সমাধানের জন্য যেসব বিষয়ের দিকে লক্ষ রাখতে হবে, তা নিচে ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে সহজবোধ্য করে :

প্রথমে লক্ষ করুন, স্ক্রিন সক্রিয় কি না? ‘No Video Signal’ এ ধরনের কোনো মেসেজ স্ক্রিনে আবির্ভূত হচ্ছে কি না? অথবা এ ধরনের কোনো মেসেজ স্ক্রিনে সক্রিয়ভাবে আবির্ভূত হচ্ছে কি না খেয়াল করুন। সমস্যার কারণ নিরূপণের জন্য ন্যূনতম দরকার বায়োস স্ক্রিন।

প্রথমে সিস্টেমের পাওয়ার অন করে দেখুন তা অন হচ্ছে কী? কোনো বীপ শোনা যায় কী? হার্ডড্রাইভ ফ্যান ইত্যাদি রান করছে কি না, খেয়াল করুন। যদি পাওয়ার না আসে, তা হলে বুঝতে হবে যে পাওয়ার সাপ্লাইয়ে ক্রটি থাকার সম্ভাবনা রয়েছে। এভাবে ফ্লোচার্ট অনুসরণ করে কমপিউটারের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেমন সিপিইউ, র্যা ম, মাদারবোর্ড সমস্যার কারণ নিরূপণ করে সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিন।

কম্পিউটার লগ আউট, শার্টডাউন, রিষ্টার্ট করুন নিদিষ্ট সময় পর

কম্পিউটার লগ আউট, শার্টডাউন, রিষ্টার্ট নিদিষ্ট সময় পর করতে নিম্নের ধাপগুলো অবলম্বন করুন:
১. ডেক্সটপে রাইট বাটন ক্লিক করে new - shortcut এ ক্লিক করুন।
২. Type the location of the item: বক্সে টাইপ করুন shutdown -l -t 1 তারপর next বাটনে ক্লিক করুন।
৩. Shortcut name টাইপ করুন।
৪. Finish দিন।

এখানে উল্লেখ্য উপরোক্ত কমান্ডটিতে -l হল লগআউটের জন্য , শার্টডাউন এর জন্য -s , রিষ্টার্ট এর জন্য -r টাইপ করুন। একটু খেয়াল করুন -t ব্যবহৃত হয়েছে সময় নির্ধারনের জন্য এখানে 1 মানে এক সেকেন্ড যা আপনি বর্ধিত করতে পারবেন। এবার তৈরীকৃত Shortcut এ ডাবলক্লিক করামাত্রই আপনার কাঙ্খিত ফল পাবেন।

সূত্র

সিস্টেম শাটডাউন যন্ত্রণা থেকে মুক্তি নিন




অনেক সময় কম্পিউটারে হটাৎ করে মেসেজ আসে "This system is shutting down. Please save all wpor in progress...."। এবং একটা সেকেন্ডের Countdown আসে যা 00 হবার পর কম্পিউটার শাটডাউন হয়ে যায়। এটা অনেক কারনে হতে পারে। এর মধ্যে অন্যতম কারন হল virus। এই সব virus সিস্টেম৩২ এর ফাইল গুলিকে করাপ্ট করে দেয়। ফলে মাঝে মাঝে এই সব মেসেজ আসে। তাই আজকে আমি আপনাদের জানাব কি ভাবে এই মেসেজটি বন্ধ করে পিসিকে শাটডাউনের হাত থেকে রক্ষা করবেন। খুব সহজে আপনি এটা করতে পারেন। আপনাকে যা করতে হবে:- Start Menu -> Run এ গিয়ে Shutdown -a লিখে এন্টার দিন। দেখবেন মূহুর্তের মধ্যে মেসেজটি চলে যাবে।

সূত্র

হার্ডডিস্কের ড্রাইভ লুকিয়ে রাখুন

নতুন বা সাধারণ ব্যবহারকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হার্ডডিস্কের ড্রাইভকে লুকিয়ে রাখতে চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন:
  • প্রথমে Run-এ gpedit.msc লিখে এন্টার দিন।
  • তারপর User Configuration-এর Administrative Templates এ যান ।
  • এরপর Windows Comonents-এর Windows Explorer-এ Hide these Specified drives in My Computer-এ প্রবেশ করুন। Hide these Specified drives in My Computer Properties উইন্ডো আসবে।
  • এখানে Settings এ গিয়ে Restrict all drives অথবা আপনি যে ড্রাইভটি লুকিয়ে রাখতে চান সেটি সিলেক্ট করে Enable করে ok দিয়ে বেরিয়ে আসুন।

ব্যস!! অনুরূপভাবে ড্রাইভ দেখার জন্য Disable করতে হবে।

এই পদ্ধতি অনুসরন করে ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে।

সূত্র

Sunday, April 4, 2010

বাংলাদেশে হার্ডওয়্যার ভিত্তিক শিল্প বিকাশের সম্ভাবনা ও করণীয়

প্রেক্ষাপট: বাংলাদেশে কম্পিউটার সায়েন্স নির্ভর শিল্পঅবকাঠামো কিংবা দক্ষ পেশাজীবী তৈরীর কথা ভাবলে শুরুতেই মাথায় আসে সফটওয়্যার শিল্পের কথা, এই ধরনের ভাবনার পিছনে সম্ভবত যে কারণটা কাজ করে তা হল, সফটওয়্যার শিল্প নিয়ে আমাদের রয়েছে অনেক আশাবাদ ও তার সাথে সাথে রয়েছে অর্জিত সাফল্যের অনেক দৃষ্টান্ত৷ আজ বাংলাদেশের ছেলেরা কম্পিউটার প্রোগ্রামিং-এ নিজেদের মেধার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, দেশেও সফটওয়্যার শিল্পের অনেক অগ্রগতি হয়েছে, আজ দেশে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও প্রোগ্রামার তৈরীর চেষ্টা করছে, সব মিলিয়ে পরিস্থিতি বেশ খানিকটা আশাব্যঞ্জক৷

তবে সফটওয়্যারের দেশীয় বাজার, সেটা সরকারী বা বেসরকারী, যে পর্যায়েই হোক না কেন, আরও বিকশিত হলে ভাল হত বা হওয়া উচিত্‍ ছিল৷ মনে রাখা প্রয়োজন, এই শিল্পের দেশীয় বাজারের বিকাশ ও এই শিল্পে পেশাগত দক্ষতা বৃদ্ধি-এই দুইটি ধারণা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, দেশীয় বাজার বিকশিত হলে যেমন স্থানীয় দক্ষ পেশাজীবীদের অনেক চাহিদা তৈরী হয় ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি পায়, ঠিক তেমনি আবার আন্তর্জাতিক ক্রেতাদেরও আস্থা অর্জন করাটা সহজ হয়৷ ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় সফটওয়্যার শিল্পের অনুপ্রবেশের হার বৃদ্ধি পায়৷ সাবমেরিন ক্যাবল সংক্রান্ত নব্বই দশকের নীতিনিধর্ারকদের অদূরদর্শিতা বা অদক্ষতা, সফটওয়্যার শিল্পের বাজার বিকাশে কার্যকরী সরকারী উদ্যোগের অভাব ইত্যাদি কারণে আমরা যেমন মেধা থাকা সত্বেও এই শিল্পে অনেকটা পিছিয়ে পড়েছি, ঠিক তেমনি এই সুযোগে অন্যান্য দেশ এই বাজার অনেকটা দখল করে নিয়েছে, ফলে এখন আমাদের এই কিছুটা হাতছাড়া হয়ে যাওয়া আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য লড়তে হচ্ছে অনেক বেশী৷

এই প্রেক্ষাপটে, আমাদের দেশে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের বিষয় নির্ভর আরেকটা যে সম্ভাবনাময় ক্ষেত্র, অর্থ্যাত্‍, কম্পিউটার হার্ডওয়্যার ডিজাইন ভিত্তিক শিল্প বিকাশের যে সুযোগ দ্রুতগতিতে তৈরী হচ্ছে ও দক্ষ পেশাজীবীদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেই বাজার স্থায়ীভাবে ধরে রাখা ও সম্প্রসারণের জন্য এখন থেকেই সঠিক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, অন্যথায় দেরী হলে সফটওয়্যার শিল্পের মতই আন্তর্জাতিক বাজারের প্রবেশের ক্ষেত্রে এখানেও তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে৷

শিল্প উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র ও বিবেচ্য: হার্ডওয়্যার ডিজাইন ভিত্তিক শিল্পসম্ভাবনাকে তিনভাবে চিন্তা করা যেত পারে, প্রথমত: এমবেডেট সিস্টেম- যেটা মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর ভিত্তিক হতে পারে, দ্বিতীয়ত: কম্পিউটারের সাথে ইন্টারফেস করা কন্ট্রোল বা এ্যাপ্লিকেশন ডেভেলপ হতে পারে এবং তৃতীয়ত: এএসআইসি (এপ্লিকেশন স্পেসিফিক ইন্টেগ্রেটেড সার্কিট) বা সিস্টেম-অন-এ-চিপ (এসওসি) পযর্ায়েও ডেভেলপমেন্ট হতে পারে৷

এমবেডেড সিস্টেম: এমবেডেড সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে হার্ডওয়্যার ও সফটওয়্যার এমবেডেড বা একইসাথে যুক্ত অবস্থায় থাকে, অর্থ্যাত্‍, এখানে সফটওয়্যারটিও হার্ডওয়্যারের একটি অংশ, সাধারণ একটি কম্পিউটারের ক্ষেত্রে যেমন কম্পিউটারটি কিনে সেখানে হার্ডডিস্কে ইচ্ছেমত সফটওয়্যার ইনস্টল করা যায়, সেখানে এমবেডেড সিস্টেমে সফটওয়্যারটি হার্ডওয়্যার হিসাবে বিল্ড-ইন থাকে৷ যেমন, ডিজিটাল প্রিপেইড মিটার থেকে শুরু করে, ডিজিটাল ভোল্ট মিটার, যেকোন স্মার্ট ডিজিটাল ডিভাইস যা টিভি, গাড়ির, এসি, ফ্রিজ ইত্যাদির কোন স্মার্ট অংশ হতে পারে, সকল মোবাইল সেট, ডিজিটাল ক্যামেরা, ইলেকট্রনিক ক্যাশ রেজিষ্টার, এছাড়াও আরও বড় বড় এ্যাপ্লিকেশন, যেমন, মেডিক্যাল ডায়াগনসিস মেশিনগুলো ইত্যাদি ইত্যাদি৷

বর্তমান বিশ্বে এমবেডেট সিস্টেম তৈরীর ব্যাপক চাহিদার অনুপাতে প্রয়োজনীয় দক্ষ পেশাজীবীর বড় ধরনের অভাব রয়েছে৷ ফলে এই নতুন বাজারটা করায়ত্ব করার জন্য প্রতিবেশী দেশসহ মধ্য ও পূর্ব এশিয়ার দেশগুলো প্রয়োজনীয় দক্ষ পেশাজীবী তৈরীর পাশাপাশি সহায়ক শিল্পঅবকাঠামো গড়ে তোলার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷

হার্ডওয়্যার ডিজাইন ভিত্তিক শিল্প স্থাপনার জন্য বা বিনিয়োগের জন্য শুরু থেকেই সঠিক ও সূদুরপ্রসারী পরিকল্পনা নেয়া উচিত্‍৷ হার্ডওয়্যার ডিজাইন ও উত্‍পাদনের জন্য সঠিক প্রক্রিয়া ও স্বীকৃত লাইফ সাইকেল (ডেভেলপমেন্ট লাইফ সাইকেল) অনুসরণ না করে, অল্পসময়ে অধিক মুনাফা অর্জরের জন্য বিনিয়োগ করলে, তা এই শিল্পের স্থায়ী ভবিষ্যত্‍কে অনিশ্চিত করে তুলবে, তাছাড়া এভাবে তৈরী প্রোডাক্টের আন্তর্জাতিক স্বীকৃতি বা বাজার কোনটাই পাওয়া যাবেনা৷

হার্ডওয়্যার ডিজাইন ভিত্তিক শিল্পে দীর্ঘমেয়াদী বিনিয়াগের জন্য শিল্প উদ্যোক্তাদের কয়েকটি বিষয় মনে রাখা জরুরী, প্রথমত: এমবেডেড সিস্টেম জিজাইন ও উত্‍পাদনের জন্য স্বীকৃত লাইফ সাইকেল (ডেভেলপমেন্ট লাইফ সাইকেল) অনুসরণ করতে হবে, এতে প্রথম প্রথম হয়তবা উত্‍পাদন ব্যয় বেশী পাবে, কিন্তু এর সুফল হবে দীর্ঘমেয়াদী, কেননা, ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের শেষ পর্যায়েও সফটওয়্যারের কোন বাগ বা ক্রটি যে পরিমান ব্যয়ে সংশোধন করা সম্ভব, কিংবা সফটওয়্যারটি ডেলিভারী দেয়ার পরও ঐ সফটওয়্যারের কোন বাগ সংশোধন বা ফিচারের কোন পরিবর্তন, যে পরিমাণ ব্যয়ে করা সম্ভব, হার্ডওয়্যার ডিজাইনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের শেষ পর্যায় এসে হার্ডওয়্যার ডিজাইনের কোন ত্রুটি সংশোধন বা এমবেডেড সফটওয়্যারটির কোন বাগ সংশোধন অনেক অনেক গুণ বেশী ব্যয়সাপেক্ষ, এমনকি কোন কোন ক্ষেত্রে সম্পূর্ণ প্রজেক্টাই প্রথম থেকে শুরু করতে হতে পারে৷ এছাড়াও এমবেডেড সফটওয়্যারটির আর্কিটেক্টচার প্রচলিত সফটওয়্যারের আর্কিটেক্টচার চেয়ে অনেক আলাদা, এবং তত্বীয়ভাবে এমবেডেড সফটওয়্যার বাগ শূন্য হিসাবেই ডেভেলপ করার চেষ্টা করা হয়৷ আবার অনেক ক্ষেত্রে (আরটিওএস বা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম) নামের বিশেষ ধরনের অপারেটিং সিস্টেমও ব্যবহার করা হয়৷ এসব নানাবিধ কারণে এমবেডেড সিস্টেম উত্‍পাদনের জন্য স্বীকৃত লাইফ সাইকেল অনুসরণ না করাটা বানিজ্যিক দৃষ্টিকোণ থেকে বেশ ঝুকিপূর্ণ৷

তবে এমবেডেড সিস্টেমটি একবার নির্ভূলভাবে ডিজাইন ও তৈরী হয়ে গেলে, সেটির প্রয়োজনীয় আপগ্রেডেশন খুব অল্প ব্যয়সাপেক্ষেই করা সম্ভব, এছাড়াও ডিজাইনকৃত এমবেডেড সিস্টেমটির আংশিক বা সম্পূর্ন মডিউলটি আরো অনেক এমবেডেড অ্যাপ্লিকেশন তৈরীতে কজে লাগতে পারে, সেসবক্ষেত্রে উত্‍পাদন ব্যয় অনেক কমে যাবে৷ ফলে একটা অ্যাপ্লিকেশনের জন্য এমবেডেড সিস্টেম তৈরীর বিনিয়োগের চাইতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা অনেক বেশী সঙ্গত ও লাভজনক৷ আসলে অল্পসময়ের জন্য অধিক মুনাফা অর্জনের চিন্তার চাইতে, দীর্ঘমেয়াদী সঙ্গত পরিমাণ ও স্থায়ী মুনাফা অর্জনের পরিকল্পনা দেশ ও জাতির জন্য অনেক বেশী মঙ্গলজনক৷ চায়না বা হংকং এর মত দেশগুলো সেজন্যে খুব অল্প খরচেই চাহিদা মোতাবেক নতুন বা আপগ্রেডেড হার্ডওয়্যার সরবরাহ করতে পারে৷

কম্পিউটার ইন্টারফেস: কম্পিউটারের সাথে ইন্টারফেস করা কন্ট্রোল বা এপ্লিকেশন ডেভেলপমেন্টের বাজারের ক্ষেত্রটা ব্যক্তিগত বা বাসাবাড়ির প্রয়োজন থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান বা শিল্পকারখানার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্ডাষ্ট্রিয়াল অটোমেশন বা মনিটরিং বা সিকিউরিটি সিস্টেম এর মত অনেক কিছু হতে পারে, যেখানে কম্পিউটারের সাথে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেন্সর বা প্রয়োজন অনুসারে বিশেষ ধরনের ইনপুট ডিভাইস অথবা মেকানিকাল ডিভাইস ইন্টারফেস করা যেতে পারে, এই নিয়ন্ত্রণ বা মনিটরিং ব্যবস্থাটা স্থানীয়ভাবে একটা সার্ভার বা কম্পিউারের মাধ্যমেও হতে পারে আবার অনেকগুলো এলাকার জন্য দূরনিয়ন্ত্রিত সার্ভারের মাধ্যমেও হতে পারে৷ আবার যদি একই ধরনেরর কাজের জন্য বাজারের ব্যাপক চাহিদা থাকলে, তাহলে প্রয়োজনমত এমবেডেড সিস্টেমও জিজাইন করা যেতে পারে৷ তবে সাধারণভাবে এই কাজগুলো বিশেষায়িত (কাস্টমাইজড) হয়ে থাকে, ফলে বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে এসে এই ধরনের কাজ করাটা বেশ ব্যয়বহুল হয়ে পড়ে৷ অন্যদিকে এনধরণের কাজে দেশীয় এক্সপার্ট তৈরী বা বিকশিত করতে না পারলে একসময় হয়ত এইসব কাজের জন্যই বিদেশীদের উপর পুরোপুরি নির্ভর করতে হবে, ফলে ব্যয়জনিত কারণে আমাদের দেশের স্থানীয় বাজারও সঠিক মাত্রায় বিকশিত হবেনা, টেকনোলজি ব্যবহারেও আমাদের দেশ পিছিয়ে পড়বে, সাথে সাথে আমাদের দেশে এই বিষয়ের উপর দক্ষ পেশাজীবী তেমন তৈরী হবে না, এর ফলে আবার এই বিষয়ে আন্তর্জাতিক বাজারে অনুপ্রবেশের হারও আশানুরূপ হবে না৷ সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশের জন্য এই বাজারের সম্ভাবনাটাও অনেক বড়৷

