Monday, April 26, 2010

একই ধরনের ওয়েসবাইট খুঁজে বের করুন সহজে

altঅনেক সময় কোন একটা বিষয়ের উপর একাধিক ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করার দরকার হয়। কারণ সবকিছু হয়ত একই ওয়েবসাইট থেকে না ও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। কিন্তু সঠিক কি লিখে সার্চ দিতে না পারলে সব সময় সঠিক রেজাল্ট আসে না। ফলে নতুন ব্যবহারকারীদের একটু সমস্যা হয়ে যায় দরকারী খুঁজে পেতে। একই ধরনের বিষয়বস্তু সমৃদ্ধ ওয়েসবাইট খুঁজে বের করার এই কাজকে অনেক সহজ করে দিয়েছে SimilarWeb। এটি Mozilla Firefox এর একটি Add-on। এই Add-on টি ইনস্টল করার পর আপনার ব্রাউজারের বামপাশে একটা সাইডবার দেখতে পাবেন। যখনই আপনি কোন ওয়েবসাইট ভিজিট করবেন সেই ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ন সাইটগুলোর থাম্বনেইল এই সাইডবারে দেখা যাবে। Add-on ডাউনলোড করুন এই লিংক থেকে। ডাউনলোড লিংকে ক্লিক করার পর এড্রেসবারের নিচে একটা মেসেজ আসবে সেখানে Allow বাটনে ক্লিক করুন। এরপর ফায়ার ফক্সের Add-ons ইনস্টলারটা দেখা যাবে সেখানে Install Now বাটনে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স একবার রিস্টার্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ।

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই, ব্যাচ ফাইলের সাহায্যে অতিসহজে অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন!!

কম্পিউটারে কাজ সম্পাদন করা হলে বিভিন্ন ধরনের অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল তৈরী হয়। এই ফাইলগুলো কোন কাজে আসে না বরং কম্পিউটারকে ধীরগতি সম্পন্ন করে। ফাইলগুলো নিম্নরূপ-
১. %Temp%
২. Recent
৩. History
৪. Temporary
৫. Microsoft Office Recent
৬. Temporary Internet Files
৭. system32\1054
৮. prefect
৯. Cookies
১০. Offline Web Pages
১১. system32\wbem\Logs etc.

এই ফাইলগুলো পরিষ্কার করতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তাছাড়া %Temp%, Temp , Recent, prefect, Cookies প্রভৃতি পরিষ্কার করতে রানে গিয়ে এগুলো লিখে এন্টার চেপে সিলেক্ট করে ডিলেট করি। আপনি চাইলে একটি ব্যাচ ফাইল তৈরী করে উপরোক্ত ফাইলগুলো অতিসহজে মুছে ফেলতে পারেন। আর কথা না বাড়িয়ে আসুন নোটপ্যাডে একটি ব্যাচ ফাইল তৈরী করি এবং ডাবল ক্লীক করে সব অপ্রয়োজনীয় ফাইল মুছে দেই।

প্রক্রিয়াটি নিম্নরুপ-
১) start > All Programs > Accessories > Notepad ওপেন করুন।
২) Notepad-এ নিচের লেখাগুলো কপি-পেষ্ট করুন। নোটপ্যাড এ কোডটি পেস্ট করার পর অবশ্যই প্রতিটি ডাবল ইনভারটেড কমা মুছে আবার কী-বোর্ড থেকে ডাবল ইনভারটেড কমা টাইপ করে দিতে হবে।

source:http://cae.com.bd

Registration ছাড়াই SMS করুন আনলিমিটেড এবং ফ্রি!

আর নয় Registration  এর ঝামেলা এখন থেকে Registration ছাড়াই SMS করুন যত খুশি তত ফ্রি। এটি আমার প্রথম লেখা এই টিপস টি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই comment করবেন। সাইটির ঠিকানা হচ্ছে for-ever.us। এস এম এস করার সময় অবশ্যই নাম্বারের আগে দেশের কোড দিতে হবে। (০০) এর ক্ষেত্রে (+) দিতে হবে।

হার্ডডিস্কের দিন কি শেষ হয়ে যাচ্ছে?


জাপানের PhotoFast নামক একটি কোম্পানী তৈরী করেছে G-Monster-Promise PCIe SSD নামের একটি সলিড স্টেট ডিস্ক। যা PCI Express স্লটে ব্যবহার করতে হবে। কল্পনা করতে পারেন এই ডিস্কের রিড/রাইট স্পীড? প্রতি সেকেন্ডে এটি ১০০০ মেগাবাইট ডেটা রিড/রাইট করতে পারে। ২৫৬ গিগাবাইট, ৫১২গিগাবাইট এবং ১ টেরাবাইট এই তিন সাইজের ধারন ক্ষমতা সম্পন্ন ডিস্ক পাওয়া যাবে। এই মে মাসের মধ্যেই এগুলো জাপানের বাজারে পাওয়া যাবে। তবে দামটা এখনো আমাদের হাতের নাগালের বাইরে, ২৫৬ গিগাবাইট ১৬০০ ডলার, ৫১২গিগাবাইট ২০০০ ডলার এবং ১ টেরাবাইট ৪৫০০ ডলার। তারপর ও আমাদের কে ধরে নিতে হার্ডডিস্ক তার জীবনের শেষ সময়ে চলে এসেছে। কারণ কিছু দিন পরেই এসব ডিস্কের দাম পড়তে থাকবে যা এক সময় সাধারন ক্রেতাদের সাধ্যের মধ্যে চলে আসবে।