এএসআইসি (এপ্লিকেশন স্পেসিফিক ইন্টেগ্রেটেড সার্কিট) বা সিস্টেম-অন-এ-চিপ (এসওসি): এবার আরেকটা ক্ষেত্র চিন্তা করা যাক, ধরা যাক যে একটি এ্যাপ্লিকেশন তৈরীর জন্য বিভিন্ন ধরনের ২০-৩০ টি ডিজিটাল আইসি বা চিপের প্রয়োজন পড়ছে, কোন সন্দেহ নেই যে যদি ঐ ২০-৩০ টি ডিজিটাল আইসি বা চিপের পরিবর্তে একটি চিপে বা আইসির (এএসআইসি) মধ্যে ঐ এ্যাপ্লিকেশনটি বাজারজত করা যেত, তাহলে প্রোডাক্টির উত্‍পাদন ব্যয় অনেক কমে যেত, প্রোডাক্টির আয়তনও হ্রাস পেত, এনার্জি সোর্স বা ব্যাটারীর স্থায়ীত্ব বৃদ্ধি পেত, ফলে ক্রেতাদের কাছে প্রোডাক্টির গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেত৷ একটা সময় ছিল যখন এই ধরনের চিপ বা এএসআইসি ডিজাইন করাটা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু বর্তমানে বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ (এইচডিএল) ব্যবহার করে অনেক সহজেই কাজটা করা যায়৷ আজ এইচডিএল বড় বড় বা জটিল হার্ডওয়্যার ডিজাইন বা বর্ণনা করার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে৷ অর্থাত্‍, এইচডিএল দিয়ে যে শুধু ডিজাইনকৃত জটিল হার্ডওয়্যার বর্ণনা করা যাবে তাই না, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মত লুপ বা কন্টোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রসেসর এর মত জটিল চিপকেও বর্ননা করা যাবে৷ এমনকি, এইচডিএল-এ বর্ণনাকৃত হার্ডওয়্যার বা প্রসেসরটি যদি সিমুলেশন ও সিন্থেসিস পর্যায়ে সঠিক কার্যকারিতা প্রদর্শন করতে পারে, তাহলে শুধু ঐ এইচডিএল কোডটিই চিপ উত্‍পাদন করে এমন ইন্ডাষ্ট্রির কাছে বিক্রয় করার সুযোগ রয়েছে৷ ফলে এদেশের শিল্প উদ্যোক্তারা, ডিজিটাল আইসি বা চিপ উত্‍পাদন করে এমন কোম্পানীগুলোর সাথে যৌথবিনিয়োগের কথা চিন্তা করতে পারে যেখানে স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন হার্ডওয়্যারের এইচডিএল কোড ডেভেলপ ও সরবরাহ করা হবে, অর্থাত্‍ দেশে আইসি ইন্ডাষ্ট্রির না থাকা সত্বেও আইসি উত্‍পাদন প্রক্রিয়ার একটি বড় অংশ এদেশ থেকেই বাণিজ্যিকভাবে করা সম্ভব৷ এছাড়াও এইচডিএল দিয়ে এফপিজিএ (ফিল্ড প্রোগ্রামাবল গেইট অ্যারে) প্রোগ্রাম করাও যায়, সেটারও বাণিজ্যিক ব্যবহারের চিন্তা করার অবকাশ রয়েছে৷

ইন্ডাষ্ট্রি ও বিশ্ববিদ্যালয়: আমাদের দেশে ইন্ডাষ্ট্রিগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা রেডিমেট দক্ষ পেশাজীবী আশা করে, তবে এরকম আশা করাটা বাস্তবসম্মত না, কারণ সাধারণ ছাত্রছাত্রী সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদের একটা ভিত্তি তৈরী করে দেয়া, যাতে পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ের যেকোন ক্ষেত্রে তারা দক্ষ পেশাজীবী হতে পারে৷ তবে বিশেষ ক্ষেত্রে দক্ষ পেশাজীবী তৈরী করতে চাইলে অবশ্যই বিশেষ ভাবেই চিন্তা করতে হবে৷ ইন্ডাষ্ট্রি ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বোঝাপড়ার দূরত্ব যত কম হবে, দক্ষ পেশাজীবীও তত বেশী তৈরী হবে, এক্ষেত্রে ইন্ডাষ্ট্রিগুলো কিছু আগাম সহযোগিতা করতে পারে, যেটা উন্নতবিশ্বের ইন্ডাষ্ট্রিগুলো করে থাকে, উন্নতবিশ্বে ইন্ডাষ্ট্রিগুলোর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইন্ডাষ্ট্রিগুলোর চাহিদা মোতাবেক প্রোডাক্ট তৈরীর জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বড় বড় গবেষণামূলক প্রজেক্ট থাকে, ফলে সেখানে প্রোডাক্টও যেমন তৈরী হয়, তেমনি আবার দক্ষ পেশাজীবীও তৈরী হয়৷

সরকারী উদ্যোগ: হার্ডওয়ার ডিজাইন ভিক্তিক পেশাজীবী তৈরী ও স্থানীয় বাজার সৃষ্টি ও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে অনুপ্রবেশের সুযোগ তৈরীর ক্ষেত্রে সরকারী উদ্যোগ ও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ তাছাড়া, শুধুমাত্র সরকারী ক্ষেত্রেই স্থানীয়ভাবে এর একটা বিশাল বাজার রয়েছে, যেমন, সরকারী প্রয়োজনে বিভিন্ন ধরনের প্রিপেইড মিটার, সরকারী গাড়ী, ট্রেন, বাস থেকে শুরু করে তেলসহ অন্যান্য সরকারী সম্পদ ও সরকারী অফিসসমূহে কম্পিউটার বা এমবেডেড সিস্টেম নিয়ন্ত্রিত মিনিটরিং, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রচলন ইত্যাদি ইত্যাদি৷ এছাড়াও সরকার সরাসরি তাদের বিশ্ববিদ্যালয়সমূহকে সরকারী ব্যবস্থাপনায় সরকারের প্রয়োজন অনুসারে এইসব সিস্টেম তৈরী করে দেয়ার দায়িত্ব দিতে পারে৷ এতে করে একদিকে যেমন সরকার সাশ্রয়ীঅর্থে চাহিদা মোতাবেক প্রোডাক্ট তৈরী করে নিতে পারবে, অন্যদিকে আবার এর ফলে এসব প্রোডাক্টের জন্য স্থানীয় বাজারও তৈরী হবে, এত করে দক্ষ পেশাজীবীও তৈরী হবে আর আন্তর্জাতিক ত্রেতাদের আস্থা অর্জন করাও সম্ভব হবে, ফলে আন্তর্জাতিক বাজারও তৈরী হবে, শেষপর্যায়ে এইসব ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে৷

ছাত্রছাত্রীদের প্রস্তুতি: হার্ডওয়ার ডিজাইন ভিক্তিক পেশার ক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের অবশ্যই শুরু থেকেই ইলেক্ট্রনিক্স, বিশেষত: ডিজিটাল ইলেক্ট্রনিক্স ও মাইক্রোপ্রসেসর বিয়য়ে এবং কম্পিউটার প্রোগ্রামিং-এ ভাল দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে৷ ডিজিটাল ইলেক্ট্রনিক্স বা মাইক্রোপ্রসেসর সম্পর্কে পরিষ্কার ধারণা ছাড়া যেমন হার্ডওয়্যার ডিজাইন করাও যাবেনা, ঠিক তেমনি আবার কোন হার্ডওয়্যার-এর জন্য মানসম্মত সফটওয়্যার ডেভেলপ করাটাও প্রায় অসম্ভব৷ এছাড়াও এমবেডেড সিস্টেমের জন্য বিশেষাযিত সফটওয়্যার ডেভেলপ করার জন্য প্রোগ্রামিং-এ আারও বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন৷ ফলে উপরোক্ত বেসিক কোর্সসমূহে দক্ষতা অর্জন ছাড়াও ইন্টারফেকসিং, এমবেডেড সিস্টেম, রিয়েল অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর, এফপিজিএস ইত্যাদির উপর এডভান্স কোর্সগুলোও যতটুকু সম্ভব আয়ত্ব করা উচিত৷

শেষ কথা: আরেকটা বিষয় ভেবে দেখবার আছে, সেটা হল, অন্যের ডিজাইন করা হার্ডওয়্যারের উপর পুরোপুরি নির্ভরশীলতা আমাদের মত গরীব দেশের অর্থনীতির জন্য কতটা মঙ্গলজনক, যেমন, আজ যদি কেও বলেন যে উনার কম্পিউটারের কোন একটা কার্ড পাল্টাতে হবে, কারণ, ঐ পুরাতন কার্ডের সাথে নতুন অপারেটিং সিস্টেম বা নতুন সফটওয়্যারটি চলবেনা, তখন উনাকে সাথে সাথে বাজারে গিয়ে নতুন একটা কার্ড কিনে আনতে হবে, আবার যদি বলেন যে কোন একটা পুরাতন সফটওয়্যার চলবেনা কোন নতুন মেশিনের সাথে, তখন আবার নতুন সফটওয়্যার কিনতে হবে, হার্ডওয়্যার বা সফটওয়্যারের এই আপগ্রেডেশন আসলেই সাধারণ ব্যবহারকারীদের বা আমাদের দেশের জন্য প্রয়োজন ছিল কিনা বা আছে কিনা, নাকি বড় বড় কোম্পনীগুলো শুধুমাত্র তাদের বাণিজ্যিক স্বার্থে কৌশলে সাধারণ ব্যবহারকারীদেরকে তাদের নতুন নতুন প্রোডাক্ট কিনতে বাধ্য করছে, সেটা ভাবার সুযোগই আমাদের নেই, কেননা আমার কাছে তার কোন বিকল্পই নেই, আর দেশেও এই পর্যায়ের কাজের সুযোগও সীমিত৷ এ সমস্যাটা শুধু কম্পিউটারের জন্য নয়, এটা যেকোন প্রোগ্রামেবল মেশিনের জন্যও প্রযোজ্য, হতে পারে সেটা সাধারণ কোন ডিজিটাল প্রিপেইড ইলেকট্রিক মিটার কিংবা মেডিক্যাল চেকআপের বড় বড় যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি৷ আজ মুক্ত সফটওয়্যার-আন্দোলন সফটওয়্যারের সমস্যার কিছুটা সমাধান দিলেও, হার্ডওয়্যারের ক্ষেত্রে বড় বড় কোম্পনী বিদেশীদের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার চিন্তা ভাবনা এখন থেকেই শুরু করা উচিত৷

র‌্যাম এর ইতিবৃত্ত





তথ্যপ্রযুক্তির বর্তমান বিশ্বে মানুষের জীবনে কম্পিউটার প্রয়োজনীয় একটি যন্ত্র হিসেবে বিবেচিত৷ আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মকান্ড থেকে শুরু করে সর্বাধুনিক বৈজ্ঞানিক গবেষণা প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের বিকল্প নেই৷ কম্পিউটারের অন্যতম প্রধান অংশ হচ্ছে মেইন মেমোরি৷ মেইন মেমোরি হিসেবে র‌্যামের গুরুত্ব অপরিসীম৷
র‌্যান্ডম এক্সসে মেমোরি বা র‌্যাম হচ্ছে সবচেয়ে পরিচিত কম্পিউটার মেমোরি৷ র‌্যাম'কে 'র‌্যান্ডম এক্সসে' বলা হয়, কারণ ইহা কোন মেমোরি সেলকে কোন রো এবং কলাম ছেদ করেছে জানতে পারলে, সরাসরি উক্ত সেলকে ব্যবহার করতে পারে৷
সিরিয়াল এক্সসে মেমোরি বা স্যাম যা র‌্যামের বিপরীত৷ ইহা ধারাবাহিকভাবে প্রতিটি সেলে ডাটা স্টোর করে এবং ধারাবাহিকভাবে উক্ত ডাটাগুলোকে এক্সসে করে৷ যদি কোন ডাটা উল্লেখিত জায়গাতে না পাওয়া যায়, তাহলে প্রত্যেকটি মেমোরি সেলকে ধারাবাহিকভাবে খোঁজা হয়৷ মেমোরি বাফার, (যেখানে ডাটাকে ব্যবহারের ক্রমানুসারে রাখা হয় যেমন- ভিডিও কার্ডের টেক্সার বাফার) হিসাবে স্যাম খুবই কার্যকর৷ বিপরীতক্রমে র‌্যাম যেকোনো সেল থেকে ডাটা এক্সসে করতে পারে৷
মাইক্রোপ্রসেসরের মত মেমোরি চিপ ও কোটি কোটি ট্রানজিস্টর ও ক্যাপাসিটর নিয়ে গঠিত একটি ইন্টগ্রেটেড সার্কিট৷ বহুল ব্যবহৃত কম্পিউটার মেমোরি হচ্ছে ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরি, যার প্রতিটি মেমোরি সেল একটি ট্রানজিস্টর ও একটি ক্যাপাসিটর এর জোড়া দ্বারা গঠিত৷ একটি মেমোরি সেল এক বিট ডাটা স্টোর করতে পারে৷ ক্যাপাসিটর একটি '০' এবং '১' এক বিট ডাটা স্টোর করে৷ ট্রানজিস্টর একটি সুইচ হিসেবে কাজ করে, যা মেমোরি চিপের কন্ট্রোল সার্কিটের মাধ্যমে ক্যাপাসিটরের ডাটা রিড করে বা এর অবস্থার পরিবর্তন সাধন করে৷
ক্যাপাসিটর একটি ছোট ঝুড়ির মত যা ইলেকট্রন স্টোর করতে পারে৷ মেমোরি সেলে একটি '১' স্টোর করার জন্য উক্ত ঝুড়িতে ইলেকট্রন রাখতে হয়৷ তবে সমস্যা হল ক্যাপাসিটরের ঝুড়িতে একটি ছিদ্র আছে, ফলে কয়েক মিলিসেকেন্ড পরে পূর্ণ ঝুড়ি ফাঁকা হয়ে যায়৷ এ কারণে ডাইনামিক মেমোরিকে কর্মপযোগী করার জন্য সিপিইউ বা মেমোরি কন্ট্রোলারকে সবগুলো ক্যাপাসিটরকে ১ ধরে রাখার জন্য চার্জ ফুরানোর পূর্বেই রিচার্জ করতে হয়৷ এই লক্ষ্যে মেমোরি কন্ট্রোলার মেমোরি রিড করে এবং পূনরায় তা রাইট করে৷ এই রিফ্রেস কর্মকান্ড স্বয়ংক্রিয়ভাবে সেকেন্ডে কয়েক হাজার বার ঘটে৷ ডাইনামিক র‌্যামে এই রিফ্রেস কার্যক্রম ডাইনামিকালি কিছুক্ষণ পর পর ঘটে না হলে রক্ষিত ডাটাগুলো মুছে যাবে৷ এই রিফ্রেস কার্যক্রমের একটি অসুবিধা হল ইহা মেমোরিকে খুব ধীরগতির করে দেয়৷

মেমোরি সেল ও ডির‌্যাম
মেমোরি সেলগুলো কলাম (বিটলাইন) এবং রো (ওয়ার্ডলাইন) আকারে সিলিকন ওয়েফার এর মত একে আপরের সাথে লাগানো থাকে৷ বিটলাইন ও ওয়ার্ডলাইন যে স্থানে মিলিত হয়, সেটাই ঐ মেমোরি সেল এর এড্রেস৷
ডির‌্যাম উপযুক্ত কলামের মধ্য দিয়ে চার্জ পাঠিয়ে কলামের প্রতিটি বিটের ট্রানজিস্টরকে সক্রিয় করে৷ রাইট করার সময় রো লাইনে ক্যাপাসিটরের বর্তমান অবস্থাকে বিবেচনায় নেওয়া হয়৷ রিড করার সময় সেন্স এপ্লিফায়ার ক্যাপাসিটরের চার্জের মাত্রা পরিমাণ করে৷ যদি মাত্রাটা ৫০ শতাংশের বেশি হয় তবে ইহা '১' রিড করে, না হলে '০' রিড করে৷ একটি কাউন্টার কোন রো কিভাবে এক্সসে করা হল সেই রিফ্রেস সিকোয়েন্স মনে রাখে৷ এই কাজটি সম্পূর্ণ করতে কয়েক ন্যানো সেকেন্ড সময় লাগে৷ ৭০ ন্যানো সেকেন্ড রেটিং এর একটি মেমোরি চিপ প্রতিটি সেল অসম্পূর্ণ রিড ও রিচার্জ করতে ৭০ ন্যানো সেকেন্ড সময় নেয়৷
মেমোরি সেলগুলো ইনফরমেশন গ্রহণ করা ও প্রদান করা ছাড়া আর কিছুই করতে পারে না৷ তাই এর কাজ হচ্ছে আরেকটি স্পেশাল সার্কিটকে সাপোর্ট দেয়া৷ উক্ত সার্কিটের কাজগুলো নিম্নরূপ :
* প্রত্যেকটি রো এবং কলাম চিহ্নিত করা (রো অ্যাড্রেস ও কলাম অ্যাড্রেস)
* রিফ্রেস সিকোয়েন্স ধারণ করা (কাউন্টার)
* প্রতিটি সেল এর সিগনাল রিড করা এবং রিস্টোর করা (সেন্স এম্প্লিফায়ার)
* কোন সেল-এর চার্জ লাগবে কিনা সেটা জানানো (রাইট)৷
মেমোরি কন্ট্রোলারের অন্যান্য কাজগুলোর মধ্যে রয়েছে : মেমোরির ধরণ, স্পিড ও পরিমাণ নির্ণয় করা এবং এরর নির্ণয় করা৷

স্ট্যাটিক র‌্যাম
স্ট্যাটিক র‌্যাম পুরোপুরি আলাদা ধরনের প্রযুক্তি ব্যবহার করে৷ এতে মেমোরি হিসেবে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়৷ ফ্লিপ-ফ্লপ প্রতিটি মেমোরি সেলের জন্য চারটি বা ছয়টি ট্রানজিস্টর ব্যবহার করে তবে রিফ্রেস করার দরকার হয় না৷ এ কারণে স্ট্যাটিক র‌্যাম ডাইনামিক র‌্যাম এর তুলনায় দ্রুততর৷ স্ট্যাটিক মেমোরি সেলে অনেকগুলো অংশ থাকার কারণে এর চিপ ডাইনামিক মেমোরি সেল এর তুলনায় অধিক স্পেস লাগে৷ ফলে প্রতিটি চিপে কম মেমোরি থাকে এবং ইহা অনেক ব্যয়বহুল হয়৷
স্ট্যাটিক র‌্যাম দ্রুততর ও ব্যয়বহুল কিন্তু ডাইনামিক র‌্যাম কম ব্যয়বহুল ও ধীরগতির, তাই স্ট্যাটিক র‌্যাম সিপিইউ'র দ্রুতগতির ক্যাশ মেমোরি তৈরিতে ব্যবহৃত হয়৷ আর ডাইনামিক র‌্যাম বড় সিস্টেমের র‌্যাম তৈরিতে ব্যবহৃত হয়৷
ডেক্সটপ কম্পিউটারের মেমোরি চিপগুলোতে ডুয়াল-ইনলাইন-প্যাকেজ নামক পিন কনফিগারেশন ব্যবহৃত হয়৷ এই পিন কনফিগারেশন কম্পিউটারের মাদারবোর্ডের একটি সকেটে লাগানো থাকে৷ র‌্যাম যদি কয়েক মেগাবাইট হয় তাহলে পদ্ধতিটি খুবই উপযোগী৷ তবে মেমোরি বাড়তে থাকলে মাদারবোর্ডের চিপের সংখ্যাও বাড়াতে হবে৷ আমরা যদি মেমোরি চিপকে অন্যান্য সকল উপকরণের সাথে একটি প্রিন্টেড সার্কিট বোর্ডে লাগিয়ে মাদারবোর্ডের একটি স্পেশাল কানেক্টরে (মেমোরি ব্যাংক)-এ লাগাই তাহলে আর কোন সমস্যা থাকে না৷ অধিকাংশ চিপ স্মল-আউটলাইন-জে-লিড (এসওজে) পিন কনফিগারেশন ব্যবহার করে৷ তবে কিছু উত্‍পাদনকারী থিন-স্মল-আউটলাইন-প্যাকেজ সারফেস-মাউন্টেড অর্থাত্‍ পিনগুলো বোর্ডের গায়ে লাগানো থাকে৷
মেমোরি চিপগুলো কার্ডের অংশ বা মডিউল আকারে পাওয়া যায়৷ মেমোরি ৮*৩২ বা ৪*১৬ সংখ্যাগুলো দ্বারা তালিকা করা হয়৷ এই সংখ্যাগুলোর প্রথমটি চিপের সংখ্যা এবং দ্বিতীয়টি প্রত্যেকটি চিপের ধারণক্ষমতা বুঝায় (মেগাবিট)৷ এই সংখ্যা দুটি গুণ করে ৮ দিয়ে ভাগ করলে প্রত্যেকটি মডিউলের ধারণক্ষমতা মেগাবাইটে পাওয়া যাবে৷ উদাহরণস্বরূপ ৪*৩২ অর্থ হচ্ছে মডিউলে ৩২ মেগাবিটের ৪টি চিপ রয়েছে৷ মডিউলটির মোট ধারণক্ষমতা ৪*৩২=১২৮ মেগাবিট = ১৬ মেগাবাইট৷

র‌্যামের প্রকারভেদ
বিভিন্ন প্রকারের র‌্যামগুলো নিম্নরূপ:
এস র‌্যাম : স্ট্যাটিক র‌্যান্ডম একসেস মেমোরি প্রতিটি সেলে বহুসংখ্যক ট্রানজিস্টর ব্যবহার করে কিন্তু কোনো ক্যাপাসিটর লাগে না৷ এটা সাধারণত ক্যাশ-এ ব্যবহৃত হয়৷
ডির‌্যাম : ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরির মেমোরি সেলগুলো ট্রানজিস্টর ও ক্যাপাসিটরের জোড়া দ্বারা গঠিত৷ এতে নিয়মিত রিফ্রেসিং এর প্রয়োজন হয়৷
এফপিএম ডির‌্যাম : ফাস্ট পেজ মোড ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরি হচ্ছে আসল ডির‌্যাম৷ ইহা কলাম ও রো এক্সিেসং-এর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস লোড করে৷ তারপর উক্ত বিট রিড করে৷ এল-২ ক্যাশ এর ক্ষেত্রে সর্বোচ্চ ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে ১৭৬ মেগাবাইট৷
ইডিও ডির‌্যাম : এক্সটেন্ডেড ডাটা-আউট ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরি পরবর্তী বিটগুলো রিড করার জন্য প্রথম বিটের জন্য অপেক্ষা করে না৷ প্রথম বিটের এড্রেস চিহ্নিত হওয়ার পরই পরবর্তী বিটের খোঁজ করে৷ এটা এফপিএমের চেয়ে পাঁচ শতাংশ দ্রুততর৷ এল-২ ক্যাশ-এর ক্ষেত্রে সর্বোচ্চ ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে ২৬৪ মোগাবাইট৷
এসডি র‌্যাম : সিনক্রোনাস ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরি বার্স্ট মোড এর ধারণা করে এর কার্যক্ষমতা অনেক বাড়ায়৷ ইহা নির্ধারিত রো-এর প্রতিটি কলামের বিটকে ধারাবাহিকভাবে রিড করে৷ ইহার ধারণা হচ্ছে সিপিইউ যে ডাটা ব্যবহার করে তা ধারাবাহিকভাবে স্টোর থাকে৷ এসডি র‌্যাম ইডিও র‌্যামের তুলনায় পাঁচ ভাগ দ্রততর৷ এল-২ ক্যাশ'র সর্বোচ্চ ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে প্রায় ৫২৮ মেগাবাইট৷
ডিডিআর এসডির‌্যাম : ডাবল ডাটা রেট সিক্রোনাস ডাইনামিক র‌্যান্ডস এক্সসে মেমোরি এসডি র‌্যামের মতই তবে এর ব্যান্ডউইডথ অনেক বেশি৷ অর্থাত্‍ ইহা অনেক দ্রতগতির৷ এল-২ ক্যাশ-এর ক্ষেত্রে সর্বোচ্চ ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে প্রায় ১০৬৪ মেগাবাইট (ডিডিআর এসডি র‌্যাম-এর ক্ষেত্রে ১৩৩ মেগাহার্জ)৷
আরডি র‌্যাম : র‌্যাম্বাস ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরি র‌্যাম্বাস-ইনলাইন-মেমোরি মডিউল (আরআইএমএম) ব্যবহার করে, যা আবার অনেক ছোট এবং ডিআইএমএম এর স্ট্যান্ডার্ড পিন কনফিগারেশন ব্যবহার করে৷ আরডি র‌্যাম র‌্যাম্বাস চ্যানেল নামক উচ্চগতির ডাটা বাস ব্যবহার করে৷ ইহার মেমোরি চিপগুলো এক যোগে কাজ করে ফলে ডাটা রেট ৮০০ মেগাহার্জ বা প্রতি সেকেন্ড ১৬০০ মেগাবাইট হয়৷ এর উচ্চগতির জন্য কাজ করার সময় অতিরিক্ত গরম হয়ে যায়৷ এই অতিরিক্ত তাপ কমানোর জন্য র‌্যাম্বাস চিপগুলো লম্বা, সরু ওয়েফারের মত হিট স্প্রেডারের সাথে লাগানো হয়৷
ক্রেডিট কার্ড মেমোরি : ক্রেডিট কার্ড মেমোরি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ডির‌্যাম মেমোরি মডিউল, যা নোটবুক কম্পিউটরের ব্যবহারের জন্য একটি স্পেশাল টে বসানো থাকে৷
পিসিএমসিআইএ মেমোরি কার্ড : এটাও নোটবুক কম্পিউটারে ব্যবহারের জন্য একটি ডির‌্যাম মডিউল৷ তবে এটি ব্যক্তি মালিকানাধীন নয়৷ ইহার মেমোরি কার্ডের কনফিগারেশন যে নোটবুক কম্পিউটারের সিস্টেম বাসের সঙ্গে মিলবে সেই কম্পিউটারেই এটি ব্যবহার করা যাবে৷
সিএমওএস র‌্যাম : সিএমওএস র‌্যাম খুবই ক্ষুদ্র আকারের মেমোরি যা কম্পিউটার ও অন্যান্য যন্ত্রে কিছু ইনফরমেশন স্টোর করে রাখার জন্য ব্যবহৃত হয়৷ এই মেমোরি জন্য এর মেমোরি কনটেন্টগুলো রক্ষণাবেক্ষণের ছোট ব্যাটারী ব্যবহার করে৷
ভি র‌্যাম : ভিডিও র‌্যাম বা মাল্টিপোর্ট ডাইনামিক র‌্যান্ডম এক্সসে মেমোরি এমপি ডির‌্যাম এক প্রকার র‌্যাম যা শুধুমাত্র ভিডিও এডাপ্টার বা থ্রিডি এক্সিলারেটরে ব্যবহৃত হয়৷ ভির‌্যামের সাধারণত দুটি এক্সসে পোর্ট থাকে, যা দ্বারা সিপিইউ ও গ্রাফিক্স প্রসেসর একই সঙ্গে র‌্যাম ব্যবহার করতে পারে৷ ভির‌্যাম সাধারণত গ্রাফিক্স কার্ডে লাগানো থাকে৷ র‌্যামের আকারের উপর নির্ভর করে ডিসপ্লের রেজু্যলেশন ও কালার ডেপথ কত হবে৷ ভির‌্যাম গ্রাফিক্স সম্পর্কিত তথ্য যেমন- থ্রিডি জিওমেট্রি ডাটা ও টেক্সার ম্যাপ রাখতে ও ব্যবহৃত হয়৷ আসল অনেক পোর্ট সম্বলিত ভির‌্যাম অনেক ব্যয়বহুল৷ তাই বর্তমানে অধিকাংশ গ্রাফিক্স কার্ড এসজি র‌্যাম (সিনক্রোনাস গ্রাফিক্স র‌্যাম) ব্যবহার করে৷ দুইটার কার্যক্ষমতা প্রায় সমান তবে এসজি র‌্যাম তুলনামূলক সস্তা৷

মেমোরি মডিউল
গত কয়েক বছরে ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত র‌্যামের বোর্ড ও কানেক্টরের ধরনে অনেক পরিবর্তন ঘটেছে৷ প্রথম প্রকার হচ্ছে মালিকানাধীন, অর্থাত্‍ বিভিন্ন কম্পিউটার নির্মাতারা বিভিন্ন রকমের মেমোরি বোর্ড তৈরি করেছেন যা বিশেষ কিছু সিস্টেম-এ সাপোর্ট করে৷ পরবর্তীতে আসে এসআইএমএম (সিঙ্গেল ইন লাইন মেমোরি মডিউল)৷ ইহা ৩০ পিনের কানেক্টর ব্যবহার করে এবং আকারে ৩.৫*.৭৫ ইঞ্চি (প্রায় ৯*২ সে.মি.) অধিকাংশ কম্পিউটারে একই ধারণক্ষমতা ও গতির এসআইএমএস জোড়ায় জোড়ায় ব্যবহার করা যায়৷ যেমন দুটি মেগাবাইটের এসআইএমএম ব্যবহার করে ১৬ মেগাবাইট র‌্যাম পাওয়া যায়৷ প্রতিটি এসআইএমএস আলাদাভাবে একই সময়ে ৮বিট ডাটা পাঠাতে পারবে এবং সিস্টেম বাস ১৬বিট ডাটা হ্যান্ডেল করতে পারবে৷ পরবর্তীতে এসআইএমএম বোর্ড, একটু বড় সাইজের ৪.২৫*১ ইঞ্চি (প্রায় ১১*২.৫ সেমি), ৭২-পিন কানেক্টর ব্যবহার করে৷ ফলে এর ব্যান্ডউইডথ বৃদ্ধি পায় এবং ২৫৬ মেগাবাইট পর্যন্ত র‌্যাম সাপোর্ট করে৷
প্রসেসরের গতি ও ব্যান্ডউইডথ বৃদ্ধির সাথে সাথে নতুন স্ট্যান্ডার্ড ডুয়াল ইন মেমোরি মডিউল (ডিআইএমএম) এর ব্যবহার শুরু হয়৷ ১৬৮-পিন বা ১৮৪ পিন এর এবং ৫.৪*১ ইঞ্চি (প্রায় ১৪*২.৫ সেমি) ডিআইএমএম এর প্রতিটি মডিউলে ৪ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত হয় এবং জোড়ায় জোড়ায় নয়, প্রতিটি আলাদা আলাদভাবে ইন্সটল করা যায়৷ অধিকাংশ পিসি মেমোরি মডিউল ও ম্যাক জি-৫ সিস্টেম-এ ২.৫ ভোল্ট দরকার হয় আরেকটি স্ট্যান্ডার্ড হচ্ছে র‌্যাম্বাস ইন-লাইন মেমোরি মডিউল (আরআইএমএম) এর সাইজ ও পিন কনফিগারেশন ডিআইএমএম-এর মতই তবে এটা স্পেশাল মেমোরি বাস ব্যবহার করে ফলে স্পিড বহুগুণে বৃদ্ধি পায়৷
নোটবুক কম্পিউটারের অনেক ব্র্যান্ড প্রোপাইটরি-মেমোরি-মডিউল ব্যবহার করে৷ তবে অনেক অন্যান্য ব্র্যান্ডের নির্মাতারা স্মল-আউটলাইন-ডুয়াল-ইন-লাইন-মেমোরি মডিউল (এসওডিআইএমএম) কনফিগারেশনের মেমোরি মডিউল বা র‌্যাম ব্যবহার করে৷ এসওডিআইএমএম কার্ডগুলো ছোট আকারের (প্রায় ২*১ ইঞ্জি ৫*২.৫ সেমি) এবং ১৪৪ বা ২০০টি পিন আছে৷ প্রতিটি মেমোরি মডিউলের ধারণক্ষমতা ১৬ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত হয়৷ অ্যাপলের আইম্যাক ডেস্কটপ কম্পিউটার স্পেস কমানোর জন্য গতানুগতিক ডিআইএমএম এর পরিবর্তে এসওডিআইএমএম ব্যবহার করে৷ সাব-নেটবুক কম্পিউটার ১৪৪ বা ১৭২ পিনের মাইক্রোডিআইএমএম নামের ছোট সাইজের ডিআইএমএম ব্যবহার করে৷
বর্তমানে ব্যবহৃত অধিকাংশ মেমোরি খুবই নির্ভরযোগ্য৷ অধিকাংশ সিস্টেমের মেমোরি কন্ট্রোলার স্টার্ট-আপ এর সময় এরর চেক করে৷ বিল্ট-ইন এরর চেকিং সুবিধা সম্বলিত মেমোরি চিপগুলো এরর চেক কারার জন্য প্যারিটি পদ্ধতি ব্যবহার করে৷ প্যারিটি চিপগুলোতে প্রতি ৮ বিট ডাটার জন্য একটি অতিরিক্ত বিট আছে৷ প্যারিটি এর কর্মপদ্ধতি খুবই সাধারণ৷ প্যারিটি পদ্ধতি দুই প্রকার৷
ইভেন/জোড় প্যারিটি : ডাটার একটি বাইটের ৮টি বিট গ্রহণ করার পর চিপ মোট কতটি ১ আছে তা গণনা করে৷ যদি মোট ১ এর সংখ্যা বিজোড় হয় তাহলে প্যারিটি বিটটি ১ হবে৷ আর যদি মোট ১ এর মোট সংখ্যা জোড় হয় তবে প্যারিটি বিটটি ০ হবে৷ যখন ডাটা বিটগুলোকে আবার রিড করা হবে তখন ১ বিটের সংখ্যা গণনা করা হবে৷ যদি মোট ১ বিজোড় হয় এবং প্যারিটি বিট ১ হয়, তাহলে ডাটা ঠিক আছে ধরে নেওয়া হয় এবং সিপিইউ এর কাছে পাঠানো হয়৷ কিন্তু যদি মোট সংখ্যা বিজোড় হয় এবং প্যারিটি বিট ০ হয়, তবে চিপ ধরে নেয় উক্ত ৮ বিটের কোন একটি বিটে এরর আছে, ফলে ডাটা গ্রহণযোগ্য হয় না৷
অড/বিজোড় প্যারিটি : ইহা ইভেন প্যারিটি এর মতই তবে প্যারিটি বিট ১ হবে যখন বাইটে ১ বিটের সংখ্যা জোড় হবে৷ অন্যথায় প্যারিটি বিট ০ হবে৷ প্যারিটি পদ্ধতি এর একটি অসুবিধা হল এটা শুধু এরর চেক করতে পারে কিন্তু এরর কারেক্ট করতে পারে না৷ এক বাইট ডাটা যদি প্যারিটি এর সঙ্গে না মিলে তাহলে ডাটাকে বাতিল করে এবং সিস্টেম আবার চেষ্টা করে৷ কম্পিউটার এর সঙ্কটপূর্ণ মুহূর্তে উচ্চ মানের ফল্ট টলারেন্স এর দরকার হয়৷ উচ্চমানের সার্ভারগুলোতে এরর কারেকশন কোড (ইসিসি)-এর মত এরর চেকিংও দরকার হয়৷ প্যারিটি এর মত ইসিসিও প্রতি বাইট ডাটাতে অতিরিক্ত বিট ব্যবহার করে৷ তবে পার্থক্য হচ্ছে এরর চেকিং-এর জন্য একাধিক বিট ব্যবহার করে কতগুলো বিট ব্যবহার করে তা নির্ভর করে ডাটার দৈর্ঘ্যের উপর৷ ইসিসি মেমোরি একটি স্পেশাল এলগরিদম ব্যবহার করে শুধু এরর চেক নয়, এরর কারেক্টও করে৷ ইসিসি মেমোরি একাধিক বিটের এররও ধরতে পারে৷ এ ধরনের এরর খুবই কম ঘটে এবং এগুলো ইসিসি দ্বারাও কারেক্ট করা যায় না৷
এখনকার বহুল বিক্রিত কম্পিউটারগুলো ননপ্যারিটি মেমোরি চিপ ব্যবহার করে এই চিপগুলো কোন বিল্ট-ইন এরর চেকিং সুবিধা দেয় না, বরং এরর নির্ণয়ের জন্য মেমোরি কন্ট্রোলারের উপর নির্ভর করে৷