G-Monster-Promise PCIe SSD ছাড়া ও PhotoFast কোম্পানীর আরো কিছু ডিভাইস রয়েছে। বিস্তারিত পাবেন তাদের ওয়েবসাইটে।

source:http://cae.com.bd 

গুগল থেকে আপনার প্রিয়জনকে sms পাঠান

আমরা smsএর গুরুত্ব নিশচই বুঝি, ইমেইল কবে না কবে পড়বে তবে জানবে খবর। প্রবাসী যাদের আপনারপ্রায়ই প্রয়োজন হয় তাদের গুগল থেকে ম্যাসেজ দিতে পারেন, তবে সমস্যা হল প্রতি জনেরজন্য আলাদা ইমেইল একাউনট লাগবে এবং ম্যাসেজ পাবে ১০-৩০ মিনিট পরে, এবং বড় ঝামেলাহল তার মোবাইলটি গুগলে সাথে চুকতি বদ্ধ কিনা। বাংলাদেশে একটেল, ছাড়া আর কেউ এইসুবিধা দেয় না বলে জানি। তবে বিদেশের বেশীর ভাগই এই সুবিধা দেয়। একটু কুটকৌশলেগুগলের ক্যালেন্ডার সার্ভসকে এই smsএর বাহক তৈরী করে নিয়েছি আমি।

যদিও অনেক ফ্রি smsসাইট আছে কিনতু সবগুলোরই কিছু না কিছু সমস্যা আছে।

পদ্ধতি:

১. যাকে পাঠাতে চান তার মোবাইল নং টা গুগলের ক্যালেন্ডারসার্ভিস সাপোর্ট করে কিনা গুগলের ক্যালেনডার সেটিংস থেকে জেনে নিন।
২. তার নামে একটি gmailaccount খুলুন এর সাথে সাথে আপনি গুগলের ক্যালেনডার সার্ভিস পাবেনফ্রি.
৩. ক্যালেনডার সেটিংস থেকে মোবাইলকে আইডেনটিফাই ও সার্ভিসএকটিভ করার জন্য একটি কোড আপনার কাংখিত জনের কাছে যাবে, তাকে ইমেইলে বা অন্য কোনউপায়ে গুগল থেকে পাওয়া কোড নম্বরটি আপনাকে পাঠাতে বলুন এবং কোডটি পাওয়ার পর মোবাইলভেরিফিকেশন সেকশনে নির্দিষট ঘরটিতে নম্বরটি বসিয়ে সেভ করুন।
৪. ক্যালেনডারের রিমাইনডার দেয়ার সেটিংস গুলো ঠিক করুন এখানে ৫মিনিট আগে রিমাইনড দেয়ার ও সুযোগ আছে জরুরী হলে তাই সেট করুন, দিন তারিখ সময় ঠিককরে, ম্যাসেজ অংশে আপনার বকতব্য উল্লেখ করে সেভ করুন ব্যাস হয়ে গেল।
৫. পরবর্তিতে যখনই তাকে ম্যাসেজ দেয়া প্রয়োজন হবে তার জন্যখোলা আপনার সেই জিমেইল একাউন্টে লগইন করে তার ক্যালেনডার সার্ভিস এ চলে যান এবংম্যাসেজ পাঠাতে থাকুন।

একটু ঝামেলা থাকলে ও ফ্রি এসএমএস এর চার্জ/ ফ্রি টাইম/ ক্রেডিট ইত্যাদির ঝামেলা নাই। যেহেতু রিমাইনডার সার্ভিস নিয়মিত কাউকে ম্যাসেজ দিতে চাইলে এর বিকল্প নেই, এক ম্যাসেজ সে যতবার খুশি পাঠাবে। ভাল থাকুন।

আপনার প্রিয়জনকে এস,এম,এস করুন সম্পূর্ণ ফ্রি!

RCS-SMS-DUNIA.CO.CC প্রতিদিন পাচটি করে এস.এম.এস করুন বিশ্বের যে কোন দেশে, যে কোন অপারেটরে।
এস.এম.এস করার জন্য ভিজিট করুন এই লিংকে ।

ওয়ারিদের গ্রাহকরা ফ্রি এসএমএস পাঠান এবং নিজের সব তথ্য দেখুন অনলাইনে

যারা ওয়ারিদের গ্রাহক তাদের জন্য এটি একটি সুখবর। ওয়ারিদের গ্রাহকরা ইচ্ছামত আনলিমিটেড এসএমএস পাঠান ওয়ারিদের ওয়েবসাইট থেকে যে কোন ওয়ারিদ নাম্বারে। আপনি আপনার নাম্বারের সমস্ত কার্যক্রম যেমন কল রিসিভ, কল লিস্ট, রিচার্জ হিস্টরি ইত্যাদি দেখতে পারবেন। সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনি ফ্রীতে আপনার fnf পরিবর্তন করতে পারবেন। তবে রিপ্লেস করতে যাবেন না কারণ রিপ্লেস করলে আপনার একাউন্ট হতে ১০ টাকা কেটে নিবে। প্রথমে fnf ডিলিট করে নিন তারপর add করে নিন তাহলে কোন টাকা কাটবেনা। প্রথমে ওয়ারিদের ওয়েবসাইট এ যান তারপর নিচের দিকে eportal এ ক্লিক করুন এবার রেজিস্ট্রেশন complete করে নিন। তাহলেই হবে। আশা করি আপনাদের ভাল লাগবে।