র‌্যাম কি পরিমাণ দরকার?
অনেকের মতে বড় আকারের গ্রাফিক্স সম্পর্কিত কাজ বা গেম খেলা ছাড়া র‌্যাম বেশি নেওয়ার কোন দরকার নেই৷ কিন্তু সিপিইউ এর পরে র‌্যামই কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ৷ আপনার সামর্থ কম হলে স্বল্প মানের সিপিইউ নিয়ে, অধিক র‌্যাম নিয়ে অনেক ভাল আউটপুট পাবেন৷ যদি আপনার সিস্টেম খুব ধীরগতির হয় বা প্রতিনিয়ত হার্ডড্রাইভ এক্সসে করে, তাহলে আপনাকে অতিরিক্ত র‌্যাম নিতে হবে৷ আপনি যদি উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন, মাইক্রোসফটের মতে আপনাকে কমপক্ষে ১২৮ মেগাবাইট র‌্যাম ব্যবহার করতে হবে৷ তবে স্ট্যান্ডার্ড ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো ভালভাবে চালানোর জন্য ২৫৬ মেগাবাইট র‌্যাম নেওয়া ভাল৷ আপনি যদি উইন্ডোজ ৯৫/৯৮ ব্যবহার করেন, তাহলে কমপক্ষে ৩২ মেগাবাইট র‌্যাম লাগবে এবং ভালভাবে অ্যাপ্লিকেশন চালানোর জন্য ৬৪ মেগাবাইট র‌্যাম হলে ভাল হয়৷ উইন্ডোজ এনটি/২০০০ এ কমপক্ষে ৬৪ মেগাবাইট র‌্যাম প্রয়োজন কিন্তু ভালভাবে অ্যাপ্লিকেশন চালানোর জন্য ১২৮ মেগাবাইট র‌্যাম হলে সুবিধা হয়৷
লিনাক্স ৪ মেগাবাইট র‌্যাম হলেই চলে তবে এক্স-উইন্ডোজ বা অন্যান্য কাজের জন্য ৬৪ মেগাবাইট র‌্যাম দরকার৷ সর্বশেষ ফেডোরা বা রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স চালানোর জন্য ২৫৬ মেগাবাইট র‌্যাম দরকার হয়৷ ম্যাক ওএস সিস্টেম এ কমপক্ষে ১২৮ মেগাবাইট তবে উন্নত সুবিধার জন্য ৫১২ মেগাবাইট র‌্যাম দরকার৷
উপরোলি্লখিত র‌্যামের পরিমাণগুলো প্রতিটি সিস্টেমের স্বাভাবিক ব্যবহারের জন্য যেমন ইন্টারনেট ব্যবহার করা, ওয়ার্ড প্রসেসিং স্ট্যান্ডার্ড হোম/ অফিস অ্যাপ্লিকেশন এবং ছোট বিনোদন৷ আপনি যদি কম্পিউটার এইডেড ডিজাইন (ক্যাড), থ্রিডি মডেলিং/এনিকেশন বা বড় ডাটা প্রসেসিং করতে চান বা আপনি যদি খুবই গ্রেমপ্রিয় হন তাহলে আপনার আরও অধিক র‌্যাম লাগবে৷ আপনার কম্পিউটারটি যদি সার্ভার (ওয়েব পেজ, ডাটাবেজ, অ্যাপ্লিকেশন, এফটিপি বা নেটওয়ার্ক) হয়, তবুও আপনাকে বেশি র‌্যাম নিতে হবে৷
আরেকটি বিষয় হচ্ছে, আপনার ভিডিও কার্ডে কতটুকু ভির‌্যাম নেবেন৷ এখানকার ব্যবহৃত কম্পিউটারগুলোতে ৬৪ মেগাবাইট ভির‌্যাম থাকে৷ এই পরিমাণই যথেষ্ট তবে আপনার সিস্টেমে আরো ভির‌্যাম লাগবে যদি আপনি নিম্নোক্ত কোন কাজ করতে চান-
* রিয়েলিস্টিক গেম খেলা
* ভিডিও গ্রহণ ও সম্পাদন করা
* থ্রিডি গ্রাফিক্স নির্মাণ করা
* হাই-রেজু্যলেশন ও ফুল-কালার পরিবেশে কাজ করা
* ফুল-কালার ইলাস্ট্রেশন ডিজাইন করা
মনে রাখবেন, আপনি যে ভিডিও কার্ডটি কিনতে চাচ্ছেন, সেটা আপনার কম্পিউটার ও মনিটর সাপোর্ট করবে কিনা যাচাই করে নিন৷

র‌্যাম ইন্সটল পদ্ধতি
র‌্যাম ইনস্টল পদ্ধতি খুবই সহজ ও সাবলীল৷ আসল ব্যাপার হচ্ছে পদ্ধতিটি সম্পর্কে জানা৷ আপনাকে কিছু বিষয় জানতে হবে-
* কতটুকু/ কি পরিমাণে র‌্যাম আপনার সিস্টেমে আছে
* কি পরিমাণ র‌্যাম আপনার দরকার
* ফর্ম ফ্যাক্টর
* র‌্যামের প্রকার টাইপ
* প্রয়োজনীয় টুলস
* ওয়ারেন্টি
* কোথায় লাগাতে হবে৷
র‌্যাম সাধারণত ১৬ মেগাবাইট এর গুণিতক আকারে বিক্রি হয় : ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২, ১০২৪ (১ গিগাবাইট) অর্থাত্‍ আপনি আপনার সিস্টেমের র‌্যাম ৬৪ মেগাবাইট থেকে ১০০ মেগাবাইট করতে চান তাহলে আপনাকে আরও একটি ৬৪ মেগাবাইট র‌্যাম যোগ করতে হবে৷
আপনার কতটুকু র‌্যাম লাগবে তা নিশ্চিত হওয়ার পর কি ধরনের কর্ম ফ্যাক্টর (কার্ড টাইপ) কিনতে চাচ্ছেন তি নিশ্চিত করতে হবে৷ কম্পিউটারের সাথে যে ম্যানুয়েল পাওয়া যায় সেটা দেখে বা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আপনি এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন৷ তবে মনে রাখতে হবে, আপনি যে অপশনটি নির্বাচন করবেন, সেটা অবশ্যই আপনার কম্পিউটারের ডিজাইনের সাথে সমাঞ্জস্যপূর্ণ হতে হবে৷ এখনকার কম্পিউটারগুলোতে ডিআইএমএম ট ব্যবহৃত হয়৷ তবে অত্যাধুনিক কম্পিউটারগুলোতে আরআইএমএম টেকনোলজি ব্যবহৃত হয়৷ ডিআইএমএম ও আরআইএমএম টগুলো দেখতে প্রায় একইরকম তাই আপনার কম্পিউটার কোনটি ব্যবাহর করছে তা নিশ্চিত হতে হবে৷ এ ধরনের টে ভিন্ন ধরনের কার্ড প্রবেশ করালে সিস্টেম বিকল হয়ে যেতে পারে, এমনকি কার্ডটি পুড়ে যেতে পারে৷
কি ধরনের র‌্যাম দরকার সেটাও আপনাকে জানতে হবে৷ কিছু কিছু কম্পিউটারে নির্দিষ্ট ধরনের র‌্যাম প্রয়োজন হয়, যেমন ৬০-৭০ ন্যানো সেকেন্ড ইডিও র‌্যাম৷ তবে অধিকাংশ কম্পিউটারে এ ধরনের কোন বাধ্যবাধকতা নেই তবে কিছু সীমাবদ্ধতা আছে৷ সর্বোত্তম সুবিধা পাওয়ার জন্য, আপনি যে র‌্যাম নেবেন তা বর্তমান র‌্যামের স্পিড, প্যারিটি ও টাইপের সঙ্গে মিলতে হবে৷
কিছু কম্পিউটার ডুয়াল চ্যানেল র‌্যাম সাপোর্ট করে, যা আলাদা অপশন হিসেবেও থাকতে পারে৷ ডুয়াল চ্যানেল বলতে একই ধরনের র‌্যাম মডিউল জোড়ায় জোড়ায় ব্যবহার করাকে বোঝায়৷ যেমন একটি ৫১২ মেগাবাইট র‌্যাম থাকলে আরেকটি ৫১২ মেগাবাইট র‌্যাম লাগাতে হবে৷ ডুয়াল চ্যানেল যদি আলাদা অপশন হিসেবে থাকে তবে জোড়ায় জোড়ায় র‌্যাম লাগালে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারে সুবিধা পাওয়া যায়৷ কিন্তু এটা যদি দরকারি হয় (যেমন ম্যাক জি-৫ চিপ) সেক্ষেত্রে র‌্যাম চিপ যদি জোড়ায় জোড়ায় না থাকে তাহলে সিস্টেম ঠিকমত কাজ করে না৷
কম্পিউটার খোলার পূর্বে ভালভাবে দেখে নেবেন যেন আপনার ওয়ারেন্টি নষ্ট না হয়ে যায়৷ কিছু নির্মাতা কম্পিউটারের কেসটাকে সিল করে দেয় এবং ক্রেতাকে বলে দেয ভাল টেকনিশিয়ান ছাড়া র‌্যাম লাগাবেন না৷ যদি আপনি কম্পিউটার কেস খুলতে চান তাহলে কম্পিউটারটি বন্ধ করুন এবং প্লাগগুলো খুলে দিন৷ এন্টি স্ট্যাটিক প্যাড বা রিস্ট স্ট্রাপ ব্যবহার করে গ্রাউন্ড করে স্ট্যাটিক কারেন্ট ডিসচার্জ করতে হবে৷ এরপর স্ক্রু ড্রাইভার বা নাট-ড্রাইভার করে আপনার কম্পিউটারের কেসটি খুলুন৷ মেমোরি মডিউল ইনস্টল করার জন্য কোন টুলসের দরকার হয় না৷ মাদারবোর্ডের মেমোরি ব্যাংক নামের টগুলোতে র‌্যাম ইনস্টল করতে হয়৷ মেমোরি মডিউল-এর এক প্রান্তে খাঁজ কাটা থাকে যেন লাগানোর সময় প্রান্ত অদলবদল না হয়৷ এসআইএমএম ও কিছু ডিআইএমএম-এ মডিউলগুলো টের উপর ৪৫ ডিগ্রি কোনে বসাতে হয়৷ তারপর সামনের দিকে চাপ দিতে হয় যেন এটা মাদারবোর্ডের সাথে লম্বালম্বিভাবে অবস্থান করে এবং ছোট দুটি ধাতব ক্লিপ দুই প্রান্তে আটকে যায়৷ যথাযথভাবে পরীক্ষা করুন মডিউলটি ঠিকমত আটকে আছে কিনা৷
মডিউলটি ইনস্টল করার পর, কেসটি বন্ধ করে, প্লাগ লাগিয়ে কম্পিউটারটি চালু করুন৷ যখন পোস্ট (পাওয়ার অন সেলফ টেস্ট) শুরু করবে, তখন ইহা স্বয়ংক্রিয়ভাবে মেমোরি রিকগনাইজ করবে৷ 



সূত্র: ই-বিজ

পিসি মাদারবোর্ডের আদ্যোপান্ত

 http://www.diycustomcomputers.com/images/MotherboardB.jpg

মায়ের কোলে যেমন করে আদর যত্নে বেড়ে ওঠে সন্তান, শেখে জীবনযাপনের সহজ পাঠ, অনেকটা একই উপায়ে কম্পিউটারের নানা প্রয়োজনীয় অংশকে নিজের মধ্যে ধারণ করে মাদারবোর্ড৷ অবশ্য নামেই প্রকাশিত হয় কম্পিউটারের এই অন্যতম প্রধান অংশের পরিচয় অর্থাত্‍ কর্মব্যাপ্তি৷ মাদারবোর্ডের মাধ্যমেই অন্যান্য যন্ত্রাংশগুলো একে অপরের সাথে যুক্ত হয় এবং তথ্য আদান প্রদান করে৷ এরপরেই যে অংশটির নাম আসে তা হলো প্রসেসর৷ এক কম্পিউটারের মস্তিষ্ক বলা চলে, যা সকল কার্যসম্পাদন করে৷ সাথে সহযোগী হিসেবে প্রাথমিক তথ্য ধারণ করে র‌্যানডম অ্যাকসেস মেমোরি বা র‌্যাম৷ কম্পিউটারের জটিল কার্যপ্রক্রিয়ার কিছুটা সহজ বিবরণ দিতে মূলত মাদারবোর্ড, প্রসেসসর ও র‌্যামের কার্যপ্রণালীর আদ্যোপান্ত নিয়েই এবারের প্রচ্ছদ প্রতিবেদন৷

যেভাবে কাজ করে মাদারবোর্ড
আপনি যদি কম্পিউটারের কেসিং খুলে ফেলেন, তাহলে দেখতে পাবেন সার্কিটবোর্ডের ন্যায় একটি অংশ যাতে সিপিইউ'র অন্যান্য উপাদান সংযুক্ত আছে এটিই মাদারবোর্ড নামে পরিচিত৷ একটি মাদারবোর্ড আপনার কম্পিউটারের সকল পার্টস-এর পাওয়ার গ্রহণ এবং একটি সাথে আরেকটির যোগাযোগ স্থাপন করে৷ গত ২০ বছর যাবত মাদারবোর্ড আবিষ্কারের পর পিসি'র মূল অংশ হিসেবে চিহ্নিত হয়ে আসছে৷ প্রথম তৈরিকৃত মাদারবোর্ডে কিছু সংখ্যক পার্টস ছিল৷ প্রসেসর এবং কার্ড টের সমন্বয়ে প্রথম আইবিএম পিসি'র মাদারবোর্ড তৈরি করা হয়৷ ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো ফ্লপি ড্রাইভ কন্ট্রোলার এবং টে মেমোরি লাগিয়ে ব্যবহার করতে পারতেন৷ বর্তমানে মাদারবোর্ডের অবস্থান এমন এক জায়গায় পৌঁছে গেছে যে মাদারবোর্ডের সাথে নানারকম বিল্ট ইন ফিচার সংযুক্ত থাকছে৷

কম্পিউটারের নানামুখী ব্যবহারে মাদারবোর্ড কিভাবে কাজ করে৷ চলুন তা জেনে নেয়া যাক-

ফর্ম ফ্যাক্টর
একটি মাদারবোর্ড কার্যতই অচল যদি না এটিকে কম্পিউটারের সাহায্যে অপারেট করা হয়৷ মাদারবোর্ডের প্রধান কাজ হলো কম্পিউটারের মাইক্রোপ্রসেসর চিপকে ধরণ করা এবং অন্যান্য অংশের সাথে সংযোগ ঘটানো৷ কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম রান অথবা এর পারফরম্যান্স বৃদ্ধি পাওয়া মাদারবোর্ডের একটি অংশ, যা প্লাগের মাধ্যমে এর ভায়া হিসেবে স্লট অথবা পোর্টের সাহায্যে করে থাকে৷
একটি মাদারবোর্ডের আকার আকৃতি এবং লেআউটকেই বলা হয় ফর্ম ফ্যাক্টর৷ ফর্ম ফ্যাক্টর কম্পিউটার কেসের আকার আকৃতি এবং নিজস্ব উপাদানকেও প্রভাবিত করে৷ কিছু নির্দিষ্ট ফর্ম ফ্যাক্টর আছে যার সবকিছুই স্ট্যান্ডার্ড কেসে ফিট করতে পারে৷ ফর্ম ফ্যাক্টরের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড জিনিস আছে যা মাদারবোর্ডে অ্যাপ্লাই করা হয়৷ কিছু স্ট্যান্ডার্ড অন্য মাদারবোর্ডেও পাওয়া যায় যেমন-
* কী ধরনের প্রসেসর মাদারবোর্ডে ব্যবহার করতে হবে তা প্রসেসরের জন্য তৈরিকৃত সকেট দেখেই বোঝা যাবে৷
* নর্থ ব্রিজ ও সাউথ ব্রিজ নামে দুটি পার্ট তৈরি করা হয় যা মাদারবোর্ডের চিপসেট লজিক সিস্টেমের একটি অংশ হিসেবে কাজ করে৷
* বায়োস কম্পিউটারের বেশিরভাগ বেসিক ফাংশনকে নিয়ন্ত্রণ করে এবং প্রত্যেকবার কম্পিউটার স্টার্ট নেওয়ার সময় এটি সেলফ টেস্ট করে৷ কিছু সিস্টেমের ডুয়াল বায়োস থাকে যা ব্যাকআপ ধরে রাখে যদি এর সিস্টেম ফেল অথবা আপডেটিং-এর সময় এরর দেখায়৷
* রিয়েল টাইম ক্লক চিপ ব্যাটারী দ্বারা পরিচালিত বলে বেসিক সেটিংস এবং সিস্টেম টাইম রক্ষণাক্ষেণ করে৷

স্লট এবং পোর্ট দ্বারা তৈরিকৃত মাদারবোর্ডে থাকে:
* পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট (পিসিআই)- ভিডিও, সাউন্ড এবং ভিডিও ক্যাপচার কার্ড এমনকি নেটওয়ার্ক কার্ডের জন্যও সংযোগ দেখা থাকে৷
* এক্সেলেরেটেড গ্রাফিক্স পোর্ট (এজিপি)- শুধুমাত্র ভিডিও কার্ডের জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়৷
* ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেক্ট্রনিক্স (আইডিই)- শুধুমাত্র হার্ডড্রাইভ ও সিডি/ডিভিডি রমের জন্য এই ইন্টারফেসটি ব্যবহার করা হয়৷
* ইউনিভার্সেল সিরিয়াল বাস (ইউএসবি) অথবা ফায়ার ওয়্যার- অতিরিক্ত মেমোরি যা বহনযোগ্য একরম অনেক ধরনের পেরিফেরাল এর জন্য এই ইন্টারফেসটি ব্যবহার করা হয়৷ বর্তমানে কম্পিউটারের অনেক যন্ত্রাংশ-অনুষঙ্গই ইউএসবি পোর্টের মাধ্যমে সংযুক্ত হয়৷
* মেমোরি স্লট- এই স্লটে মেমোরি লাগানো হয়৷

মাদারবোর্ডে নতুন প্রযুক্তি :

* রিডান্ড্যান্ট অ্যারে অব ইনডিপেনডেন্ট ডিস্কস (আরএআইডি) অনেকগুলো কন্ট্রোলার ড্রাইভকে একটি ড্রাইভ হিসেবে কম্পিউটার ব্যবহার করতে পারে৷
* পিসিআই এক্সপ্রেস একটি নতুন প্রোটোকল যা বাসের চাইতে নেটওয়ার্ক হিসেভে বাল কাজ করে৷ এটি অন্যান্য প্রয়োজনীয় পোর্টকে বাতিল করতে পারে এমনকি এজিপি পোর্টকেও৷
* মাদারবোর্ডে অন-বোর্ড সাউন্ড, নেটওয়ার্কিং, ভিডিও এবং অন্যান্য পেরিফেরাল সাপোর্ট থাকে৷

সকেট এবং প্রসেসর
অনেকেই মনে করেন কম্পিউটারের স্পিড এবং পারফরম্যান্স প্রসেসরের উপর নির্ভর করে৷ কেবল দ্রুত গতিসম্পন্ন প্রসেসরই দ্রুতগতির কম্পিউটার হতে পারে৷ প্রথম এরকম সিস্টেমকে পিন গার্ড অ্যারে (পিজিএ) বলা হতো৷ এ ধরনের পিনগুলো একটি সকেট লে আউটের সঙ্গে ফিট করা হতো যা সকেট-৭ নামে পরিচিত৷ এর অর্থ হলো যেকোনো প্রসেসর যেকোনো মাদারবোর্ডে ফিট হয়ে যেত৷ তবে বর্তমানে প্রসেসর প্রস্তুতকারীরা যেমন- ইন্টেল ও এএমডি বিভিন্ন ধরনের পিজিএ ব্যবহার করে থাকে যা সকেট-৭ এ ফিট করে না৷ এখন মাইক্রো প্রসেসরের অনেক উন্নতি সাধিত হয়েছে যার দরুণ অনেকগুলো পিনের প্রয়োজন হয়ে পড়ছে৷ একারণে চিপের পাওয়ার বেড়ে গেছে৷ বর্তমানে পিজিএ-এর পিনের নামের সাহায্যে সিপিইউ অ্যারেঞ্জ করা হয়৷ সাধারণত ব্যবহৃত সকেটের নামগুলো হলো-
* সকেট ৪৭৮ - যা পুরনো পেন্টিয়াম ও সেলেরন প্রসেসরের জন্য ব্যবহৃত হতো৷
* সকেট ৭৫৪-এএমডি সেলেরন এবং কিছু এএমডি এ্যাথলন প্রসেসরের জন্য৷
* সকেট ৯৩৯-নতুন এবং দ্রুতগতিসম্পন্ন এএমডি এ্যাথলন প্রসেসরের জন্য৷
* সকেট এএম২-সর্বশেষ নতুন এএমডি এ্যাথলন প্রসেসরের জন্য৷

সর্বশেষ নতুন ইন্টেল প্রসেসরে কোন পিজিএ নেই৷ এখানে এলজিএ আছে এবং এটি সকেট 'টি'-এ ব্যবহার করা হয়৷ এলজিএ হলো ল্যান্ড গ্রিড অ্যারে৷ একটি এলজিএ পিজিএ থেকে আলাদা শুধুমাত্র সকেটের পিনের কারণে প্রসেসরের এর জন্য নয়৷
যদি কেউ নির্দিষ্ট কোন প্রসেসর-এর জন্য মাদারবোর্ড সিলেক্ট করেন তাহলে প্রসেসর বেসড মাদারবোর্ড নেয়ার চেষ্টা করবেন৷ উদাহরণস্বরূপ যদি আপনি ইন্টেল অথবা এএমডি'র তৈরিকৃত নতুন কোন মাল্টি কোর চিপস ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঐ চিপের জন্য নির্দিষ্ট এবং সঠিক সকেটের মাদারবোর্ড নির্বাচন করতে হবে৷ সাধারণত প্রসেসর সকেটে ফিট হবে না যদি না তাদের পিজিএ ম্যাচ করে৷

চিপসেট
চিপসেটের মাধ্যমে সিপিইউ এবং মাদারবোর্ড অন্যান্য অংশের সাথে যোগাযোগ স্থাপন রাখে৷ চিপসেট এক ধরনের 'গ্লু' যা মাইক্রোপ্রসেসরে যুক্ত থাকে৷ মাদারবোর্ড-এর দুটি অংশ আছে যার একটির নাম নর্থ ব্রিজ এবং অপরটির নাম সাউথ ব্রিজ৷ নর্থ ব্রিজটি ফ্রন্ট সাইড বাস (এফএসবি)'কে ভায়া হিসেবে ধরে প্রসেসরের সঙ্গে সরাসরি যুক্ত৷ নর্থব্রিজের সাহায্যে মেমোরি কন্ট্রোলারকে লোকেটেড করা হয় যা প্রসেসর'কে মেমোরিতে যাওয়ার জন্য দ্রুত অ্যাকসেস দেয়৷ এটি আরো যুক্ত থাকে এজিপি বা পিসিআই এক্সপ্রেসের সাথে৷

সাউথব্রিজটি নর্থব্রিজের তুলনায় একটু ধীরগতি সম্পন্ন৷ প্রসেসর থেকে সমস্ত ইনফরমেশন প্রথমে সাউথব্রিজে পৌঁছে তারপর নর্থব্রিজের মধ্যে দিয়ে প্রবাহিত হয়৷ অন্যান্য বাসগুলো সাউথ ব্রিজে যুক্ত থাকে যেমন পিসিআই বাস, ইউএসবি পোর্ট এবং আইডিই বা সাটা হার্ডডিস্ক৷
চিপসেট মাদারবোর্ডের একটি ইন্টিগ্রেটেড অংশ আর এ কারণেই এটিকে রিমুভ বা আপগ্রেড করা যায় না৷ এর অর্থ শুধুমাত্র প্রসেসর-এর জন্য মাদারবোর্ডের সকেট ফিট থাকলেই চলবে না একইসাথে মাদারবোর্ডের চিপসেট প্রসেসরের সাথে সমানভাবে কাজ করতে হবে৷

বাস স্পিড
বাস হলো সাধারণ একটি সার্কিট যা মাদারবোর্ডের মধ্যে একটি অংশের সাথে অন্যটির সংযোগ ঘটায়৷ বাস একই সাথে অনেক ডাটা হ্যান্ডল করতে পারে৷ বাসের স্পিড মেগাহার্জের সাহায্যে পরিমাপ করা হয়৷ এর অর্থ কতগুলো ডাটা একই সাথে বাসের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে৷
স্বাভাবিকভাবে বাস স্পিড বলতে ফ্রন্ট সাইড বাস (এফএসবি)'র স্পিডকেই বোঝায় যা নর্থব্রিজের সাথে সিপিইউ সংযুক্ত৷ এফএসবি-এর স্পিড রেঞ্জ ৬৬ মেগাহার্জ থেকে ৮০০ মেগাহার্জ পর্যন্ত হতে পারে৷ এফএসবি'র স্পিড কম্পিউটারের পারফরম্যান্সকেও প্রভাবিত করতে পারে৷
এখানে মাদারবোর্ডের আরো কিছু বাস'এর ধারণা দেওয়া হলো-
* ব্যাক সাইড বাস (বিএসবি) : লেভেল-২ কেস এর সাথে সিপিইউ-এর সহিত যুক্ত থাকে যা সেকেন্ডারি বা এক্সটার্নাল কেস নামে পরিচিত৷ প্রসেসর ব্যাক সাইড বাসের স্পিডের সাহায্যে স্পিড নির্ধারণ করে৷
* মেমোরি বাস : মেমোরির সাথে নর্থব্রিজের সংযোগ থাকে৷
* আইডিই বা এটিএ বাস ডিস্ক ড্রাইভের সাথে সাউথ ব্রিজের সংযোগ ঘটায়৷
* এজিপি বাস সিপিইউ এবং মেমোরির সাথে ভিডিও কার্ড সংযুক্ত করে৷ এজিপি বাসের স্পিড ৬৬ মেগাহার্জ৷
* পিসিআই বাস সাউথ ব্রিজের সাথে পিসিআই টের সঙ্গে যুক্ত থাকে৷ সিস্টেমে পিসিআই বাসের স্পিড সর্বোচ্চ ৩৩ মেগাহার্জ৷
দ্রুতগতির কম্পিউটারের বাস স্পিড দ্রততার সাথেই কোন তথ্যকে অপারেট করবে৷ কিন্তু একটি দ্রুত বাস স্পিড কাজ করতে পারে না একটি ধীরগতির প্রসেসর অথবা চিপসেটের কারণে৷

র‌্যাম

আমরা প্রসেসরের স্পিড বলতে বুঝি কম্পিউটার কত তাড়াতাড়ি কাজ সমাধান করতে পারে৷ চিপসেট এবং বাসের স্পিড কন্ট্রোল কম্পিউটারের বিভিন্ন পার্টসের সাথে যোগাযোগ রাখে৷ র‌্যামের স্পিড সরাসরি কন্ট্রোল করা হয় কারণ এটি সব ধরনের তথ্য ও ইন্সট্রাকশন কম্পিউটারকে অ্যাকসেস প্রদান করে এবং এর প্রভাব সিস্টেমের পারফরম্যাসেন্সর উপরও প্রভাব ফেলে৷
এখন সর্বত্র ডুয়াল ডাটা রেট (ডিডিআর) মেমোরি ব্যবহার হচ্ছে৷ এর অর্থ হলো মেমোরি একসাথে দ্বিগুণ আকারে প্রতি সাইকেলে ট্রান্সমিট করতে পারে যা মেমোরিকে দ্রুত হতে সাহায্য করে৷ অনেক মাদারবোর্ডেই মেমোরি রাখার স্থান রাখা হয় পর্যাপ্ত পরিমাণে এবং এগুলো নর্থব্রিজের সাথে সংযুক্ত থাকে যা ডুয়াল বাসের পরিবর্তে সিঙ্গেল বাসের সাথে ভায়া হিসেবে কাজ করে৷
একটি মাদারবোর্ডের মেমোরি ট দেখলেই বোঝা যায় এখানে কেমন এবং কি ধরনের মেমোরি সাপোর্ট করবে৷ যেমন কম্পিউটারের অন্যান্য উপাদান অথবা ট বা প্লাগ-এর মেমোরি পিনের ভায়া হিসেবে কাজ করে৷ মেমোরি মডিউল মাদারবোর্ডে রক্ষিত টের পিনের সঠিক নাম্বারে ফিট করতে হবে তা না হলে মেমোরি ফিট হবে না৷ প্রথমে শুধুমাত্র মাদারবোর্ডে প্রসেসর রাখা হতো এবং অন্যান্য কার্ডগুলো প্লাগ আকারে লাগাতে হতো মাদারবোর্ডে৷ এখন মাদারবোর্ডে অনেক ধরনের অনবোর্ড এক্সসেরিজ রাখা হয়েছে যেমন- ল্যান সাপোর্ট, ভিডিও, সাউন্ড সাপোর্ট এবং আরএআইডি কন্ট্রোলার সুবিধা৷
অনেক ব্যবহারকারী ভিডিও এবং সাউন্ড সাপোর্ট হিসেবে বিল্টইন ফিচার চায় যা তাদেরকে আকর্ষণ করে৷ অনেক গেমারের জন্য অনেক হাই-ইনটেনসিটি গ্রাফিক্স অথবা কম্পিউটার অ্যাইডেড ডিজাইন (কাড) প্রয়োজন৷ কিন্তু আলাদা ভিডিও কার্ড তাদের জন্য অনেক ভাল পারফরম্যান্স দিতে পারে৷

মাইক্রোপ্রসেসর
মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যেতে পারে অনায়াসেই৷ একজন মানুষের চিন্তা-ভাবনা থেকে শুরু করে অন্যান্য সব কর্মকান্ডই নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের মাধ্যমে৷ ঠিক একইভাবে কম্পিউটার নামক বস্তুটির সব কার্যাবলী নিয়ন্ত্রণ করে প্রসেসর৷ একটা সময় প্রসেসর আকার-আকৃতি ছিলো অনেক বড়৷ ক্রমেই তা ছোট হয়ে আজ তা দাঁড়িয়েছে মাইক্রোপ্রসেসরের স্থানে৷
মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের সিপিউ-ও বলা হয়ে থাকে৷ একটি মাইক্রোচিপের মাধ্যমেই মূলত প্রসেসর গঠিত হয়৷ প্রথমবারের মতো মাইক্রোপ্রসেসর তৈরি করা হয় ১৯৭১ সালে, যা হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইন্টেল তৈরি করেছিলো৷ এর নাম ছিলো ইন্টেল ৪০০৪৷ ৪বিটের এই মাইক্রোপ্রসেসরটি যোগ এবং গুন করতে পারতো৷ এই প্রসেসরটির আগে কম্পিউটার তৈরি করা হতো আলাদা ট্রানসিস্টরের মাধ্যমে৷ ইন্টেল ৪০০৪ প্রথমবারের মতো ব্যবহৃত হয় প্রথম পোর্টেবল ইলেকট্রনিক ক্যালকুলেটরে৷ কালের বিবর্তনে তা রূপ নেয় কম্পিউটারে৷ ইন্টেলের মাইক্রোপ্রসেসর প্রথমবারের মতো একটি হোম কম্পিউটার তৈরিতে ব্যবহৃত হয় ১৯৭৪ সালে৷ ৮বিটের এই প্রসেসরের নাম ছিলো ইন্টেল ৮০৮০৷ তবে আইটি দুনিয়ায় ইন্টেল ৮০৮৮ প্রসেসরটি ব্যপক সাড়া ফেলে৷ এরপর থেকেই মূলত প্রসেসরের বিবর্তন শুরু হয়৷ ইন্টেল ৮০৮৮ থেকে শুরু করে ৮০২৮৬, ৮০৩৮৬, ৮০৪৮৬, পেন্টিয়াম, পেন্টিয়াম ২, পেন্টিয়াম ৩, পেন্টিয়াম ৪, ডুয়াল কোর, কোর টু ডুয়ো, কোয়াড কোর, কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং বর্তমানে সর্বশেষ সংযোজন কোর আই সেভেন, এই হলো ইন্টেল প্রসেসরের বিবর্তনধারা৷ এর প্রায় সবগুলোই ইন্টেল ৮০৮৮ এর উপর ভিত্তি করে তৈরি৷ তবে পরবর্তী সংস্করণগুলো একই কোড কয়েক হাজার গুণ দ্রুত এক্সিকিউট করতে পারে৷

চিপ
মাইক্রোপ্রসেসরের মূল হলো চিপ৷ এক ইন্টিগ্রেটেড সার্কিটও বলা হয়ে থাকে৷ ছোট, পাতলা, সূ সিলিকন পাতের ওপর অসংখ্য ট্রানসিস্টরের সমন্বয়ে চিপ তৈরি হয়৷ এক ইঞ্চি বাই এক ইঞ্চি বর্গ েত্রের একটি চিপে এক কোটিরও বেশি ট্রাইসস্টর ব্যবহৃত হয়৷ একটি প্রসেসর কত দ্রুত কাজ করবে তা এই ট্রানসিস্টরের সংখ্যার ওপর নির্ভর করে৷

যুক্তি ও কর্ম

মাইক্রোপ্রসেসর মূলত লজিক বা যুক্তি বা নিরেট গাণিতিক উপায়ে কাজ করে৷ এক অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ বলা হয়ে থাকে৷ প্রসেসরকে কোনো কমান্ড দিলে তা মূলত তিনটি কাজ করে৷
* অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ ব্যবহারের মাধ্যমে মাইক্রোপ্রসেসর যোগ, গুন, বিয়োগ, ভাগ ইত্যাদি গাণিতিক হিসাব সম্পাদন করে৷ আধুনিক প্রসেসরগুলো আরো অনেক বড় বড় গাণিতিক সমস্যান সমাধান করতে পারে৷
* মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কোনো মেমোরি থেকে অন্য মেমোরিতে তথ্য আদান-প্রদান করে৷
* কোনো একটি কমান্ড পূর্ন সমাধানের পর নতুন কমান্ড সমাধান করার সিদ্ধান্ত নিতে পারে, এবং সেই অনুযায়ী কাজ শুরু করে৷
মাইক্রোপ্রসেসরের যাবতীয় জটিল কাজ মূলত এই তিনটি কাজেরই কোনো না কোনো অংশে পড়ে৷ একটি সাধারণ মাইক্রোপ্রসেসরের কর্মপদ্ধতি অনেকটা এইরকম-
* অ্যাড্রেস বাস (৮, ১৬, ৩২ অথবা ৬৪বিট) মেমোরিতে তথ্য প্রেরণ করে৷
* ডাটা বাস মেমোরিতে তথ্য প্রেরণ করে এবং মেমোরি থেকে গ্রহণ করে৷
* রিড এবং রাইট লাইন যথাক্রমে তথ্য ধারণ এবং প্রেরণস্থান নির্দেশ করে৷
* ক্লক লাইন এর গতি পর্যবে ণ করে৷
* রিসেট লাইন একটি টাস্ক শেষ করে নতুন টাস্ক শুরু করে৷

একটি ৮ বিটের অ্যাড্রেস ও ডাটা বাসের কাযপ্রণালী নিম্নরূপ-
* রেজিস্টার এ, বি এবং সি তথ্যের গতিপথ নির্ধারণ করে৷
* অ্যড্রেস ল্যাচ রেজিস্টার এ, বি ও সি-এর মতোই কাজ করে৷
* প্রোগ্রাম কাউন্টার কোনো টাস্ক শুরু শেষ নির্ধারণ করে৷
* অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক হিসাব সম্পাদন করে৷
* এএলইউ একসাথে মাত্র দুটি সংখ্যা তুলনা করতে পারে যে দুটি সমান অথবা আলাদা৷ কিন্তু এএলইউ-এর তুলনাগুলোকে সংরক্ষণ করে টেস্ট রেজিস্টার৷ এর ধারণকৃত তথ্যের মাধ্যমেই চূড়ান্ত সমাধান প্রদান করা হয়৷
* থ্রি স্টেটগুলো মূলত পুরো হিসাবকে বাইনারি রূপে ডেকোড-এনকোড করে৷ এই অংশটিই ইনপুট নেয় বাইনারি সংখ্যার মাধ্যমে এবং হিসাবের পর তা আউটপুটও দেয় বাইনারি সংখ্যার মাধ্যমে৷ বাইনারি সংখ্যায় কেবল দুটি অংক থাকে, ১ এবং ০৷ কম্পিউটারের অন্যান্য অংশ বাইনারি সংখ্যাতেই তথ্য আদ্ন প্রদান করে৷ আর এই যোগাযোগ করে 'থ্রি স্টেট'৷ ইন্সট্রাকশন রেজিস্টার ও ইন্সট্রাকশন ডেকোডার অন্যান্য অংশেন নিয়ন্ত্রণ রাখে৷

ইন্সট্রাক ডেকোডার যেভাবে কন্ট্রোল লাইন হিসেবে কাজ করে-
* ডাটা বাস থেকে ভ্যালু গ্রহণ করতে রেজিস্টার এ এবং বি'কে নির্দেশ দেয়৷
* এএলইউ থেকে টাস্ক সম্পাদন শেষে আউটপুট নিতে রেজিস্টার সি কে নির্দেশ দেয়৷
* ডাটা বাস থেকে ভ্যালু নিতে অ্যাড্রেস রেজিস্টার ও ইন্সট্রাকশন রেজিস্টারকে নির্দেশ দেয়৷
* ইনক্রিমেন্টের জন্য প্রোগ্রাম কাউন্টারকে নির্দেশ দেয়৷
* রিসেটের জন্য প্রোগ্রাম কাউন্টারকে নির্দেশ দেয়৷
* ছয়টি 'থ্রি স্টেট' এর যেকোনো একটিকে সক্রিয় করে৷
* এএলইউ'কে কি টাস্ক করতে হবে তা জানায়৷
* রিড ও রাইট লাইনকে সক্রিয় করে৷

মাইক্রোপ্রসেসরের মেমোরি
মাইক্রোপ্রসেসরের অ্যড্রেস বাস, ডাটা বাস, রিড লাইন ও রাইট লাইন সাধারণত র‌্যাম ও রম এর সাথে যুক্ত হয়৷ ৮বিট অ্যাড্রেস বাস ও ৮বিট ডাটা বাস এর একটি প্রসেসর একক সময়ে ৬৪ বাইট মেমোরি অ্যাড্রেস ও ৮ বিট মেমোরি লিখতে পারে৷ রাম হলো রিড অনলি মেমোরি৷ এটি নির্দিষ্ট পরিমাণ প্রিসেট মেমোরি৷ অ্যড্রেস বাস রমকে নির্দেশ দেয় কোন কোন বিটগুলো ডাটা বাস এ স্থানান্তর করতে হবে৷ রিড লাইন যখন স্টেট পরিবর্তন করে তখন রম চিপ সেই বিটগুলোকে ডাটা বাস এ প্রেরণ করে৷ অন্যদিকে র‌্যাম হলো র‌্যানডম অ্যাকসেস মেমোরি৷ এটা বাইটের মাধ্যমে তথ্য ধারণ করে৷ রিড লাইন ও রাইট লাইনের সংকেতে ওপর প্রসেসর এখান থেকে ডাটা আদান ও প্রদান করে৷ র‌্যাম ছাড়া একটি সিম্পল কম্পিউটার তৈরি করা সম্ভব৷ কিন্তু রম ছাড়া কোনো ধরণের কম্পিউটারই তৈরি সম্ভব নয়৷ এটি মেশিন বন্ধ থাকা অবস্থাতেও তথ্য ধারণ করে নিজস্ব পাওয়ার অর্থাত্‍ ব্যাটারির মাধ্যমে৷ পিসিতে রমকে বলা হয় বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম৷ মাইক্রোপ্রসেসর পাওয়ার পাওয়া মাত্রই বায়োস রম এর তথ্যসমূহ নিয়ে কাজ করতে থাকে৷ যেমন মেশিনটিতে কী ধরণের হার্ডওয়্যার ইনস্টল করা আছে ইত্যাদি৷ বায়োসই হার্ড ডিস্কের বুট সেক্টরে প্রবেশ করে, সেখান থেকে তথ্য নিয়ে র‌্যামে স্থানান্তর করে৷ র‌্যাম থেকে তথ্য নিয়ে মাইক্রোপ্রসেসর সিস্টেম বুট করে৷ এরপর র‌্যাম থেকেই তথ্য নিয়ে নিয়ে প্রসেসর কাজ করে৷

মাইক্রোপ্রসেসরের গতি ও ধারা

একটি মাইক্রোপ্রসেসরের গতি ও পারফর্মেন্স নির্ভর করে এতে অবস্থিত ট্রানসিস্টারের ওপর৷ ৮০৮৮ প্রসেসরটি একটি ইনস্ট্রকশন এক্সিকিউট করতে ১৫ ক্লক সাইকেল সময় নিতো৷ আবার এই প্রসেসরটি একটি ১৬বিট গুন করতে ৮০ক্লক সাইকেল সময় নিতো৷ পরবর্তীতে মাল্টিপ্লাইয়ার ডিজাইনের মাধ্যমে অধিক ট্রানসিস্টর ব্যবহার করে এর গতি বৃদ্ধি করা হয়৷ পাইপলাইনিং এর ফলে ইন্সট্রাকশন ওভারল্যাপ করা সম্ভব হয়৷ এতে পাঁচটি ইন্সট্রাকশন একইসাথে করা সম্ভব হয়, যখন প্রতিটি ইন্সট্রাকশনে লাগতো ৫ ক্লক সাইকেল৷ আরো পরে মল্টিপল ইন্সট্রাকশন ডেকোডারের প্রবর্তন ঘটে, যার মাধ্যমে প্রতি ক্লক সাইকেলে একের অধিক ইন্সট্রাকশন এক্সিকিউট কর সম্ভব হয়৷
সূত্র: ই-বিজ

Saturday, March 27, 2010

কমপিউটারে ইন্টারনেট সংযোগ

তথ্যপ্রযুক্তিতে কমপিউটারের ব্যবহার অপরিসীম৷ আর এই তথ্যপ্রযুক্তির সাথে খাপ খেয়ে চলার জন্য ইন্টারনেট ব্যবহার করা অত্যন্ত জরুরি৷ ইন্টারনেট অনেকেই ব্যবহার করেন কিন্তু খুব কম লোকই আছেন যারা ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় ধারণা রাখেন৷ তাছাড়া কমপিউটারে অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ করলে আগের ইন্টারনেট কনফিগারেশন যে সেই অবস্থায় থাকেনা সেসম্পের্কেও ধারণা রাখেন না৷ সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা যাদের কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে থাকি তাদের শরণাপন্ন হতে হয়৷ অথচ সামান্য কিছু ব্যাপার জানা থাকলে আমরা সহজেই কমপিউটারে ইন্টারনেট সংযোগ পেতে পারি অথবা আগের কনফিগারেশনে ফিরে যেতে পারি৷ যারা আগে থেকে ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু ইন্টারনেট কনফিগারেশন সেটআপ করতে পারেননি অথবা নতুন করে ইন্টারনেট কানেকশন নিতে চান তারা এই লেখাটি পড়ে উপকৃত হবেন৷

যারা ব্রডব্যান্ড কানেকশন নিতে চান তাদের যা যা লাগবে : ০১. কমপিউটার, ০২. ল্যানকার্ড, ০৩. ইন্টারনেট সংযোগ ও ০৪. ইন্টারনেট সংযোগ প্রদানকারী কর্তৃক প্রাপ্ত আইপি অ্যাড্রেস৷

ল্যানকার্ড ও ড্রাইভার সেটআপ

যারা নতুন ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন, তাদেরকে একটি ল্যানকার্ড কমপিউটারের মাদারবোর্ডে লাগাতে হবে৷ যাদের কমপিউটারে আগে থেকে বিল্ট-ইন ল্যানকার্ড থাকবে তাদের আলাদা কোনো ল্যানকার্ড লাগানোর প্রয়োজন নেই৷ ল্যানকার্ড লাগানোর জন্য প্রথমে কেসিংয়ের ঢাকনাটি খুলুন৷ মাদারবোর্ডের এজিপি কার্ডের পাশে ল্যানকার্ডের যে ট আছে সেখানে ল্যানকার্ডটি বসিয়ে স্ক্রু দিয়ে আটকে দিন৷ ল্যানকার্ড ঠিকমতো বসানো হয়ে গেলে কেসিংয়ের ঢাকনাটি আগের মতো করে লাগিয়ে দিন৷ এখন ড্রাইভার সেটআপ করতে হবে৷ ড্রাইভার সেটআপ করার জন্য প্রথমে ল্যানকার্ডের সাথে দেয়া ফ্লপি ডিস্কটি ফ্লপি ড্রাইভে প্রবেশ করাতে হবে৷

উইন্ডোজ ২০০০-এ ড্রাইভার সেটআপ

উইন্ডোজ ২০০০-এর ক্ষেত্রে স্টার্টে ক্লিক করে সেটিংসের মাধ্যমে কন্ট্রোল প্যানেলে যান৷ অ্যাড/রিমুভ হার্ডওয়্যারে ডবল ক্লিক করে নেক্সট নেক্সট করে নিউ হার্ডওয়্যার সার্চ করুন৷ চুজে নিউ হার্ডওয়্যার থেকে ল্যানকার্ডটি সিলেক্ট করে নেক্সটে, ক্লিক করে ড্রাইভারের পাথটি চিনিয়ে দিয়ে নেক্সট নেক্সট করে প্রসিডিউরটি শেষ করুন৷

উইন্ডোজ এক্সপিতে- ড্রাইভার সেটআপ

উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে প্রথমে স্টার্ট থেকে সেটিংসের মাধ্যমে কন্ট্রোল প্যানেলে যান৷ কন্ট্রোল প্যানেলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট কানেকশনে ডবল ক্লিক করুন৷ নেটওয়ার্ক সেটআপ উইজার্ডে ক্লিক করে নেক্সট, নেক্সট করে কম্পোনেন্টস লিস্টে যেতে হবে৷ এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক সিলেক্ট করে নেক্সট নেক্সট করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷ এই প্রসিডিউরটি অন্যভাবেও করা যাবে৷ মাই নেটওয়ার্ক প্লেসেস-এ রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান৷ যে উইন্ডো ওপেন হবে ওখান থেকে সেটআপে হোম অর স্মল অফিস নেটওয়ার্ক সিলেক্ট করে নেক্সট, নেক্সট করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷ প্রসিডিউরটি সম্পন্ন করার সময় ড্রাইভারের লোকেশন চাইলে লোকেশনটি দেখিয়ে দিন৷

ল্যানকার্ডটি সেটআপ হয়ে গেলে এখন আমাদেরকে আইপি অ্যাড্রেস বসাতে হবে৷

আইপি অ্যাড্রেস কনফিগারেশন

আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রটোকলের সংক্ষিপ্ত রূপ৷ আইপি অ্যাড্রেস কনফিগারেশন করার জন্য প্রথমে যা লাগবে তাহলো আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে৷ আর এসব পাওয়া যাবে ইন্টারনেট কানেকশন প্রোভাইডারদের কাছ থেকে৷ আর যারা পুরনো ইউজার তারা ইন্টারনেট কানেকশন প্রোভাইডারের কাছ থেকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে জেনে নিতে পারেন অথবা প্রথমবার কানেকশন নেয়ার সময় লিখে রাখতে পারেন৷



যাদের কাছে ইন্টারনেট কানেকশনের আইপি অ্যাড্রেসগুলো আছে তারা নিচের পদ্ধতিতে আইপি অ্যাড্রেস সেটআপ করুন৷ ডেস্কটপের মাই নেটওয়ার্ক প্লেসেস-এ রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান৷ এখানে লোকাল এরিয়া কানেকশন নামের একটি আইকন পাবেন৷ এই আইকনের ওপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান৷ জেনারেল ট্যাবে কম্পোনেন্টস চেকড আর ইউজড বাই দিস কানেকশন অপশন হতে ইন্টারনেট প্রটোকল (টিসিপি/আইপি)-এর বাম পাশে টিক দিয়ে অপশনটি সিলেক্ট করুন৷ এখন এই অপশনটিকে সিলেক্ট করে প্রোপার্টিজে ক্লিক করুন৷

এখন একটি উইন্ডো ওপেন হবে৷ এখানে অবটেইন এন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করা থাকবে৷ আইপি অ্যাড্রেসগুলো বসানোর জন্য ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসে ক্লিক করে এই অপশনটি সিলেক্ট করুন৷ আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ের খালি ঘরে আপনাকে দেয়া আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়েগুলো বসিয়ে ওকেতে ক্লিক করুন৷ আইএসপি অথবা যারা ইন্টারনেট কানেকশন দেবে তারা যদি ডিএনএস নম্বর দিয়ে থাকে তবে তা প্রিফারড ডিএনএস সার্ভারে বসান৷ আর যদি না দিয়ে থাকে, তাহলে ডিএনএস অপশনটি খালি রেখে ওকেতে ক্লিক করুন৷ জেনারেল ট্যাবের শো আইকন ইন টাস্কবার হয়েন কানেকটেডে ক্লিক করে অপশনটি সিলেক্ট করুন৷ এবার ওকেতে ক্লিক করে প্রসিডিউরটি সম্পন্ন করুন৷ আপনার মনিটরের টাস্কবারে একটি মনিটরের আইকন দেখা যাবে৷ এখন ইন্টারনেটের ক্যাবলটি RJ45 কানেক্টর দিয়ে ল্যানকার্ডে সংযুক্ত করুন৷
আইপি অ্যাড্রেস যদি ঠিকমতো বসানো হয়ে থাকে তা পরীক্ষা করতে অথবা পুরনো ব্যবহারকারীরা নিচের পদ্ধতির মাধ্যমে আইপি

অ্যাড্রেস জেনে নিতে পারেন

যাদের কমপিউটারে ইন্টারনেট কানেকশন আছে তারা নিচের পদ্ধতিতে কমপিউটার হতে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়েগুলো জেনে নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন৷ যদি কখনো অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ দিতে হয়, তাহলে প্রথমে আইপি অ্যাড্রেসগুলো লিখে নিন৷

আইপি অ্যাড্রেস জানতে স্টার্ট>রান>সিএমডি টাইপ করে এন্টার দিন৷ তাহলে কমান্ড প্রম্পট ওপেন হবে৷ যাদের কমপিউটারে উইন্ডোজ এক্সপি রয়েছে তাদেরকে স্টার্ট>রান>কমান্ড টাইপ করে এন্টার দিতে হবে৷ এন্টার দেয়ার পর যে কমান্ড প্রম্পট ওপেন হবে ওখানে ipconfig/all টাইপ করে এন্টার দিন৷ এখান থেকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে জেনে নিতে পারবেন৷ এই আইপি অ্যাড্রেসগুলো লিখে রাখুন, যা পরে আপনার দরকার হবে৷

ইন্টারনেট ব্যবহার

সবকিছু ঠিকমতো কনফিগার করা হয়ে থাকলে আপনার কমপিউটারের টাস্কবারে ইন্টারনেট কানেকশনের আইকনটি ক্লিক করতে থাকবে৷ এখন ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে আপনার কাঙিক্ষত ওয়েব অ্যাড্রেস ব্রাউজ করুন৷

স্থায়ী স্বয়ংক্রিয় আপডেট সেটআপ



হার্ডওয়্যার চেক, ডাটা ব্যাকআপ, প্রোগ্রাম আপডেট, কমপিউটারের পরিচর্যা ইত্যাদি কাজ আমাদের নিয়মিতভাবে করতে হয় যাতে আকস্মিকভাবে কমপিউটারের কর্মশক্তি হারিয়ে না যায় এবং যখন-তখন বন্ধ না হয়ে যায়। তবে এ ধরনের রুটিনমাফিক কমপিউটারের পরিচর্যার জন্য যথেষ্ট সময় যেমন নষ্ট হয়, তেমনি অনেকক্ষেত্রে বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের কাজগুলো যাতে স্বয়ংক্রিয়ভাবে কমপিউটার ব্যাকগ্রাউন্ডে নিজে নিজে করতে পারেন তার জন্য সিস্টেমের কাজগুলো যথাযথভাবে অর্জন করতে হবে।

উইন্ডোজ কিভাবে নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে এবং এর প্রোগ্রামগুলো কিভাবে সুসজ্জিত করতে হবে, তা ব্যবহারকারীর উদ্দেশে পর্যায়ক্রমে তুলে ধরা হলো-

স্থায়ীভাবে স্বয়ংক্রিয় আপডেট সেটআপ করা

সিস্টেমকে এমনভাবে সেটআপ করুন যাতে সিস্টেম নিজেই নিজেকে পরীক্ষা করতে, লুপহোলকে সিল করতে এবং আটডটেড প্রোগ্রাম খুঁজে পায়। যদি আপনি সিস্টেমকে যথাযথভাবে সেট করতে পারেন, তাহলে উইন্ডোজ হয়ে উঠবে সর্বজ্ঞানী ডাক্তারের মতো, যা যেকোনো ধরনের বিপদকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করার সাথে তার সমাধানও করতে পারবে সিস্টেমের কোনো বিরতি ছাড়া।

সিস্টেম আপডেট :

ভাইরাস, ট্রোজান, ওয়ার্মের প্রধান লক্ষ্য উইন্ডোজ। এটি অনেকের কাছে খুবই প্রাথমিক পদক্ষেপ হিসেবে মনে হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ ব্যবহারকারীই আপডেট ফিচার বন্ধ রাখেন, বিশেষ করে যারা পাইরেটেড উইন্ডোজ কপি ব্যবহার করেন। এর ফলে স্বাভাবিকভাবে তাদের কমপিউটারের সিকিউরিটি সিস্টেম ঝুঁকির মধ্যে পড়ে। ব্যবহারকারীর সিস্টেম যদি ম্যালওয়্যারে আক্রান্ত হয় তাহলেও তার সামান্যতম আলামত বোঝা যায় না। এ কারণে এই পিসি সক্রিয় ভাইরাসে আক্রান্ত হতে পারে, যেগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ফলে পিসির গতি ব্যাপকভাবে কমে যায় এবং অস্থিতিশীল হয়ে ওঠে, কেননা সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম তার কার্যক্রম সক্রিয় রাখে। এক্ষেত্রে লক্ষণীয়, এই ভাইরাস শুধু ব্যবহারকারীর পিসিতে সক্রিয় থাকে না বরং নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীর কাছে প্রতিদিন হাজার হাজার স্প্যাম মেসেজ পাঠাতে থাকে।



আপনার পিসি এবং নেটওয়ার্ক সিস্টেম কখনই ভাইরাসে আক্রান্ত হবে না সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন পাইরেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার থেকে বিরত থেকে এবং স্বয়ংক্রিয় সিস্টেম আপডেট ফিচার সবসময়ের জন্য সক্রিয় রেখে। একমাত্র এভাবেই আপনি নিশ্চিত থাকতে পারবেন যে, আপনার সিস্টেম সবসময় আপটুডেট থাকবে যেখানে থাকবে সিকিউরিটি লুপহোলের জন্য সর্বশেষ প্যাচসমূহ। এজন্য প্রয়োজনীয় সেটিং খুঁজে পাবেন Start Control Panel Security Center Activate Automatic Updates-এ নেভিগেট করে।

প্রোগ্রাম আপডেট রাখা :

উইন্ডোজের উচিত নিয়মিতভাবে সব প্রোগ্রাম সময়মতো চেক করে দেখা, প্রয়োজনে এমন ব্যবস্থা নেয়া, যাতে ম্যালওয়্যার কোনো ফাঁকফোকর খুঁজে না পায়। সিস্টেমকে সহায়তা করতে মনিটরিং টুল আপডেটস্টার দিয়ে সজ্জিত করুন। মনিটরিং টুল আপডেটস্টার ডাউনলোড করা যাবে www.updatestar.com/en/download সাইট থেকে। আপডেটস্টার ইনস্টলেশনের পর প্রথমে চেক করে দেখে কমপিউটারে কী কী সফটওয়্যার আছে এবং অনলাইন ডাটাবেজের সাথে ভার্সন নম্বর তুলনা করে দেখে। যদি কোনো পুরনো প্রোগ্রাম খুঁজে পায়, তাহলে তাৎক্ষণিকভাবে একটি মেসেজ দেয়, যেখানে থাকে ওই প্রোগ্রামের আপডেট ভার্সন ডাউনলোড করার লিঙ্ক।

এ অবস্থায় Settings-এ ক্লিক করুন এবং ‘Active automatic update search’ অপশনের সামনে টিক চিহ্ন আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। সার্চ বা অনুসন্ধান কার্যকর হবার সময় সিলেক্ট করে দিন। ‘Other’ ট্যাবে চেক করে দেখুন উইন্ডোজ প্রতিবার স্টার্টের সময়ের জন্য প্রোগ্রাম সক্রিয় তথা অ্যাক্টিভ হিসেবে সেট করা আছে কি না।

যেকোনো প্রোগ্রামের নতুন ভার্সন ডাউনলোড করার আগে তা শনাক্ত করার জন্য লিঙ্কে ক্লিক করে পরে ডাউনলোডে ক্লিক করুন। এর ফলে ডাউনলোড আপডেটস্টার স্বয়ংক্রিয়ভাবে প্রস্ত্ততকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিঙ্কে যুক্ত হবে।

সিস্টেমের পরিবর্তনসমূহ ব্লক করা

পিসি যথাযথভাবে সেটআপ করার পরও অনেক কৌতূহলী ব্যবহারকারী অযথা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে টেস্ট করেন এবং পরে সেই সফটওয়্যারকে আবার আনইনস্টল করেন। এতে অনেক অপ্রয়োজনীয় ফাইল সিস্টেমে থেকেই যায়। এর ফলে সিস্টেমের গতি বেশ কমে যায়। তাছাড়া এধরনের সফটওয়্যারে ভাইরাস ও স্পাইওয়্যার লুকিয়ে থাকতে পারে। নতুন টুল নিয়ে যদি ঝুঁকিবিহীনভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে ভার্চুয়াল মেশিনে টেস্ট করা। এর জন্য প্রচুর পরিমাণে সিস্টেম রিসোর্সের দরকার হয়। তবে থ্রিডি মডেলিং বা মাল্টিমিডিয়া ধরনের বড় ধরনের টুল বা সফটওয়্যার ভার্চুয়াল মেশিনের জন্য উপযুক্ত বা কার্যকর হবে না। সুতরাং সিস্টেমকে এমনভাবে সেটআপ করুন, যাতে সিস্টেমে কোনো পরিবর্তন করা হলে তা যেনো প্রয়োজনে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় অর্থাৎ অস্থায়ীভাবে ইনস্টল করা সফটওয়্যারগুলোর সব চিহ্ন মুছে ফেলা যায়। এজন্য SteadyState টুল দিয়ে সিস্টেম রিবুট করুন। এটি ডাউনলোড করা যাবে www.microsoft.com সাইট থেকে। এর ফলে সিস্টেম রিস্টার্ট হতে বেশি সময় নেয় ঠিকই, তবে আপনার পিসি হবে ফ্রেশ ও নিরাপদ। এই টুল অনেকটা সিস্টেম রিকভারি টুলের মতো করে তৈরি করা হয়েছে, তবে অপেক্ষাকৃত দ্রুতগতিসম্পন্ন এবং অনেক সহজ। এই সফটওয়্যার ইনস্টল কোনো বিশেষ টুলকে গুটিয়ে নিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারে, সেজন্য রয়েছে বিশেষ অপশন। তাছাড়া ইনস্টল করা টুলগুলোর মধ্য থেকে বিশেষ কোনো টুলকে রেখে দেয়ার ব্যবস্থাও এতে রয়েছে।

এ কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা যায়। স্টেডিস্টেট (SteadyState) সফটওয়্যার ইনস্টল করার পর StartAll ProgramsWindows SteadyState-এ ক্লিক করুন। এর সেটিং মেনু রয়েছে ‘Global Computer Settingrs’-এর অন্তর্গত অপশনে। এছাড়াও আরো কিছু অপশন রয়েছে যেগুলো সিস্টেমকে সুরক্ষিত করে। যদি আপনি প্রতিবার সিস্টেম রিবুটের সময় পরিবর্তনসমূহ ডিলিট করতে চান, তাহলে ‘Protect the hard disk’-এ ক্লিক করুন এবং সক্রিয় করুন ‘Remove all Changes at Restart’ অপশন। বিকল্প হিসেবে ‘Retain changes temporarily’ অপশন সিলেক্ট করুন, যাতে আপনার সুবিধাজনক সময় সংঘটিত পরিবর্তনসমূহ থেকে পরিত্রাণ পেতে পারেন।

লক্ষণীয় :

স্টেডিস্টেট আপনার সিস্টেমের যেকোনো মডিফিকেশন তথা সংস্কারকে প্রতিরোধ করতে পারে, তবে এই সফটওয়্যারকে কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেসব ফাইল তৈরি করা হয়, যেমন-ব্যাকআপ, পারসোনাল ডকুমেন্ট এমনকি অন্য সফটওয়্যারের আপডেটকে রিসেট করা যাবে আগের অবস্থায় প্রতিবার রিবুটের সময়, সুতরাং এক্সটারনাল স্টোরেজ মিডিয়া অথবা অন্য পার্টিশন ব্যবহার করা উচিত আপনার রোল ব্যাক করা সফটওয়্যারগুলো সংরক্ষণের জন্য। বিকল্প হিসেবে প্রোগ্রামগুলোকে প্রয়োজনে নিষ্ক্রিয় করে রাখতে পারেন, যাতে করে সংঘটিত পরিবর্তন ও ফাইলগুলো শনাক্ত করা না যায়।

যদি আপনি কমপিউটারকে কয়েকজন ব্যবহারকারীর সাথে শেয়ার করতে চান, তাহলে ‘Set Computer Restrictions’-এর অন্তর্গত মেনুর অপশনকে উন্মোচন করতে পারবেন। এর ফলে বিশেষকে ব্যবহারকারী প্রতিহত করতে পারবেন, যাতে সে আপনার সিস্টেম ড্রাইভে কোনো ডাটা টাইপ করতে না পারে অথবা বিশেষ কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে আপনার সিস্টেমের কোনো নির্দিষ্ট প্রোগ্রামের অ্যাক্সেসকে ব্লক করতে পারবেন।

রেজিস্ট্রি এডিটিং, রেজিস্ট্রি, ব্যাকআপ, রেজিস্ট্রি এক্সেস, রেজিস্ট্রি নেভিগেট করা,

রেজিস্ট্রি এডিটিং খুবই গুরুত্বপূর্ণ। তবে এ কাজটি সুদক্ষ ও অভিজ্ঞদের জন্য, সাধারণ ব্যবহারকারীর জন্য নয়। কেননা, রেজিস্ট্রি এডিটিংয়ের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কমপিউটারে কাজ করছেন এবং রেজিস্ট্রি এডিটিং সম্পর্কে মোটামুটি স্পষ্ট ধারণা রাখেন বা মোটামুটি অভিজ্ঞ, তাদের জন্য এবারের পাঠশালা বিভাগে তুলে ধরা হয়েছে নিরাপদে রেজিস্ট্রি এডিটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

রেজিস্ট্রি হলো এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্পর্কে বিপুলসংখ্যক কমপিউটার ব্যবহারকারী হয় পুরোপুরী অজ্ঞ অথবা সযত্নে তারা এ বিষয়টি এড়িয়ে যান যৌক্তিক কারণে। কেননা, উইন্ডোজ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কোনো অবস্থাতেই রেজিস্ট্রি নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত হবে না। যদি সিস্টেম যথাযথভাবে কাজ করতে না পারে, তাহলে অদক্ষ বা শিক্ষানবিসদের উচিত হবে না রেজিস্ট্রি নিয়ে ঘাঁটাঘাঁটি করা। কিন্তু, রেজিস্ট্রি কী, কখন ঝুঁকি নিয়ে এতে কাজ করা যায় ইত্যাদি প্রশ্ন সঙ্গত কারণে সবার মনে জাগতেই পারে। এ বিষয়গুলো পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে এবারের পাঠশালা বিভাগে।

রেজিস্ট্রি হলো এক বিশাল ডাটাবেজ, যা উইন্ডোজসংশ্লিষ্ট সেটিং স্টোর করতে ব্যবহার হয়। এর সাথে থাকে কমপিউটারে ইনস্টল করা হার্ডওয়্যার ও সফটওয়্যারের তথ্য, যা উইন্ডোজের অপারেশনের সাথে সঙ্গতিপূর্ণ। কন্ট্রোল প্যানেল অথবা প্রোগ্রাম অপশন কিংবা প্রেফারেন্স স্ক্রিন ব্যবহার করে সেটিংয়ে কোনো পরিবর্তন করা হলে, সেই পরিবর্তনগুলোও রেজিস্ট্রিতে রেকর্ড হয়ে থাকে। সুতরাং সবসময় রেজিস্ট্রির গভীরে এক্সেসের প্রয়োজন হয় না। কেননা, উইন্ডোজ ব্যবহার করে খুব সহজইে সেটিংগুলোর সমন্বয় করা যায়। তবে রেজিস্ট্রি কিভাবে কাজ করে এ সম্পর্কে জানতে পারলে, আপনি কমপিউটারের ওপর অধিকতর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন এবং লুকানো সেটিংয়ে এক্সেস করতে পারবেন। এ কাজটি যেভাবে শুরু করতে হবে এবং যেভাবে নিরাপদে সম্পন্ন হবে, তা নিচে ধাপে ধাপে বর্ণিত হলো :

ব্যাকআপ

মনে রাখতে হবে, রেজিস্ট্রি এডিট করা এক মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। দুর্ঘটনাক্রমে ভুল সেটিংয়ে পরিবর্তন করা হলে উইন্ডোজ এবং পিসি অপারেশনে অনুপযোগী হয়ে যাবে। এ লেখা পড়ে অনভিজ্ঞ বা অভিজ্ঞ কোনো ব্যক্তি রেজিস্ট্রি এডিট করতে গিয়ে কোনোরূপ ক্ষতির মুখোমুখি হলে তার দায়দায়িত্ব অন্য কেউ বা লেখক কেউ নিতে বাধ্য নন। রেজিস্ট্রি এডিটের উল্লিখিত কাজগুলো করতে চাইলে একান্তই নিজ দায়দায়িত্বে করতে হবে। সুতরাং রেজিস্ট্রি এডিটের কাজ করতে চাইলে প্রথমে এর একটি ব্যাকআপ অবশ্যই তৈরি করতে হবে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। তৈরি করুন সিস্টেম রিস্টোর পয়েন্ট এবং রেজিস্ট্রি এডিটিংয়ের কাজ শুরুর আগে মূল্যবান ডাটার ব্যাকআপ তৈরি করুন। রেজিস্ট্রি এডিটিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখা উচিত, এখানে কোনো আনডু (Undo) ফিচার নেই।

রেজিস্ট্রিতে এক্সেস

রেজিস্ট্রিতে কাজ করতে চাইলে রেজিস্ট্রি এডিটর ওপেন করতে হবে। রেজিস্ট্রি এডিটর কয়েকভাবে ওপেন করা যায়। ভিসতায় রেজিস্ট্রি এডিটর ওপেন করার জন্য Start-এ ক্লিক করে regedit টাইপ করে প্রদর্শিত লিস্ট থেকে এন্ট্রি সিলেক্ট করুন। আর এক্সপির জন্য Start-এ ক্লিক করে সিলেক্ট করুন Run এবং প্রদর্শিত ডায়ালগ বক্সে regedit টাইপ করে OK-তে ক্লিক করুন। বিকল্প হিসেবে regedit টাইপ করে এন্টার চাপার আগে যেকোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ কী চেপে ধরে সাথে সাথে R চাপুন। আর ভিসতায় User Account Control বক্সে Continue-এ ক্লিক করতে হবে, যদি এটি প্রদর্শিত হয়। রেজিস্ট্রি এডিটর লোড হবার পর স্ক্রিন উইন্ডোজ এক্সপ্লোরারের মতো হবে। রেজিস্ট্রির বিভিন্ন কম্পোনেন্ট প্রদর্শিত হবে বাম প্যানেলে ট্রি স্ট্রাকচারে অনেকটা এক্সপ্লোরারের ফোল্ডার প্রদর্শনের মতো, আর বাড়তি কনটেন্ট প্রদর্শিত হয় ডান প্যানেলে।

রেজিস্ট্রির গভীরে

রেজিস্ট্রি পরিবেষ্টিত পারিভাষিক শব্দাবলী আমাদের অনেককেই বিভ্রান্ত করতে পারে। তাই রেজিস্ট্রি নিয়ে কাজ করার আগে কিছু প্রধান পদবাচ্য বা টার্ম সম্পর্কে আমাদের ধারণা লাভ করা উচিত।


চিত্র-০১

বাম প্যানেলে রয়েছে প্রধান পাঁচটি এন্ট্রি। এগুলো হাইভ (hive) বা তথ্যভান্ডার হিসেবে বিবেচিত এবং এগুলোর প্রতিটি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেটিং স্টোরেজসংশ্লিষ্ট।

HKEY_CLASSES_ROOT হাইভ বা সংগ্রহশালা মূলত ব্যবহার হয় ফাইলসংশ্লিষ্ট তথ্য স্টোর তথা জমা করার কাজে।

HKEY_CURRENT_USER এটি বর্তমানে ব্যবহারকারীর উইন্ডোজে লগ করা সেটিংগুলো ধারণ করে।

HKEY_LOCAL_MACHINE এটি সিস্টেমে ইনস্টল করা হার্ডওয়্যার ও সফটওয়্যারের তথ্য স্টোর করে এবং এই সেটিংগুলো সব ব্যবহারকারীর কাজে প্রয়োগ হয়। পক্ষান্তরে HKEY_USERS ধারণ করে HKEY_CURRENT_USER সেকশনের লিঙ্কগুলো। খুব সীমিতসংখ্যক তথ্য মজুদ হয় HKEY_CURRENT_CONFIG লোকেশনে এবং HKEY_LOCAL_MACHINE লোকেশন থেকে টেনে আনা তথ্যসহ এটি বর্তমানে সিস্টেম কনফিগারেশনসংশ্লিষ্ট তথ্য ধারণ করে।

বাম প্যানেলে প্রদর্শিত মূল এন্ট্রিগুলোর যেকোনো একটির পাশের + চিহ্নে ক্লিক করে তা এক্সপান্ড বা সম্প্রসারণ করলে প্রদর্শিত হবে এক সিরিজ ফোল্ডার, যা কী হিসেবে পরিচিত। এগুলো ধারণ করতে পারে আরো সাব-কী। ডান প্যানেল প্রদর্শিত আইকনগুলো ভ্যালু হিসেবে পরিচিত এবং এগুলো স্ট্রিং, বাইনারি, DWORD এবং এক্সপান্ডেবল স্ট্রিং ইত্যাদিসহ বিভিন্ন ধরনের হয়ে থাকে।


চিত্র-০২

ডান প্যানেল তিন কলামে বিভক্ত, যার প্রথমটিকে লেবেল করা হয়েছে Name হিসেবে। প্রকৃত অর্থে ভ্যালু কি তাই এটি নির্দেশ করে। Type কলাম প্রদর্শন করে ভ্যালুতে যে ধরনের কাজ বা দায়িত্ব অর্পণ করা হয়েছে। আর Data কলাম প্রদর্শন করে সেটিং, যা ভ্যালুতে প্রয়োগ করা হয়েছে। ভ্যালুর ধরনের ওপর নির্ভর করে ডাটা কলাম ধারণ করে পাথ, একটি নাম্বার অথবা একটি ওয়ার্ড। ভ্যালুতে কোনো সেটিং নাও থাকতে পারে। এক্ষেত্রে ‘Value not set’ ওয়ার্ড দিয়ে নির্দেশিত হয়।

রেজিস্ট্রি নিয়ে কাজ করা

রেজিস্ট্রি এডিটিং প্রসঙ্গ আসলে নিশ্চিত হওয়া যায় আপনি কিছু পরিবর্তন, যুক্ত বা ডিলিট করতে যাচ্ছেন। রেজিস্ট্রি এডিটিংয়ের কোনো ব্যাপারে যদি নিশ্চিত হতে না পারেন, তাহলে বার বার চেক করুন। যদি সন্দেহ থাকে, তাহলে এড়িয়ে যান। রেজিস্ট্রি এডিটিং এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এবং কোনো ভুল হলে ব্যবহৃত কমপিউটারকে ব্যবহার অযোগ্য করে ফেলতে পারে মুহূর্তের মধ্যে। সুতরাং, যেকোনো ধরনের পরিবর্তন করার আগে অবশ্যই সবকিছুর ব্যাকআপ তৈরি করা উচিত। অথবা রেজিস্ট্রির প্রয়োজনীয় অংশবিশেষের ব্যাকআপ অবশ্যই করা উচিত, এ কাজটি বেশ কয়েকভাবে করা যায় :

প্রথম অপশন হলো ধারণ করা ডাটার সুরক্ষার জন্য সাব-কী ব্যাকআপ তৈরি করা। এজন্য একটি সাব-কীতে রাইট ক্লিক করে আবির্ভূত মেনু থেকে সিলেক্ট করুন Export অপশন। এবার আবির্ভূত ডায়ালগ বক্সে ব্যাকআপের জন্য একটি অর্থবহ নাম দিন এবং ‘Save as type’ মেনুর ‘Registration Files (*.reg)’ অপশন সিলেক্ট করা আছে কিনা, তা নিশ্চিত করে ওকে করুন। এর ফলে ব্যাকআপ ফাইল তৈরি হবে।


চিত্র-০৩

যদি প্রয়োজন হয়, তাহলে ব্যাকআপ আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। এজন্য উপরে উল্লিখিত তৈরি করা .reg ফাইলে ডান ক্লিক করে Merge অপশন সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রি ব্যাকআপের প্রধান প্রক্রিয়া হিসেবে ব্যবহারের আগে নোট করা দরকার কখন .reg ফাইল রেজিস্ট্রিতে বিপরীতক্রমে মার্জ করবে। কেননা, এটি কী-তে যে পরিবর্তন ঘটানো হয়েছিল তার সবই আনডু করে না। যেকোনো ডাটা মুছে ফেলা বা পরিবর্তন করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তবে কোনো কিছু যুক্ত করলে তা মোছা যায় না।

আর এ কারণে সম্পূর্ণ হাইভকে ব্যাকআপ করা দরকার। এজন্য যেকোনো কী-তে ডান ক্লিক করে Export অপশন সিলেক্ট করুন আগের বর্ণিত উপায়ে। এসময় লক্ষ রাখতে হবে, Save as type মেনুর Registry Hive Files (*.*) ফাইল যেন সিলেক্ট করা থাকে। যেসব ফাইল সৃষ্টি হয়, সেসব ফাইলে এক্সটেনশন থাকে না। তবে এটি রেজিস্ট্রিতে রি-ইমপোর্ট করা যায় কোনো পরিবর্তনকে আনডু করার জন্য। এটি .reg ফাইলের মতো নয়, যা রেজিস্ট্রির সাথে মার্জ করা যায়। হাইভকে ইমপোর্ট করতে হয় রেজিস্ট্রি এডিটরের মধ্যে। ফাইল মেনুতে ক্লিক করুন এবং ইমপোর্ট অপশন সিলেক্ট করুন। এবার ড্রপ ডাউন মেনু থেকে Registry Hive Files (*.*) সিলেক্ট করুন। এরপর Open-এ ক্লিক করার আগে যে ফাইল তৈরি করেছিলেন তা নেভিগেট করে সিলেক্ট করুন। এই অপশনকে নিশ্চিত করার জন্য Yes-এ ক্লিক করুন এবং OK-তে ক্লিক করে অপারেশন শেষ করুন।

হাইভ ব্যাকআপ করা মানে হলো রেজিস্ট্রি ব্যাকআপ সেকশনের সবচেয়ে নিরাপদ উপায়। কেননা, যখন ব্যাকআপ ইমপোর্ট করা হয়, তখন যেসব পরিবর্তন করা হয়েছিল, সেগুলো বাতিল হয়ে যাবে। কিভাবে রেজিস্ট্রির ব্যাকআপ ও রিস্টোর তৈরি করা যায়, সে সম্পর্কে বাড়তি তথ্য পাওয়া যাবে মাইক্রোসফটের ওয়েব সাইটে http://snipuprl.com.3zyar.

যেভাবে এগিয়ে যাবেন

যখন রেজিস্ট্রিতে নেভিগেট করা হয়, তখন আপনি ঠিক কোথায় আছেন, তা ট্র্যাক করা বা মনে রাখা আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও প্রকৃত অর্থে তা বেশ সহজ। আর তা সহজ হয়েছে স্ট্যাটাসবারের সহায়তার কারণে, যা উইন্ডোজ এক্সপ্লোরারের মতো রেজিস্ট্রি এডিটের স্ক্রিনের নিচের দিকে যুক্ত করা হয়েছে। একটি ছোট তথ্য প্যানেল যা ডিসপ্লে করে বর্তমানে সিলেক্ট করা কী-এর অ্যাড্রেস। যদি এটি দেখা না যায়, তাহলে View মেনুতে ক্লিক করে নিশ্চিত করুন যে, Status Bar অপশন টিক করা আছে কিনা।

অনাকাঙ্ক্ষিত কী এবং ভ্যালু ডিলিট করতে চাইলে যথাযথ আইটেমকে ডান ক্লিক করে সিলেক্ট করুন Delete অপশন। লক্ষণীয়, নিরাপত্তার জন্য ডিলিট অ্যাকশন কার্যকর করার আগে সেই আইটেমকে রিনেম করা যেতে পারে। নির্দিষ্ট ভ্যালুতে যুক্ত ডাটা এডিট করতে চাইলে ডবল ক্লিক করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করে ওকে করুন।

রেজিস্ট্রি টোয়েকের ক্ষেত্রে নতুন কী তৈরির প্রয়োজন হতে পারে। এজন্য সংশ্লিষ্ট কী নেভিগেট করে ওকে করুন, যা কাজ করে প্যারেন্ট হিসেবে। এবার Edit-এ ক্লিক এবং New-তে ক্লিক করার আগে কী-এর নাম দিয়ে এন্টার দিন। এরপর ভ্যালুকে এসাইন করা যেতে পারে ডবল ক্লিকের পর।

শেষ কথা

এখানে মূলত আলোচনা হয়েছে অতি সংক্ষেপে রেজিস্ট্রি নিয়ে কাজ করার প্রাথমিক কিছু ধারণা সম্পর্কে। রেজিস্ট্রি নিয়ে কাজ করতে গেলে রেজিস্ট্রি এডিটের আমরা সাধারণত দেখতে পাই HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Run এবং HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\/Windows\CurrentVersion\Run। এখানে দেখা যাচ্ছে, বেশ কিছু প্রোগ্রাম কনফিগার করা হয়েছে উইন্ডোজের সাথে স্বয়ংক্রিয়ভাবে রান করার জন্য। এখানের কোনো প্রোগ্রাম যদি দরকার না হয়, তাহলে স্টার্টআপ সময় দ্রুততর করার জন্য সেগুলো ডিলিট করে দিতে পারেন। তবে যাই করেন, প্রথমেই ব্যাকআপ তৈরি করে নিন। যদি কোনো ব্যাপারে সন্দেহ থাকে বা নিশ্চিত হতে না পারেন, তাহলে এডিট না করে এড়িয়ে যান। রেজিস্ট্রি এডিট করতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হলে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন।

হার্ডওয়্যার, ডিভাইস, ডিভাইস ম্যানেজার,

উইন্ডোজের সাম্প্রতিক ভার্সন বিভিন্ন ডিভাইস যেমন-হার্ডডিস্ক, মডেম, স্ক্যানার, ক্যামেরা, প্রিন্টার ইত্যাদি নিয়ে সাবলীলভাবে অনায়াসে কমপিউটারে কাজ করতে পারে। কখনো কখনো আমাদেরকে প্রয়োজনের তাগিদে কমপিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বদলাতে হয় বা নতুন কম্পোনেন্ট যুক্ত করতে হয়। এমন অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে কমপিউটারের সুইচ অফ করে এর গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো স্থানান্তর করে কমপিউটারের সুইচ অন করলে তা যথাযথভাবে কাজ করতে পারে। শুধু তাই নয়, কমপিউটার রানিং অবস্থায় ইউএসবি ডিভাইসযুক্ত করাতেও কোনো সমস্যা হয় না।

কখনো কখনো এমন অবস্থা সৃষ্টি হয়, উইন্ডোজ কোনো এক ডিভাইসকে শনাক্ত করতে পারে না বা কোনো এক ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করতে পারে না। যখন এ অবস্থা সৃষ্টি হবে, তখন কী করতে হবে- তাই এবারের পাঠশালা বিভাগে তুলে ধরা হয়েছে ব্যবহারকারীদের উদ্দেশে। এক্ষেত্রে কমপিউটারে ইনস্টল হওয়া বিশেষ ধরনের টুল সহায়তা করতে পারে, যা আমাদের অনেকেরই অজানা। ডিভাইস ম্যানেজার নামে এই টুল দিয়ে আপনার কমপিউটারের সাথে যুক্ত হার্ডওয়্যার আইটেমগুলো যেমন দেখতে পারেন, তেমনি জানতে পারবেন এগুলো ঠিকমতো কাজ করছে কি না। যদি হার্ডওয়্যার আইটেম ঠিকমতো কাজ না করে, তাহলে ডিভাইস ম্যানেজার দিবে প্রয়োজনীয় টুল, যাতে উইন্ডোজ আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে।

ডিভাইস ম্যানেজারের প্রাথমিক ধারণা

কমপিউটারের সাথে যুক্ত যেকোনো ডিভাইসেরই পরস্পরের সাথে কমিউনিকেট করার ক্ষমতার সাথে সাথে চলমান প্রোগ্রামের কম্প্যাটিবিলিটি থাকতে হবে। উদাহরণস্বরূপ, উইন্ডোজের সলিটেয়ার গেমের প্রসঙ্গে বলা যাক, এ গেমের স্ক্রিনের জন্য দরকার ছবি, সাউন্ডের জন্য দরকার সাউন্ড কার্ডের অডিও ইনস্ট্রাকশন এবং কমপিউটারের প্রসেসরের জন্য প্রয়োজনীয় তথ্য। ডিভাইস ম্যানেজার এক্ষেত্রে ইউজারের কমান্ড যেমন গ্রহণ করে তেমনি মাউস ও কীবোর্ডের মাধ্যমে সাড়া দেয় ইউজারের কমান্ডে।

এই ইন্টারেকশন নিয়ন্ত্রণ করে উইন্ডোজ যা গেম ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের কাজকে সহজতর করেছে, কেননা কোনো সুনির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য কোনো স্বতন্ত্র প্রোগ্রাম ডেভেলপ করা হয় না। বিপরীতক্রমে বলা যায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডেভেলপারদের কাজ এখন অনেক কঠিন হয়ে পড়েছে, কেননা উইন্ডোজকে কাজ করতে হয় বিভিন্ন ডিভাইসকে সাপোর্টে করে যেগুলো তৈরি হয় বিভিন্ন ম্যানুফ্যাকচারের ছত্রছায়ার।

এমন অবস্থায় সহায়ক হিসেবে কাজে আসে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ধারণ করে যেকোনো ডিভাইস কন্ট্রোলের জন্য প্রয়োজনীয় তথ্য, যা গঠন করে কমপিউটারের স্থায়ী অংশ বা বলা যায় কমপিউটারে প্ল্যাগ করা হয়। ডিভাইস ড্রাইভার মূলত ছোট একটি প্রোগ্রাম, যা হার্ডডিস্কে স্টোর হয়। এটি উইন্ডোজ এবং হার্ডওয়্যারের মাঝে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি উইন্ডেজ চায় সাউন্ডকার্ড মিউজিক প্লে করবে, তাহলে এটি সাউন্ড কার্ড ড্রাইভারে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পাঠাবে যা পরে সাউন্ড কার্ড ও স্পিকারে পাঠানো হয়।

ডিভাইস ম্যানেজার যেভাবে সহায়তা করে

ডিভাইস ম্যানেজার স্টার্ট করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। তবে ভিসতা এবং এক্সপি উভয় পদ্ধতির জন্য দ্রুততম উপায় হচ্ছে যেকোনো একটি উইন্ডোজ কী চেপে ধরে পজ (Pause) কী চাপা। পরবর্তী অ্যাকশন নির্ভর করছে অপারেটিং সিস্টেমের ওপর। ভিসতার ক্ষেত্রে টাস্ক প্যানে ডিভাইস ম্যানেজারে ক্লিক করলেই হবে, পক্ষান্তরে উইন্ডোজ এক্সপিতে ডেস্কটপে মাই কমপিউটার আইকনে রাইট ক্লিক করে প্রোপার্টিজ সিলেক্ট করার পর হার্ডওয়্যার ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ডিভাইস ম্যানেজার বাটনে ক্লিক করতে হবে।


চিত্র ১: ‍এক্সপিতে ডিভাইস ম্যানেজারের ডিফল্ট ভিউ

ডিভাইস ম্যানেজারের ডিফল্ট ভিউ হলো কমপিউটারে ইনস্টল করা সব ডিভাইসের গ্রুপ বাই টাইপ লিস্ট। এখানে ইনস্টল করা ডিভাইসের লিস্ট পাবেন, যেমন-ডিস্কড্রাইভ, ডিসপ্লে অ্যাডাপ্টার, মনিটর ইত্যাদি। প্রতি এন্ট্রির পাশে প্লাস চিহ্নে ক্লিক করলে গ্রুপে স্বতন্ত্র ডিভাইসের নাম উন্মোচিত হয়। ভিউ মেনুর অপশন ব্যবহার করে ডিভাইসের গ্রুপ বিভিন্নভাবে প্রদর্শন করা যেতে পারে। তবে ডিফল্ট ভিউ বেশিরভাগ ক্ষেত্রে সুবিধাজনক।

ডিভাইসসংশ্লিষ্ট সমস্যা ব্যবহারকারীরা যাতে শনাক্ত করতে পারে, সেই জন্য উইন্ডোজ সিস্টেম ব্যবহার করছে এক বিশেষ সিস্টেম ফ্ল্যাগ। যদি কোনো কারণে কোনো ডিভাইস ডিজ্যাবল হয়ে থাকে, তাহলে সেই ডিভাইসটি রেড ক্রস (এক্সপি’র ক্ষেত্রে) চিহ্নিত হবে অথবা ভিসতার ক্ষেত্রে নিম্নমুখী কালো অ্যারো চিহ্নিত থাকবে। সমস্যাটি ডিভাইসের হলে অথবা ড্রাইভার যথাযথভাবে ইনস্টল করা না হলে, উভয় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটি ফ্ল্যাগ করা হবে বিস্ময়কর চিহ্ন দিয়ে।

কোনো ডিভাইস কমপিউটারের সাথে যুক্ত করা হলে উইন্ডোজ তা শনাক্ত করে এবং যথাযথ একটি ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়। উইন্ডোজ C:\Windows\Driver Cache\i386 ফোল্ডার ধারণ করে হাজার হাজার কম্প্রেস করা ড্রাইভার। এখান থেকে উইন্ডোজ তার প্রয়োজনীয় ড্রাইভারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করে নেয়। উইন্ডোজ তার জন্য যথাযথ ড্রাইভার খুঁজে না পেলে ইউজারকে সিডি ড্রাইভে ইনসার্ট করতে প্রম্পট করে।

সাধারণ সমস্যা ফিক্স করা

সাধারণত আপনাকে কোনো ডিভাইস ডিজ্যাবল করতে হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ট্রাবলশূটিং করছেন। নিতান্তই যদি ডিজ্যাবল করতে হয়, তাহলে তা খুব সহজেই করতে পারবেন সংশ্লিষ্ট ডিভাইসে রাইট ক্লিক করে সিলেক্ট করুন ডিজ্যাবল। যেকোনো কারণে ডিজ্যাবল করা ডিভাইসকে আবার রিস্টোর করা যায় রাইট ক্লিক করে অ্যানাবেল সিলেক্ট করার মাধ্যমে। সাধারণত ডিভাইস অ্যানাবেল এবং ডিজ্যাবল করার ফলে উইন্ডোজের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পরিলক্ষিত হয় না এবং সিস্টেম রিস্টার্টেরও প্রয়োজন হয় না। তবে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেমন ডিসপ্লে অ্যাডাপ্টারকে ডিজ্যাবল করলে কমপিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে।


চিত্র ২: ড্রাইভার প্রপার্টিজ ট্যাব

আপনার কমপিউটারটি যদি গত দশ বছরের মধ্যে তৈরির হয়ে থাকে বা ব্যবহার করা সিস্টেম যদি প্লাগ অ্যান্ড প্লে টেকনোলজি সম্বলিত হয়, তাহলে বলা যায় আপনি খুব সহজেই কোনোরকম ইনস্টলেশন বা রিমুভাল প্রসেস ব্যবহার না করেই সিস্টেমে হার্ডওয়্যার যুক্ত বা অপসারণ করতে পারবেন। আর এ কাজের জন্য ডিভাইস ম্যানেজারের এক এন্ট্রিতে রাইট ক্লিক করে আনইনস্টল অপশন উন্মোচন করা যেতে পারে ড্রাইভার এবং উইন্ডোজ রেজিস্ট্রি এন্ট্রি সম্পূর্ণরূপে রিমুভ করার জন্য। যখন ডিভাইস ম্যালফাংশন এবং পুনঃসক্রিয়করণ প্রচেষ্টা ব্যর্থ হয়, তখনই আনইনস্টল অপশন সিলেক্ট করে সিস্টেম রিবুট করতে হবে। কমপিউটার রিস্টার্ট করার পর ডিভাইসগুলো নতুন করে এসাইন করে দেখুন কিংবা নতুন হার্ডওয়্যার যুক্ত করে দেখুন কিংবা যথাযথ ড্রাইভার ইনস্টল করে দেখুন কমপিউটার ঠিকভাবে কাজ করছে কি না।

কোনো ডিভাইস ইনস্টল করার পর যদি তা যথাযথভাবে কাজ না করে এবং বিস্ময়কর চিহ্নসম্বলিত ফ্ল্যাগ আবির্ভূত হয়, তাহলে প্রথমে ডিভাইস ম্যানেজারের সেই আইটেম এন্ট্রিতে ডবল ক্লিক করুন এর প্রোপার্টি ডায়ালগ বক্স ডিসপ্লে করার জন্য। জেনারেল ট্যাব প্যানেল লেবেল করা থাকে ডিভাইস স্ট্যাটাস হিসেবে, যা ধারণ করে এরর কোড। এতে সমস্যার বর্ণনা এবং সমাধানের নির্দেশনা তুলে ধরা হয়। প্রায় ক্ষেত্রে দেখা যায়, সমস্যাগুলো হয় মূলত ড্রাইভারসংশ্লিষ্ট। রিইনস্টল ড্রাইভার বাটনে ক্লিক করলে নিউ হার্ডওয়্যার ইউজার্ড চালু হবে আপনাকে ইনস্টল প্রসেসে গাইড করার জন্য।

সম্প্রতি ড্রাইভার আপডেটের কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হলে রিইনস্টল ড্রাইভার বাটন ব্যবহার উচিত হবে না। এক্ষেত্রে ড্রাইভার ট্যাবে ক্লিক করার পর রোল-ব্যাক ড্রাইভার বাটন ব্যবহার করুন আগের ড্রাইভারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। সব সময় আপডেট ড্রাইভার ব্যবহার করা উচিত। তবে সর্বশেষ অবমুক্ত হওয়া ভার্সনে বাগ থাকার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে রোল-ব্যাক অপশনটি হবে আপনার জন্য এক রক্ষাকবচ।

একটি নতুন ড্রাইভার ইনস্টল করলেন অথচ তা ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না সেক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় কমপিউটারে আবির্ভূর্ত হয় ব্লুস্ক্রিন এরর এবং উইন্ডোজ লোড হতে ব্যর্থ হয়। এক্ষেত্রে কমপিউটার স্টার্টের সময় F8 ফাংশন কী চেপে সিলেক্ট করুন সেইফ মোড। এটি একটি ট্রাবলশূটিং মোড, যা সমস্যা ফিক্স করতে পারে যেগুলো উইন্ডোজকে স্বাভাবিকভাবে স্টার্ট হতে বাধা দেয়। নেটওয়ার্কিং অ্যানাবল মোড আপনাকে সার্চ করতে সহায়তা করবে ওয়েবে নতুন ড্রাইভার খুঁজতে। সেইফ মোডে রোল-ব্যাক ড্রাইভার ফাংশন সমস্যা ফিক্স করতে সহায়তা করবে। কাজ শেষে কমপিউটার রিবুট করুন।

অন্যান্য কৌশল

ডিভাইস ম্যানেজার এমন একটি ক্ষেত্র, যা হার্ডওয়্যার ট্রাবলশূটিংয়ের চেয়েও বেশি কিছু। হার্ডওয়্যার অপারেট করে এমন কিছু আইটেমের চমৎকার টিউনিং সুবিধা পাওয়া যায় ডিভাইস ম্যানেজারে। ডিভাইসের যেকোনো এন্ট্রিতে ডবল ক্লিক করলে প্রোপার্টিস ডায়ালগবক্স প্রদর্শিত হয় যেখানে থাকে ন্যূনতম জেনারেল, ড্রাইভার এবং ডিটেইলস ট্যাব ইত্যাদি। উদাহরণস্বরূপ, ডিভিডি ড্রাইভের ডিফল্ট ডিভিডি রিজিয়ন ট্যাবকে পরিবর্তন করা যায়। হার্ডডিস্কের পলিসি ট্যাবে রয়েছে ‘অ্যানাবল রাইট ক্যাশিং অন দি ডিস্ক’ অপশন, যা ক্লিক করে ডিজ্যাবল করা যেতে পারে যাতে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে ডাটা হারানোর ঝুঁকি কম থাকে। বেশ কিছু নেটওয়ার্ক অ্যাডাপ্টারের জন্য পাওয়ার ম্যানেজমেন্ট ট্যাব রয়েছে যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, অ্যাডাপ্টার কমপিউটারকে বন্ধ করার অনুমোদন করবে নাকি স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডবাই মোডে চলে যাবে। মাউস প্রোপার্টিস ডায়ালগ বক্সের অ্যাডভান্সড সেটিংস ট্যাবের মাধ্যমে সমন্বয় করতে পারবেন মাউসের গতি।


চিত্র ৩: ড্রাইভার ‍ইনস্টল না থাকলে যেভাবে চিহ্নিত হয়

ডিভাইস ম্যানেজারের মাধ্যমে জানতে পারবেন ইউএসবি পোর্টের পাওয়ার অন না অফ। ইউএসবি পোর্টের স্ট্যাটাস ভিউ করতে চাইলে ডিভাইস ম্যানেজারের ইউএসবি সিরিয়াল বাস কন্ট্রোলার ব্রাঞ্চ ওপেন করুন ডবল ক্লিক করে। এতে ইউএসবি রুট হাবের লিস্ট উন্মোচিত হবে। লিস্টের যেকোনো একটি আইটেমে রাইট ক্লিক করে প্রোপার্টিস সিলেক্ট করুন। এর পাওয়ার ট্যাবের মাধ্যমে জানতে পারবেন হাব সেলফ পাওয়ার নাকি আনপাওয়ার্ড। যদি ডিভাইস কোনো হাব পোর্টে যুক্ত থাকে তাহলে সেগুলো কেমন পাওয়ার ব্যবহার করছে সে সম্পর্কে তথ্য দেবে।
কজ ওয়েব